ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশনে আ.লীগ নেতা গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট: ভারতে যাওয়ার সময় বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ রেজাউল কবিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মোল্লাহাট থানায় মামলা রয়েছে।

গ্রেপ্তার শেখ রেজাউল কবির গাওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলার চাঁদেরহাট গ্রামের মৃত মুকবুল শেখের ছেলে।’

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন মুন্সি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছিল, শেখ রেজাউল কবির ভারতে পালিয়ে যেতে পারেন। সেই অনুযায়ী ইমিগ্রেশনে সতর্কতা জারি করা হয়। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে তিনি পাসপোর্ট জমা দিলে যাচাইবাছাইয়ের পর তার বিরুদ্ধে একাধিক মামলার তথ্য উঠে আসে এবং সঙ্গে সঙ্গেই তাকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল মিয়া জানান, তার বিরুদ্ধে মোল্লাহাট থানায় মামলা থাকায় নিয়ম অনুযায়ী তাকে সেখানে হস্তান্তর করা হবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নির্বাচনের রোডম্যাপ না দিলে সরকারকে সহযোগিতা করে যাওয়া কঠিন হবে: বিএনপি

অনলাইন ডেস্ক: সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আগামী ডিসেম্বরের মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি। তারা বলেছে,

ইরানকে উচ্চক্ষমতাসম্পন্ন যুদ্ধবিমান ও ভয়ংকর অস্ত্র দিচ্ছে রাশিয়া

অনলাইন ডেস্ক: সম্প্রতি ফাঁস হওয়া একটি গোপন নথি ইঙ্গিত দেয়—রাশিয়া ইরানকে উচ্চক্ষমতাসম্পন্ন যুদ্ধবিমান ও সামরিক প্রযুক্তি সরবরাহ করছে, যা মধ্যপ্রাচ্যের ভারসাম্য বদলে দিতে পারে এবং

মাদ্রাসা ছাত্রকে অমানবিক নির্যাতন করেন,প্রধান মাওলানা।

জোরারগঞ্জ থানা পাশে আশরাফুল উলুম তাহফিজুল কুরআন হাফেজি মাদ্রাসার প্রধান মাওলানা ফয়জুল্লার কাণ্ড দেখুন!  গত সোমবার ২৮ তারিখ সন্ধার সময় বারৈয়ারহাট বাজারের বিশিষ্ট কাঠ ব্যবসায়ী

ভাড়া বাসা থেকে ডিবি পুলিশের দুই সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: অবৈধভাবে শটগানের কার্তুজ রাখায় ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে শহরের কাউতলী স্টেডিয়াম এলাকার একটি ভাড়া

সাইবার হামলার শিকার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন

আন্তর্জাতিক ডেস্ক: সাইবার হামলার শিকার হয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। বুধবার (১৮ জুন) রাতে হ্যাক করা হয় চ্যানেলটি, এমনটাই জানিয়েছেন তেহরানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। খবরটি নিশ্চিত করেছে

সব ধর্মের মানুষের বাস এই দেশে, উন্নয়নেও অবদান সকলের-ধর্ম উপদেষ্টা 

বলরাম দাশ অনুপম, কক্সবাজার: ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ.ফ.ম খালিদ হোসেন বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের গুরুত্ব অনেক। ধর্মউপদেষ্টা বুধবার