ভারতে পাচারকালে ২১টি সোনার বারসহ পাচারকারী আটক 

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ভারতে পাচারকালে চুয়াডাঙ্গা সীমান্ত থেকে ২৪টি স্বর্ণের বারসহ আবেদিন মিয়া নামে এক পাচারকারিকে আটক করেছে বিজিবির-৬ ব্যাটালিয়নের সদস্যরা। বৃ্হস্পতিবার দুপুরে সীমান্ত পিলার ৭৫/৩-হতে আমুমানুক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে তাকে আটক করা হয়।

আটক আবেদিন মিয়া জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর গ্রামের আনার আলীর ছেলে। রাতে ৬ বিজিবির সহকারী পরিচালক মো. হায়দার আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবির- ৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন দর্শনা সীমান্ত দিয়ে স্বর্ণ চোরাচালান হবে। এমন তথ্যের ভিত্তিতে দর্শনা ইশ্বরচন্দ্রপুর এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করছিলো বিজিবির একটি বিশেষ টিম।

দুপুর সাড়ে ১২টার দিকে দুই ব্যাক্তি মোটরসাইকেল যোগে ভারত সীমান্তের দিকে যাচ্ছিলো। বিজিবির টহল দল ওই মটরসাইকেল চালককে থামার সংকেত দেয়। এক পর্যায়ে মটরসাইকেল চালক পালিয়ে যায়।

তবে মটরসাইকেলের আরোহী পার্শ্ববর্তী একটি পুকুরে ঝাঁপ দেয়। এ সময় তার কাছে থাকা একটি প্যাকেট পানিতে ফেলে দেয়। বিজিবির সদস্যরাও পানিতে ঝাঁপিয়ে পড়ে তাকে আটক করে।

পরে তার শরীর তল্লাশি করে একটি প্যাকেট উদ্ধার করা হয়। পরবর্তীতে তাকে অধিকতর জিজ্ঞাসাবাদ করা হলে স্বর্ণের বার থাকা একটি প্যাকেট পানিতে ফেলা দেয়ার কথা স্বীকার করে আটক ব্যাক্তি।

পরবর্তীতে পুকুরের পানি ছেঁকে মোট ২১ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। স্বর্ণের বার গুলোর মোট ওজন ২ কেজি ৪শ’ ৪৯ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ৬০ লক্ষ ৪০ হাজার ৮৯০ টাকা।

বিজ্ঞপ্তিতে ৬ বিজিবি আরও জানায়- নায়েক জাহাঙ্গীর আলম বাদি দর্শনা থানায় একটি মামলা দায়ের করেছেন। আটককৃতকে দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে। আর জব্দকৃত স্বর্ণের বার গুলো চুয়াডাঙ্গা জেলা সরকারি কোষাগারে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

উল্লাপাড়ায় অমৌসুমী তরমুজ চাষে লাভবান চার কৃষক

নিজেস্ব প্রতিবেদক: তরমুজ একটি উৎকৃষ্ট ও তৃপ্তিদায়ক ফল। গরমকালের উপকারী ফল তরমুজ। গরমের দিনে ঘামের সঙ্গে শরীর থেকে প্রচুর পরিমাণে লবণ ও পানি বেরিয়ে যায়-

সেনাবাহিনীর নাম ভাঙিয়ে চাঁদা দাবি, যুবদল নেতাসহ ৩ জন কারাগারে

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের বড়লেখায় সেনাবাহিনীর ভয় দেখিয়ে এক ব্যবসায়ীর কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

শেখ হাসিনাকে খুঁজতে আদালত এলাকায় হারানো বিজ্ঞপ্তির মাইকিং

নিজস্ব প্রতিবেদক: একটি হারানো বিজ্ঞপ্তি। একটি হারানো বিজ্ঞপ্তি। আমাদের হাসিনা খালা (শেখ হাসিনা) গত ৫ আগস্ট সপরিবারে হারিয়ে গেছেন। যদি কোনো সৎ-হৃদয়বান ব্যক্তি তাঁর সন্ধান

দেশে গণতন্ত্রের নিরাপদ যাত্রা বাধাগ্রস্ত হচ্ছে: খালেদা জিয়া

অনলাইন ডেস্ক: দেশে পদে পদে গণতন্ত্রের নিরাপদ যাত্রা বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়া। বৃহস্পতিবার বিকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের

শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শেষ করার নির্দেশ ২০ এপ্রিলের মধ্যে

নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত আগামী ২০ এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রদলের সভাপতির মৃত্যু

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: ইফতার মাহফিলকে কেন্দ্র করে সিরাজগঞ্জের এনায়েতপুরে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত ছাত্রদল নেতা কবির হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এঘটনায় প্রতিবাদে রাজশাহী