ভারতে ২৫৭ জন করোনায় আক্রান্ত, কেরালা, দিল্লি ও মুম্বাইতে সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের বিভিন্ন শহরে ফের বাড়ছে কোভিড-১৯ সংক্রমণ। মে মাসে কেরালায় সর্বোচ্চ ২৭৩টি কোভিড সংক্রমণ রেকর্ড হয়েছে। দিল্লি, কর্ণাটক এবং মহারাষ্ট্র সহ একাধিক রাজ্য হাসপাতালগুলোকে উচ্চ সতর্কতায় রেখেছে। খবর গালফ নিউজের।

বর্তমানে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ২৫৭। এর মধ্যে কেরালায় ৯৫, তামিলনাড়ুতে ৬৬ এবং মহারাষ্ট্রে ৫৬ জন আক্রান্ত রয়েছেন। মোট আক্রান্তের ৮৫ শতাংশের বেশি এই তিন রাজ্যে।

দীর্ঘ সময় পর দিল্লিতে ফের কোভিড সংক্রমণ দেখা দিয়েছে। প্রায় তিন বছর পর সেখানে ২৩ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন, যা প্রশাসনের চিন্তার কারণ হয়ে উঠেছে।

বিশেষজ্ঞরা বলছেন, ওমিক্রনের উপ-ভ্যারিয়েন্ট (JN.1) এই নতুন সংক্রমণের পেছনে দায়ী হতে পারে। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) একে এখনও ‘ভ্যারিয়েন্ট অব কনসার্ন‘ হিসেবে চিহ্নিত করেনি।

বর্তমান কোভিড আক্রান্তদের বেশিরভাগই হালকা উপসর্গে ভুগছেন এবং বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন। সাধারণ উপসর্গের মধ্যে রয়েছে জ্বর, সর্দি, গলা ব্যথা, মাথাব্যথা, ক্লান্তি ইত্যাদি। বেশিরভাগ রোগী ৪ দিনের মধ্যে সুস্থ হয়ে উঠছেন।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় ইতিমধ্যে পরিস্থিতি পর্যালোচনা করেছে এবং জানিয়েছে তারা সতর্ক অবস্থানে রয়েছে। রাজ্যগুলিকে পরিস্থিতির ওপর নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নির্ধারিত তালিকায় নেই বলে এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া যায়নি: সিইসি

ডেস্ক রিপোর্ট: নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) তাদের প্রত্যাশিত প্রতীক না দেওয়ার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন,

জুলাই হত্যাকাণ্ডে ৯৫ জনের তালিকা জাতিসংঘে দিয়েছে বাংলাদেশ পুলিশ, কারা রয়েছে তালিকায়?

অনলাইন ডেস্ক: ২০২৪ সালের জুলাই-আগস্টে বাংলাদেশে অনুষ্ঠিত ছাত্রনেতৃত্বাধীন বিক্ষোভের সময় সহিংসতার ঘটনায় বাংলাদেশ পুলিশ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন (OHCHR)-এ ৯৫ জনের একটি তালিকা সরবরাহ করেছে।

আইন সবার জন্যে সমান কিন্তু গরীবদের ভাগে বেশি – সুমাইয়া সুমি

রিক্সা ওয়ালাদের অপরাধ ছিল তাদের কারো মুখেই মাস্ক ছিল না। তাই সবার রিক্সা মাধবদী এসপি স্কুলের ভিতরের মাঠে আটকে রেখেছেন আমাদের মাধবদীর থানার নতুন ওসি

বুলু ও দুদুকে চিঠি দিয়ে সতর্ক করল বিএনপি

স্টাফ রিপোর্টার: বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও শামসুজ্জামান দুদুকে সতর্ক করে চিঠি দিয়েছে দলটি। বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্রীয় দপ্তর থেকে এ দু’নেতাকে চিঠি দেয়া

এবার রাশিয়ার সহায়তায় ৮টি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বানাচ্ছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক: পরিষ্কার ও টেকসই জ্বালানি উৎপাদন বাড়াতে এবার রাশিয়ার সহযোগিতায় আটটি নতুন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে যাচ্ছে ইরান। দেশটির পারমাণবিক শক্তি সংস্থা (Atomic Energy Organization

সৌদির তাইফের গভর্নরের সঙ্গে জেদ্দার কনসাল জেনারেলের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবের তাইফ প্রদেশের গভর্নর প্রিন্স সৌদ বিন নাহার বিন আব্দুল আজিজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জেদ্দায় নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মিয়া মো.