ভারত আমাদের স্বাধীনতার জন্য কিছুই করে নাই: আলতাফ হোসেন চৌধুরী

পটুয়াখালী প্রতিনিধিঃ বাংলাদেশের স্বাধীনতার জন্য ভারত কিছুই করেনি বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।

রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে স্থানীয় সুবিদখালী দারুস সুন্নাত ফাজিল মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আলতাফ হোসেন চৌধুরী বলেন, ‘ভারত পাকিস্তানকে ভাঙতে চেয়েছিল। একাত্তরে ভারত তাই করেছে, পাকিস্তান ভেঙেছে। আমাদের স্বাধীনতার জন্য কিছুই করে নাই। গত স্বাধীনতা দিবসে মোদি সাহেব পরিষ্কার বলেছেন, “একাত্তরের যুদ্ধ ছিল ভারত-পাকিস্তান যুদ্ধ।” মুক্তিযুদ্ধের কথা তিনি বলেননি। তা ছাড়া মুক্তিযুদ্ধের পর ইন্ডিয়ান আর্মি কত বিলিয়ন ডলারের জিনিসপত্র লুট করে নিয়ে গেছে, তা কেউ জানে না। কোনো সাংবাদিক তাদের বিরুদ্ধে লিখতে সাহস পায়নি।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘৫ আগস্ট শেখ হাসিনা যখন পালিয়ে যান, পৃথিবীর কোনো দেশ তাকে গ্রহণ করেনি। একমাত্র ভারত তাকে আশ্রয় দিয়ে সেখানে ইন্ডিয়ান আর্মি ক্যাম্পও দিয়েছে। কলকাতায় তাকে একটি অফিসও করে দেওয়া হয়েছে।’

উপজেলা বিএনপির সহসভাপতি মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় জেলা বিএনপির সহসভাপতি মাকসুদ আহমেদ, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সভাপতি মহসিন উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সদস্য মো. ফিরোজ আলম গোলদার, শ্রমিক দলের সভাপতি মো. নাসির উদ্দিন হাওলাদার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম, কাকড়াবুনিয়া ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, মির্জাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সদস্যসচিব মো. রাসেল মোল্লা, উপজেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শাহিন হাওলাদার ও মাধবখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সুমন তালুকদার বক্তব্য দেন।

উপজেলা যুবদলের আহ্বায়ক গাজী রাশেদ শামসের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে উপজেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মো. নুরু মৃধা, সাবেক দফতর সম্পাদক মো. কাইফুর রহমান, আহ্বায়ক কমিটির সাবেক সদস্য তারিকুল ইসলাম, মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিন চৌধুরী, সাবেক সভাপতি হাসিবুল গনি, উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা আলী হায়দার, সদস্যসচিব মাওলানা নুরুল হক, যুবদলের সদস্যসচিব গাজী আতাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শান্তি চুক্তি’ ভেঙে ফের ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক: মারামারি বন্ধ ও ‘ভ্রাতৃত্ববোধ’ গড়ে তোলার লক্ষ্যে এক মাস আগে ‘শান্তিচুক্তি’ করেছিলেন ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। তবে এর এক মাসের মাথায় আবারও

রায়গঞ্জে ব্রিজের নিচে ধানক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

রায়গঞ্জ সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে ব্রিজের নিচে ধানক্ষেত থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের নিঝুড়ী তালতলা এলাকায় এ

এই পোস্ট দেওয়ার পর আমি মারা গেলে মানুষ জানুক কেন মারা গিয়েছি: হাসনাত আবদুল্লাহ

অনলাইন ডেস্ক:আওয়ামী লীগের ফিরে আসায় সমঝতা করতে ছাত্র নেতাদের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক ও জাতীয় নাগরিক পার্টির

নতুন বাংলাদেশ গঠনে আলেম-ওলামাদের অবদান অপরিসীম: ধর্ম উপদেষ্টা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, দেশের সংকট ও বিপদে আলেম-ওলামারা সবসময় জনগণের পাশে থেকে ত্যাগ স্বীকার করেছেন। নতুন বাংলাদেশ

ক্যান্সারে মৃত্যু তিন বস্তা টাকা জমানো ভিক্ষুক সালেহা বেগমের

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে ভিক্ষা করে তিন বস্তা টাকা জমানো আলোচিত ভিক্ষুক সালেহা বেগম (৬৫) মারা গেছেন। শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল

হাসিনার রায় ঘিরে আওয়ামী লীগের বিক্ষিপ্ত নাশকতা

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কয়েকজন নেতার মামলার রায়কে কেন্দ্র করে দেশের কয়ের জায়গায় বিক্ষিপ্ত নাশকতা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা।