ভারতে পালানোর সময় ছাত্রলীগ নেতা আটক

হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা: ভারতে পালানোর সময় দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে ছাত্রলীগ নেতা শাহাজাদা আলমকে (২৬) আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।’

রোববার বিকেল সাড়ে ৩টায় চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।

আটক শাহাজাদা আলম নীলফামারী জেলার সৈয়দপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি ও সৈয়দপুরের শাহেবপাড়া মহল্লার মনজুর আলমের ছেলে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানান, আটক ছাত্রলীগ নেতা তার পাসপোর্ট ভিসা নিয়ে ভারতে পালানোর চেষ্টা করেন। পাসপোর্ট এক্সিটের সময় সৈয়দপুর থানায় রিকুইজিশন দিলে তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও বিষ্ফোরক আইনে মামলার তথ্য পাওয়া যায়। এরপর তাকে আটক করে একইদিন সৈয়দপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।’

তিনি আরও বলেন, কোনও দুষ্কৃতকারী যেন ভারতে পালিয়ে যেতে না পারে সেজন্য ইমিগ্রেশন ডেস্কে দায়িত্বরত অফিসাররা সতর্ক রয়েছেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শহীদ জিয়া ছিলেন বাংলার কৃষি ও কৃষকের উন্নয়নের পথ প্রদর্শক-সাইদুর রহমান বাচ্চু

এম দুলাল উদ্দিন আহমেদ: বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেছেন, , ত্রিশ লক্ষ শহীদের রক্ত আর

চৌহালীতে পাথরাইল উচ্চ বিদ্যালয়ের ২৮ জন এস এসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা 

আসাদুল্লাহ,চৌহালী: আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) স্কুল চত্ত্বরে বর্ণাঢ্য অনুষ্ঠানমালা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষার্থী-অভিভাবক ও নানান পেশার মানুষ উপস্থিত ছিলেন। অত্র বিদ্যালয়ের সভাপতি মোঃ মোস্তফা

যমুনা সেতু-ঢাকা মহাসড়কে আবার বাসে ডাকাতি, নারী যাত্রীদের শ্লীলতাহানি

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: যমুনা সেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে মঙ্গলবার (২০ মে) দিনগত রাতে ‘আল ইমরান’ পরিবহনের একটি বাসে ডাকাতি সংঘটিত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টা থেকে বুধবার

কারামুক্ত হলেন লুৎফুজ্জামান বাবর

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৭ বছর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বৃহস্পতিবার দুপুর ১টা ৪৮ মিনিটে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে বের হন তিনি। বাবরের

আগামী নির্বাচন নিয়ন্ত্রণ করবে আওয়ামী লীগ : মাসুদ কামাল

নিজস্ব প্রতিবেদক: সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেছেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকছে না। কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে আগামী নির্বাচন নিয়ন্ত্রণ করবে আওয়ামী লীগ। আগামী নির্বাচনটা কেমন হবে

সন্দ্বীপে মসজিদে ঢুকে নামাজরত শিবির নেতাকে পিটিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম জেলার সন্দ্বীপের বাউরিয়া ইউনিয়নে তারাবির নামাজ চলাকালীন মসজিদের ভেতর থেকে ছাত্রশিবিরের এক নেতাকে টেনে বের করে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে