ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি বাংলাদেশ প্রত্যাশা করে না: বিবিসি ইন্ডিয়াকে পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রত্যাশা করে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বিবিসি ইন্ডিয়াকে দেয়া সাক্ষাতকারে বাংলাদেশ-ভারত সম্পর্ক, দুই দেশের টানাপোড়েনসহ বিভিন্ন বিষয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান স্পষ্ট করেন। তিনি বলেন, কিছু ভুল বোঝাবুঝি বা অস্বস্তি থাকলেও ভৌগোলিক ও অর্থনৈতিক কারণে বাংলাদেশ-ভারত সুসম্পর্ক বজায় রাখা দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ।

২৪-এর জুলাই আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ-ভারত সম্পর্কে দেখা দেয় টানাপোড়েন। সংখ্যালঘু নির্যাতন, সীমান্ত উত্তেজনা এবং পাল্টাপাল্টি কূটনীতিক তলবের মত ঘটনা ঘটে। সবশেষ বাংলাদেশে ভারতের হাইকমিশন ও সহকারী হাইকমিশনগুলোতে দায়িত্বরত কূটনীতিক ও অন্য কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয় নয়াদিল্লি।

এমন পরিস্থিতির মধ্যেই বিবিসি ইন্ডিয়াকে সাক্ষাতকার দিলেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দশ মিনিটের ঐ সাক্ষাতকারে দিল্লিতে শেখ হাসিনার ভারতে অবস্থান, জাতীয় নির্বাচন, ঢাকা-নয়াদিল্লি সম্পর্কসহ বিভিন্ন বিষয় উঠে আসে।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারত বসে শেখ হাসিনা কোনো ধরনের বিবৃতি প্রত্যাশা করে না বাংলাদেশ। বর্তমান পরিস্থিতিতে এমন তৎপরতা বাংলাদেশ-ভারত সম্পর্কের জন্য ভালো কোনো উদাহরণ হবে না বলেও মনে করেন তিনি।

সংখ্যালঘুদের ওপর নিপীড়নের প্রতিটি ঘটনায় সরকার দ্রুত পদক্ষেপ নেয়ার পাশাপাশি জড়িতদের গ্রেফতার করা হয়েছে জানিয়ে তৌহিদ হোসেন বলেন, ভারতের সংখ্যালঘু নির্যাতন নিয়ে বাংলাদেশ কখনোই কথা বলে না। বাংলাদেশের বিষয়েও ভারত সরকারেরও একই নীতি মেনে চলা উচিত।

হাসিনা সরকারের আমলে ইচ্ছে করে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক খারাপ করা হয়েছিল উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তারা একে অপরকে শত্রু মনে করলেও দুই দেশের সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় বাংলাদেশ।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

টাঙ্গাইলের ভূঞাপুরে বিয়ে বিচ্ছেদের হার ৩৬.২৮ শতাংশ

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় দিন দিন বিয়ে বিচ্ছেদের হার উদ্বেগজনকভাবে বাড়ছে। স্থানীয় হিসাব বলছে, প্রতি ১০০টি বিয়ের মধ্যে প্রায় ৩৬টি বিচ্ছেদে গড়াচ্ছে- যা

ভুয়া ভুয়া’ স্লোগানের মুখে ব্যানার রেখেই শহীদ মিনার এলাকা ত্যাগ করে জাতীয় পার্টির নেতারা

নিজস্ব প্রতিবেদক: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গিয়ে জনগণের রোষানলে পরেছে জাতীয় পার্টি। দলটির ব্যানার দেখে একদল জনতা

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে চোরাই ভারতীয় ওষুধ জব্দ

ফেনী প্রতিনিধি: ফেনীর ছাগলনাইয়া উপজেলায় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা এক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ জব্দ করেছে। মঙ্গলবার

সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে দাবি তুলুন: বিএমএসএফ 

নিজস্ব প্রতিবেদক: সোনারগাঁও, মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেছেন, আক্রমনের শিকার সাংবাদিকের বিপদকালে কেউ

আগামী নির্বাচনে ইসলামপন্থীদের সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত জামায়াত

ডেস্ক রিপোর্ট: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ইসলামপন্থীদের জন্য সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত।

চাকসু নির্বাচনে ভিপি-জিএস শিবিরের, এজিএস ছাত্রদলের

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে বড় জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’। ভিপি (সহ-সভাপতি) ও জিএস (সাধারণ সম্পাদক)– দুই শীর্ষ