ভারতে বিপদে পড়া হিন্দুদের আশ্রয় দিয়ে যে মানবিক দৃষ্টান্ত গড়লেন মুসলিমরা

অনলাইন ডেস্ক: ভারতে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ও ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব হলো কুম্ভমেলা। গত ২৯ জানুয়ারি এই মেলায় পদপিষ্ট হওয়ার ঘটনার পর হাজারো বিপন্ন পুণ্যার্থীদের আশ্রয়ের জন্য উত্তরপ্রদেশের প্রয়াগরাজের (ইলাহাবাদ) মুসলিমরা খুলে দিয়েছেলেন মসজিদ-মাদরাসার দরজা। জানা যায়, পদপিষ্ট হওয়ার ঘটনার পরে ইলাহাবাদে তীব্র যানজটে আটকে পড়েন বহু পুণ্যার্থী। ভিড়ে অনেকে সেই যানযটে চাপতে পারেননি।

তাদের জন্য মসজিদ, মাদরাসা, এমনকি নিজের বাড়ির দরজা পর্যন্ত খুলে দিয়েছেন স্থানীয় মুসলিমরা। সেই সঙ্গে খাবার-পানির ব্যবস্থা করা হয়েছে। এমনকি পুণ্যার্থীদের জন্য কম্বলের ব্যবস্থাও করা হয়েছে। খবর ভারতীয় সংবাদমাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের।

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের প্রয়াগরাজের স্থানীয় মুসলিমদের কথায়, এটাই প্রয়াগরাজের সংস্কৃতি যা স্থানীয়ভাবে গঙ্গা-যামনি তেহজাব নামে পরিচিত।ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের দিকে মানুষের হাত বাড়ানোর প্রমাণ আরও একবার পাওয়া গেল। মুসলিম বিদ্বেষে রাজনৈতিক ইন্ধন সত্ত্বেও এই সংস্কৃতি বা মানবিকতা শুধু প্রয়াগরাজেই নয়, অন্যত্রও এমন দৃশ্য বিদ্যমান।

সম্প্রতি কাশ্মীরে বরফের কারণে একদল পর্যটক আটকা পড়েছিলেন। স্থানীয় মুসলিমরা তাদের উদ্ধার করে মসজিদে আশ্রয় দিয়েছিলেন। পরদিন উদ্ধারকারী দল আসা পর্যন্ত তাদের জন্য খাবার-পানীয়র ব্যবস্থা করেছিলেন তারা। পদপিষ্টের ঘটনায় ২৯ ও ৩০ জানুয়ারির রাত ও দিন হাজারো অসহায় পুণ্যার্থীর জন্য খুলে দেওয়া হয়েছিল খুল্লাবাদ সবজি মান্ডি মসজিদ, বড় তাজিয়া ইমামবাড়া, হিম্মতগঞ্জ দরগাহ, চক মসজিদের দরজা। এছাড়াও খুলে দেওয়া হয় নখসখোলা অঞ্চলের হাফিজ রাজ্জাব মসজিদ ও চক এলাকার জামে মসজিদও।

মুসলিম-অধ্যুষিত রোশনবাগ, খুল্লাবাদ, রানি মান্ডি, শাহগঞ্জ এলাকার বহু স্থানীয় বাড়িতে আশ্রয় দেওয়া হয় রাজস্থান, তামিলনাড়ু, বিহার, হরিয়ানা থেকে মেলায় আসা পুণ্যার্থীদের। ভারতীয় গণমাধ্যমের খবর, বাড়ির নারীরা এসব পুণ্যার্থীর জন্য সাধ্যমতো খাদ্য-পানীয়র ব্যবস্থা করেন। কোনো কোনো এলাকায় সেই রাতেই ভান্ডারা ও লঙ্গরের আয়োজন করা হয়েছিল। স্থানীয় মুসলিমদের মতো শিখ সম্প্রদায়ের মানুষেরাও খুলে দিয়েছিল গুরুদ্বারের দরজা। আশ্রয় দেওয়া হয়েছিল বিপর্যয়-উদ্ভ্রান্ত অসহায় মানুষদের।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ছয় ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন, জ্বলছে দাউ দাউ করে

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল কারখানায় লাগা আগুন ছয় ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আনা যায়নি। সন্ধ্যা সাতটার পরও কারখানা ভবনের ওপরের

বাজিমাত করতে যাচ্ছে ড.মুহাম্মদ ইউনূস সরকার

নিজস্ব প্রতিবেদক: আসছে পবিত্র মাহে রমজান। বছরই বাংলাদেশে রমজান মাসের আগে থেকেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে থাকে এবং রমজানের সময় তা সর্বোচ্চ পর্যায়ে চলে যায়।

শেখ হাসিনা ১৪০০ খুন তিনি কোথা থেকে করলেন? প্রশ্ন খালেদ মুহিউদ্দীনের

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিক খালেদ মুহিউদ্দীন বলেছেন, ‘শেখ হাসিনার ইন্টারভিউ এখন পৃথিবীর কোন সাংবাদিক নিতে চাইবেন না—আপনি আমাকে বলেন? আপনার কি মনে হয় না?’ মঙ্গলবার (২৮ অক্টোবর)

মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে বস্তিতে আগুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ চাঁদ উদ্যান এলাকায় একটি বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা ১টা ৩৫

বাঁশখালীতে যুবলীগ নেতার জামিন না মঞ্জুর, জেল হাজতে প্রেরণ 

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের আব্দুস ছবুর নামে এক যুবলীগ নেতা সি.আর মামলায় আদালতে আত্মসমর্পন করতে গেলে জামিন না মঞ্জুর করে জেল

শিয়ালকোল ইউনিয়নের ১নং ওয়ার্ড সভা অনুষ্ঠিত

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জনগণের অংশগ্রহণে রোববার (২০ জুলাই) বিকেলে এলজিইডি অফিস সংলগ্ন