ভারতে চলন্ত গাড়ির ওপর ধসে পড়লো মেট্রোরেলের পিলার, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মুম্বাইয়ে নির্মাণাধীন মেট্রো রেললাইনের একটি পিলারের অংশ ধসে এক ব্যক্তি নিহত এবং তিনজন আহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে শহরের মুলুন্ড (পশ্চিম) এলাকার এলবিএস রোডে এই দুর্ঘটনা ঘটে।,

মুম্বাই ফায়ার ব্রিগেড জানায়, মেট্রো লাইন–৪-এর নির্মাণাধীন ভায়াডাক্টের একটি প্যারাপেট সেগমেন্টের কংক্রিটের অংশ (প্রায় ৬ ফুট বাই ৪ ফুট) ভেঙে একটি চলন্ত অটোরিকশা ও একটি গাড়ির ওপর পড়ে।

আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে রামধন যাদব নামে একজনকে মৃত ঘোষণা করা হয়। আহতদের মধ্যে রাজকুমার ইন্দ্রজিৎ যাদব (৪৫) নামে একজন আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। এছাড়া মহেন্দ্র প্রতাপ যাদব (৫২) ও দীপা রুহিয়া (৪০) নামে আরও দুইজনের অবস্থা স্থিতিশীল রয়েছে।

ঘটনার পর ফায়ার ব্রিগেড, পুলিশ, মেট্রো কর্তৃপক্ষ, ওয়ার্ড প্রশাসন ও ১০৮ অ্যাম্বুলেন্স সেবার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। এলাকা ঘিরে ফেলা হয় এবং ব্যস্ত এলবিএস রোডে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।

মুলুন্ডের বিধায়ক মিহির কোটেচা ঘটনার তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। মুম্বাইয়ের মেয়র ঋতু তাওড়ে বলেন, প্যারাপেট সেগমেন্টটি মাত্র একদিন আগে স্থাপন করা হয়েছিল এবং ওই অংশটি ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা উচিত ছিল। এটি অবহেলার ইঙ্গিত দেয়।

শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে অবকাঠামো প্রকল্পে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে সরকারের সমালোচনা করেন এবং সংশ্লিষ্ট ঠিকাদারকে কালো তালিকাভুক্ত করা হবে কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন।

কর্মকর্তারা জানিয়েছেন, পিলার ধসের কারণ নির্ধারণে তদন্ত শুরু হয়েছে।

নিহতের পরিবারকে পাঁচ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সলঙ্গায় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সড়ক দুর্ঘটনায় নিহত

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় হাটিকুমরুল এলাকায় সড়ক দুর্ঘটনায় নলকা ইউনিয়নের চকমোনাহারপুর এলাকার মৃত আসাদ উদ্দিনের ছেলে মোঃ আবুল কালাম আজাদ (৫৫) নামে একজন নিহত হয়েছেন।

কাজী ডাকতে গেল প্রেমিক, প্রেমিকাকে নিয়ে পালাল বন্ধু-অতপর!

নিজস্ব প্রতিবেদক: বিয়ে করার জন্য বাড়ি থেকে প্রেমিকের সঙ্গে পালিয়েছে প্রেমিকা। বন্ধুর কাছে প্রেমিকাকে রেখে কাজীকে ডাকতে যান প্রেমিক। এ সুযোগে প্রেমিকাকে নিয়ে পালিয়ে যায়

‘মামলা বাণিজ্যর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে’

নিজস্ব প্রতিবেদক: মামলা বাণিজ্যর সঙ্গে যেই জড়িত থাকবে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেনগণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেঃ কর্নেল (অবঃ) জাহাঙ্গীর আলম। আজ

এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা ২৫ থেকে বেড়ে ৫০ শতাংশ

ডেস্ক রিপোর্ট: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা (বোনাস) বাড়ানো হয়েছে। এতদিন তারা মূল বেতনের ২৫ শতাংশ বোনাস পেতেন, এখন পাবেন ৫০ শতাংশ। স্কুল, কলেজ,

জনসম্পৃক্ততায় এগিয়ে অ্যাড. সিমকী ইমাম

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে অন্যতম আলোচিত নাম অ্যাডভোকেট সিমকী ইমাম খান। তিনি বিএনপির

সরকার দূর্নীতি বন্ধের ব্যাপারে কতটুকু সিরিয়াস জনগণ দেখার অপেক্ষায় আছে- মাওলানা রফিকুল ইসলাম খান 

জুয়েল রানা: সিরাজগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, বর্তমান সরকার দূর্নীতি বন্ধের ব্যাপারে কতটুকু