ভারতে তিরুপতি মন্দিরে পদদলিত হয়ে নিহত ৬

অনলাইন ডেস্ক: ভারতের অন্ধ্রপ্রদেশের তিরুমালা পাহাড়ে অবস্থিত বিখ্যাত শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে বৈকুণ্ঠ একাদশী উৎসব উপলক্ষে পদদলিত হয়ে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৪০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির

তিরুপতির কালেক্টর এস ভেঙ্কটেশ্বর জানিয়েছেন, ভিড় নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজ সম্পূর্ণ করতে প্রায় ১৫ মিনিট সময় লাগে। ঘটনায় ছয়জন প্রাণ হারান এবং ৪০ জনের বেশি মানুষ আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৈকুণ্ঠ একাদশী উৎসব উপলক্ষে ১০ থেকে ১২ জানুয়ারির মধ্যে প্রথম তিন দিনের জন্য সার্বজনীন দর্শনের জন্য ১ লাখ ২০,০০০ টোকেন বিতরণের ব্যবস্থা করেছিল তিরুমালা তিরুপতি দেবস্থান কমিটি (টিটিডি)। তবে, বৃহস্পতিবার ভোর ৫টা থেকে টোকেন বিতরণ শুরু হওয়ার কথা থাকলেও বুধবার থেকেই ভিড় জমতে শুরু করে।

তিরুপতি পৌর কমিশনার এন মোরিয়া জানিয়েছেন, বৈরাগিপাট্টেডার এমজিএম হাই স্কুলের কাউন্টারে ভিড় নিয়ন্ত্রণের অভাবে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। বুধবার সকাল থেকেই সেখানে প্রায় ৪-৫ হাজার জন ভিড় করেন। সন্ধ্যার দিকে, একজন অসুস্থ নারীকে সাহায্য করতে একটি গেট খোলা হয়। সেসময় হঠাৎ মানুষের ঢল এগিয়ে আসে এবং বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক প্রকাশ করে বলেন, ‘যারা এ ঘটনায় প্রিয়জন হারিয়েছেন, তাদের প্রতি আমার গভীর সহানুভূতি।’

লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী দুর্ঘটনায় ভুক্তভোগীতের সহযোগিতায় কংগ্রেস কর্মীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু বলেন, ‘এই দুঃখজনক ঘটনা আমাকে গভীরভাবে বিচলিত করেছে। বৈকুণ্ঠ দ্বার দর্শনের টোকেন নিতে ভক্তদের ভিড়ের চাপে এমন মর্মান্তিক দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক।’

এই ঘটনায় সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে বিভিন্ন মহলে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

চাঁদা না দেওয়ার প্রবাসী বাড়িতে আগুন ও অর্ধশত বোমা বিস্ফোরণ

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে পেট্রোল দিয়ে আগুন, অর্ধশত বোমা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগ। এ সময় ঘরে থাকা ২ লক্ষ টাকা

২০২৪ সালে দেশে রেকর্ড ২৯১৯টি ভুল তথ্য ছড়িয়েছে: রিউমর স্ক্যানার

অনলাইন ডেস্ক: ২০২৪ সালে দেশে রেকর্ড ২ হাজার ৯১৯টি ভুল তথ্য ছড়িয়েছে বলে জানিয়েছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার। বুধবার নিজেদের ওয়েবসাইটে এ সংক্রান্ত প্রতিবেদন

টাঙ্গাইলে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে যথাযাগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে নানা কর্মসূচির মধ্য দিয়ে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। কর্মসূচির মধ্য ছিল- দিবসের

ভারত থেকে বসে ফ্যাসিস্ট শেখ হাসিনা ষড়যন্ত্র চালাচ্ছেন: সালাম পিন্টু 

টাঙ্গাইল প্রতিনিধি: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী এডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে গেলেও দেশে-বিদেশে চক্রান্ত ও ষড়যন্ত্র

চীনের তিব্বতে শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ৩৬

অনলাইন ডেস্ক: চীনের তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছেন। হিমালয়ের উত্তর পাদদেশে আঘাত হানা এই ভূকম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৮।

বগুড়ায় ফিলিং স্টেশনের ক্যাশিয়ারকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার: বগুড়া: বগুড়া শহরের দত্তবাড়ীস্থ শতাব্দী ফিলিং স্টেশনের ক্যাশিয়ার মো. ইকবালকে (২৬) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাতের