ভারতে জন্ম সেখানকারই শিক্ষক, তবুও বাংলাদেশে পুশইন

ডেস্ক রিপোর্ট: আসামের মরিগাঁও জেলার একজন সরকারি বিদ্যালয়ের শিক্ষককে শুক্রবার রাতে জোর করে বাংলাদেশের সীমান্তের ভেতর ঠেলে দিয়ে গেছে ভারতীয় পুলিশ। খায়রুল ইসলাম নামে ওই শিক্ষক অভিযোগ করেছেন যে, সোমবার সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশে জোর করে পাঠিয়ে দেওয়া ১৪ জনের মধ্যে তিনিও ছিলেন। বর্তমানে তিনি এবং বাকিরা দুই দেশের মাঝামাঝি নো ম্যানস ল্যান্ডে আছেন বলে জানা গেছে।,

ভাইরাল একটি ভিডিওটিতে দেখা যাচ্ছে, খায়রুল ইসলাম বাংলাদেশের কুড়িগ্রাম জেলার কোনও একটি মাঠে দাঁড়িয়ে আছেন। তিনি বাংলাদেশের এক সাংবাদিককে বলেন, “আমি আসাম পুলিশকে বলেছিলাম, আমি একজন শিক্ষক এবং আমাকে সম্মান করতে। কিন্তু আমার হাত চোরের মতো বেঁধে রাখা হয়েছিল এবং আমাকে বাসের মধ্যে বসতে বাধ্য করা হয়েছিল। ভোর ৪টার দিকে, আমি এখানে পৌঁছাই। বিএসএফ মোট ১৪ জনকে বাংলাদেশে জোর করে ঠেলে দেয়।”

উল্লেখ্য, গত ডিসেম্বর পর্যন্ত আসামের থেংসালি খান্দাপুখুরি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক হিসেবে কর্মরত খায়রুল ইসলামকে ২০১৬ সালে একটি ট্রাইব্যুনাল বিদেশি ঘোষণা করে। ২০১৮ সালে গৌহাটি হাইকোর্ট ট্রাইব্যুনালের সিদ্ধান্ত বহাল রাখে। এরপর তাকে মাটিয়া ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়, যেখানে তিনি দুই বছর কাটিয়েছিলেন এবং ২০২০ সালের আগস্টে জামিনে মুক্তি পান।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে তার চ্যালেঞ্জ সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। সুপ্রিম কোর্টে খায়রুল ইসলামের মামলার শেষ শুনানি হয়েছিল গত বছরের ১৭ ডিসেম্বর। গত ২৩ মে আসাম পুলিশ খান্দাপুখুরি গ্রামের খায়রুল ইসলামের বাড়ি থেকে তাকে তুলে নিয়ে যায় এবং পুনরায় মাটিয়া আটক শিবিরে (ডিটেনশন ক্যাম্প) পাঠানো হয়। যেখান থেকে সোমবার অর্থাৎ ২৬ মে জোর করে বাংলাদেশের ভেতর ফেলে দেওয়া হয়।,

ট্রাইব্যুনালগুলি আসামের জন্য আধা-বিচারিক সংস্থা, যা নাগরিকত্বের মামলার রায় দেয়। যদিও এই সংস্থার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা এবং পক্ষপাতদুষ্টতার অভিযোগ আনা হয়েছে। ছোটখাটো বানান ভুল, নথির অভাব বা স্মৃতিশক্তির ত্রুটির ভিত্তিতে লোকেদের বিদেশি ঘোষণা করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

শিক্ষক খায়রুল ইসলাম বলেন, ‘‘আমি ভারতে জন্মগ্রহণ করেছি, আমার বাবা-মাও এখানে জন্মগ্রহণ করেছেন। আমি ছোট থেকে আসামের স্কুলেই পড়াশোনা করেছি। অথচ তারা আমাকে অন্যায়ভাবে বিদেশি হিসেবে ঘোষণা করেছে। আমি ১০০ বার বলেছি যে, আমি অসমিয়া (আসামের বাসিন্দা)।’’

এছাড়াও বাংলাদেশের সংবাদমাধ্যমকে তিনি জানান যে, সোমবার বিকাল ৩টার দিকে তাকে জোর করে মাটিয়া আটক শিবির থেকে নিয়ে যাওয়া হয়েছিল।

মাটিয়া ক্যাম্পের নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যক্তি বলেন, ‘‘বেশ কয়েকজন বন্দিকে তিনটি বাসে তোলা হয়েছিল, তাদের চোখ বাঁধা ছিল। সীমান্ত পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী তাদের নিয়ে যায়।’’

ওই শিক্ষক বাংলাদেশি সাংবাদিককে আরও বলেন, “আমি আসতে রাজি না হওয়ায় তারা আমাকে প্রচণ্ড মারধর করে।”

তার স্ত্রী রিতা খানমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘‘যখন মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন, তখন তারা কীভাবে এটি করতে পারে?’’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে সাবেক আইজিপি বেনজীর: পুলিশ অ্যাসোসিয়েশন

নিজস্ব প্রতিবেদক: সাবেক আইজিপি বেনজীর আহমেদ ক্ষমতাচ্যুত সরকারের অনুসারীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়েছেন। তিনি রাষ্ট্রবিরোধী এবং পুলিশ বাহিনী সম্পর্কে ষড়যন্ত্রমূলক বক্তব্য দিয়েছেন জানিয়ে বিবৃতি দিয়েছে

মাটিবাহী টলির সাথে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ : মোটরসাইকেল চালক নিহত 

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা: মাটিবাহী টলির সাথে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক প্রেমানন্দ (২৪) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহত প্রেমানন্দ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধলজান গ্রামের বাণীরাম চন্দ্রের

সিরাজগঞ্জ সলংগায় র‍্যাবের অভিযানে ৩১১ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলংগা থানার নলকা ওভারব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ৩১১ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২। শুক্রবার (১৭ অক্টোবর ২০২৫) বিকেল ৪টা

শাহজাদপুরে রবীন্দ্র জন্মবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ মে) সকালে উপজেলা পরিষদের শহীদ স্মৃতি কক্ষে এ

হামলার সময় বেশ কয়েকজন ভারতীয় সৈন্যকে আটক করছে পাকিস্তান

অনলাইন ডেস্ক: ভারতের ধারাবাহিক প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলার পর বেশ কয়েকজন ভারতীয় সৈন্যকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানি সশস্ত্র বাহিনী। পহেলগামে পর্যটকদের উপর প্রাণঘাতী হামলার

সুদানে আশ্রয়কেন্দ্রে ড্রোন হামলায় নিহত ৬০

আন্তর্জাতিক ডেস্ক: সুদানের পশ্চিমাঞ্চলের অবরুদ্ধ এল-ফাশার শহরে একটি বাস্তুচ্যুত আশ্রয়কেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে বিদ্রোহী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) বাহিনী। এতে অন্তত ৬০ জন নিহত হয়েছেন।