ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা

অনলাইন ডেস্ক: ভারতের কর্ণাটক রাজ্যের ব্যাঙ্গালুরুতে ২৮ বছর বয়সী বাংলাদেশি এক নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে রামমূর্তি নগরের কলকেরে লেকের কাছ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। খবর হিন্দুস্থান টাইমসের।

পুলিশের তথ্য অনুযায়ী, ওই নারী একটি অ্যাপার্টমেন্টে গৃহকর্মী হিসেবে কাজ করতেন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে স্থানীয়রা তার মরদেহ একটি নির্জন এলাকায় পেয়ে পুলিশকে খবর দেয়।

পুলিশ আরও জানায়, নিহত নারী আবর্জনা পরিষ্কারক হিসেবে কাজ করা এক কর্মীর স্ত্রী ছিলেন। তার স্বামী ও তিন সন্তানসহ শহরে বসবাস করতেন। নিহত নারী ছয় বছর ধরে ভারতে বসবাস করছিলেন। তার স্বামী বৈধ পাসপোর্ট নিয়ে মেডিকেল ভিসায় ভারতে প্রবেশ করেছিলেন

একজন পুলিশ কর্মকর্তা বলেন, ‘নিহত ওই নারী গত ৬ বছর ধরে স্বামীর সঙ্গে ভারতে বসবাস করছিলেন। তার স্বামীর বৈধ পাসপোর্ট নিয়ে চিকিৎসার জন্য ভারতে এসেছিলেন। বৃহস্পতিবার ওই নারী তার সহকর্মীকে জানিয়েছিলেন যে তার কিছু ব্যক্তিগত কাজ আছে এবং তার দেরি হতে পারে। তাই সহকর্মীকে আগে চলে যেতে বলেন। তবে রাতে বাড়ি না ফেরায় তার স্বামী রামমূর্তি নগর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।’

এদিকে ঘটনার খবর পাওয়ার পর পূর্বাঞ্চলীয় বিভাগের ডেপুটি কমিশনার অব পুলিশ (ডিসিপি)। দেবরাজ ফরেনসিক বিশেষজ্ঞ ও ডগ স্কোয়াডকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ‘শুক্রবার সকালে ফোন পেয়ে আমরা একটি পরিত্যক্ত স্থানে এক নারীর মরদেহ পাওয়ার তথ্য পাই। প্রাথমিকভাবে তদন্তে জানা গেছে, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এটি একটি নিষ্ঠুর অপরাধ। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল বাজার এলাকা থেকে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। সোমবার (১২ জানুয়ারি) দুপুর ২টা ১৫ মিনিটে

দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন -রুহুল কবির রিজভী

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সরকারের প্রতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি করে বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার রাতের নির্বাচন,

তাড়াশের গুণীজন ও কৃতিসন্তান বইয়ের মোড়ক উন্মোচন 

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জে তাড়াশে গুণীজন ও কৃতিসন্তান বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার ( ৪অক্টোবর) শনিবার সকালে তাড়াশ উপজেলা পাবলিক লাইব্রেরী হল রুমে তাড়াশের

বেলকুচি পৌরসভায় ভিজিএফ চাল বিতরণে ২ কেজি করে কম দেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভায় ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতি কার্ডধারী ১০ কেজি চাল পাওয়ার কথা থাকলেও অনেক ভুক্তভোগীকে মাত্র

‘ঘুম থেকে উঠে দেখি মেজর ডালিম হয়ে গেছি’

ঠিকানা টিভি ডট প্রেস: বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল (অব.) শরিফুল হক ডালিমের (বীর উত্তম) দেওয়া সাক্ষাৎকারের পর নেটিজেনরা সামাজিক যোগাযোগমাধ্যমে যাকে মেজর ডালিম বলে মন্তব্যের

‘গরমে স্যুট পরে এসির তাপমাত্রা কমানো বন্ধ করুন’

নিজস্ব প্রতিবেদক: অফিস-আদালতে স্যুট পরে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের (এসি) তাপমাত্রা কমিয়ে রাখার প্রবণতা থেকে বের হয়ে আসার পরামর্শ দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির