ভারতে বাংলাদেশি সন্দেহে এক শ্রমিককে পিটিয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে বাংলাদেশি নাগরিক সন্দেহে এক দলিত পরিযায়ী শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে। কেরালার পালাক্কাড় জেলায় ঘটনাটি ঘটে।

গতকাল শনিবার ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পরিযায়ী শ্রমিকদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। নিহত রামনারায়ণ বাঘেল (৩১) ছত্তিশগড় রাজ্যের শক্তি জেলার কারহি গ্রামের বাসিন্দা। কাজের খোঁজে তিনি গত ১৩ ডিসেম্বর পালাক্কাড়ে যান। সেখানে দিনমজুর হিসেবে কাজ করতেন।

তার স্বজন কিশান বাঘেল জানিয়েছেন, একই গ্রামের দূর সম্পর্কের আত্মীয় শশীকান্ত বাঘেলের অনুরোধে রামনারায়ণ কেরালায় যান। কিশান বলেন, ‘রামনারায়ণ খুব গরিব। তার স্ত্রী ও দুই ছেলে রয়েছে। ছেলেদের বয়স ৮-৯ বছরের মতো।’

স্থানীয় সূত্রের দাবি, এলাকায় চুরির একটি ঘটনার পর রামনারায়ণকে চোর সন্দেহ করা হয়। এরপর একদল লোক লাঠি দিয়ে তাকে পেটায়। এতে তার মৃত্যু হয়।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ নিরাপত্তা জোরদার করে। কেরালা পুলিশ জানিয়েছে, এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুরো ঘটনা ও উদ্দেশ্য জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তসহ সব আইনি প্রক্রিয়া শেষে লাশ তার গ্রামের বাড়িতে পাঠানো হবে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রাষ্ট্রপতি হবেন খালেদা জিয়া, প্রধানমন্ত্রী তারেক রহমান: লালু

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি ও কৃষক দলের কেন্দ্রীয় নেতা হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, আল্লাহ যদি চান এবং দেশের মানুষ যদি আমাদের ওপর আস্থা

মেহেরপুরে বসতবাড়ির পেছন থেকে গাঁজার গাছ উদ্ধার, আটক-১

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর উপজেলায় বসতবাড়ির পেছন থেকে তিনটি গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ, যার বাজার মূল্য ১ লাখ টাকা। এ ঘটনায় একজনকে আটক করা

ওসি বদলীর খবরে উচ্ছ্বসিত নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীরা, আতঙ্কিত সাধারণ মানুষ

নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের জাজিরা থানায় ২৪-এর গণ-অভ্যুত্থানের পরে বিদ্রোহী অবস্থায় ৮-আগস্ট সাংবাদিকদের উপর সন্ত্রাসী কায়দায় সরকারি পিস্তল হাতে নিয়ে ওসি হাফিজের নেতৃত্বে ফ্যাসিস্ট পুলিশদের হামলার পর

ঋণের টাকা পরিষোধ না করায় বিআরডিবি অফিসে আটকে রাখা হয় নারীকে

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে ঋণের টাকা পরিষোধ না করতে পারায় মোছা. নুরুন নাহার নামের এক নারীকে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) অফিসে আটকে রাখার ঘটনা ঘটেছে।

ঝিনাইদহে মুক্তিযুদ্ধের সময়ের ২টি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে মুক্তিযুদ্ধকালীন সময়ে মাটির নিচে পুঁতে রাখা দুটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার করা হয়েছে। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার গাড়িয়ালা গ্রামের বাবু শিকদারের