ভারতে বসে বাংলাদেশে রাজনীতিতে ফেরার ছক আ.লীগ নেতাদের: গার্ডিয়ানের প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে তারা ‘অপরাধী’ ও ‘পলাতক’ হিসেবে চিহ্নিত। তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ, হত্যা ও অর্থ পাচারের মামলা রয়েছে। তবে ভারতের কলকাতার শপিংমল আর ফুডকোর্টে বসে নির্বাসিত আওয়ামী লীগ নেতারা বাংলাদশের রাজনীতিতে ফেরার ছক কষছেন। এমন তথ্য উঠে প্রকাশিত হয়েছে ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে।

১৬ মাস আগে গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, সেই সময় প্রায় ১,৪০০ মানুষ প্রাণ হারান। এরপর রোষানল থেকে বাঁচতে প্রায় ৬০০ নেতা-কর্মী কলকাতায় আশ্রয় নিয়েছেন।

কলকাতায় অবস্থান করা গার্ডিয়ানের দক্ষিণ এশিয়া বিষয়ক সংবাদদাতা হ্যানা এলিস-পিটারসেনের প্রতিবেদনে বলা হয়, ভারত এখন আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম সচল রাখার প্রধান ক্ষেত্র। গত বছর মে মাসে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের সব কার্যক্রম স্থগিত করে। ১২ ফেব্রুয়ারির নির্বাচনেও দলটিকে নিষিদ্ধ করা হয়েছে। এদিকে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিলেও তিনি দিল্লিতে বসে সব পরিকল্পনা করছেন। তিনি প্রতিদিন প্রায় ১৫-১৬ ঘণ্টা দলের নেতা-কর্মী ও তৃণমূল পর্যায়ের মানুষের সঙ্গে ফোনে যোগাযোগ রাখছেন। ভারত সরকার বাংলাদেশের প্রত্যর্পণ অনুরোধ উপেক্ষা করে শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে রেখেছে।

কলকাতায় অবস্থানরত নেতাদের মধ্যে আছেন সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, বাহাউদ্দিন নাছিম ও ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন।

সাদ্দাম হোসেন জানান, শেখ হাসিনা ‘হিরো’ হিসেবে দেশে ফিরবেন। দেশে তাদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ ‘মিথ্যা’ বলে দাবি করছেন।

সাবেক মন্ত্রী নানক বর্তমান নির্বাচনকে ‘প্রহসন’ আখ্যা দিয়ে দলের কর্মীদের সব ধরনের প্রচারণা ও ভোট বর্জন করার নির্দেশ দিয়েছেন।

শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে গুম, খুন ও বিচারহীনতার যে অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচ ও জাতিসংঘ দিয়েছে, তা নিয়ে এসব নেতার মধ্যে কোনো অনুশোচনা দেখা যায়নি। বাহাউদ্দিন নাছিম জুলাই অভ্যুত্থানকে ‘সন্ত্রাসী দখলদারিত্ব’ বলে মন্তব্য করেছেন। তবে সাবেক এমপি তানভীর শাকিল জয় স্বীকার করেছেন, তাদের আমলে কিছু ‘ভুল’ ও ‘কর্তৃত্ববাদী আচরণ’ ছিল।

দিল্লিতে শেখ হাসিনার সাম্প্রতিক প্রকাশ্য ভাষণ ও নির্বাচন নিয়ে কড়া মন্তব্যের পর ঢাকা ও দিল্লির মধ্যে কূটনৈতিক উত্তেজনা বেড়েছে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একে ‘গণহত্যাকারীর বিদ্বেষমূলক ভাষণ’ বলে প্রতিবাদ জানিয়েছে। নির্বাসিত এই নেতারা মনে করছেন, নির্বাচন পরবর্তী অস্থিরতাই তাদের ফেরার পথ প্রশস্ত করবে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

টাকার কুমির’ মালেক! বিদেশে পাচার হাজার কোটি, দেশে জমি ছয় হাজার শতাংশ

নিজস্ব প্রতিবেদক: সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে বিপুল অর্থ পাচারের গুরুতর অভিযোগে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধানে উঠে

যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি হামলা, গাজায় নিহত ছাড়াল ৭০ হাজার

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির মধ্যেও হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরাইল। প্রতিদিনিই বিভিন্ন এলাকায় ড্রোন, বিমান হামলা ও গোলাবর্ষণে হতাহত হচ্ছেন বহু ফিলিস্তিনি। এর

পাকিস্তানের বন্যা দুর্গতদের জন্য যুক্তরাজ্যের আর্থিক সহায়তা ঘোষণা

অনলাইন ডেস্ক: পাকিস্তানে চলমান বন্যা, ভূমিধস ও অতিবৃষ্টির প্রেক্ষাপটে জরুরি সহায়তা হিসেবে যুক্তরাজ্য ১.৩৩ মিলিয়ন পাউন্ড ত্রাণ সহায়তা ঘোষণা করেছে। ইসলামাবাদে ব্রিটিশ হাইকমিশনের পক্ষ থেকে

লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আদায় কম প্রায় ৫৮ হাজার কোটি টাকা

ঠিকানা টিভি ডট প্রেস: চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ৫৮ হাজার কোটি টাকার রাজস্ব আদায় কম হয়েছে। এটি গত অর্থবছরের একই

সিরাজগঞ্জে চাঁদার দাবির পর রাইস মিলে অগ্নিকাণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের খামার পাইকোশা গ্রামে একটি রাইস মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা

আসিফ নজরুলকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানালেন তিতুমীরের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক: এবার নতুন করে তিন দফা ঘোষণা করছেন তিতুমীর কলজের শিক্ষার্থীরা। এই দাবিগুলোর মধ্যে একটি রাষ্ট্রীয় কাজে ব্যাঘাত সৃষ্টির দায়ভার মাথায় নিয়ে আইন উপদেষ্টা