ভারতে উড়োজাহাজ বিধ্বস্ত: ২৪২ জনই নিহত

অনলাইন ডেস্ক: ভারতের আহমেদাবাদ শহরে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে অন্তত ২০৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

শহরের পুলিশ কমিশনার ‘অ্যাসোসিয়েটেড প্রেস’কে (এপি) জানিয়েছেন, দুর্ঘটনাস্থল থেকে কাউকে জীবিত উদ্ধার করা হয়নি। এর অর্থ- উড়োজাহাজে থাকা ২৪২ জন যাত্রী-ক্রু সদস্যের কেউই জীবিত নেই।

ভারতের স্থানীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, উড়োজাহাজে থাকা ২৪২ জন যাত্রী-ক্রুু’র সবাই নিহত হয়েছেন। এটি ভারতের সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনা।

বৃহস্পতিবার দুপুর ১টা ৩৮ মিনিটে আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার মডেলের এই উড়োজাহাজে মোট ২৪২ জন ছিলেন, যাদের মধ্যে ছিলেন ২১৭ জন প্রাপ্তবয়স্ক, ১১ জন শিশু এবং দুই নবজাতক।

যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, সাতজন পর্তুগিজ এবং একজন কানাডীয় নাগরিক ছিলেন।

উড়োজাহাজটি আহমেদাবাদ বিমানবন্দরের কাছাকাছি বিজে মেডিকেল কলেজের হোস্টেলের ওপর ভেঙে পড়ে। স্থানীয় পুলিশের ভাষ্যমতে, বিধ্বস্তের সময় হোস্টেলের ডাইনিং হলে অনেক শিক্ষার্থী খাবার খাচ্ছিলেন। এ ঘটনায় অন্তত ৫ জন মেডিকেল শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন।

দুর্ঘটনার ফলে উড়োজাহাজের পেছনের অংশ ভবনের ছাদে আটকে পড়ে এবং ছড়িয়ে-ছিটিয়ে থাকা বিভিন্ন অংশ হোস্টেলের ভেতর ও বাইরে ছড়িয়ে পড়ে। উদ্ধারকারীরা জানায়, শতাধিক মরদেহ উদ্ধার করা হয়েছে, যেগুলোর বেশিরভাগই দগ্ধ অবস্থায়।

এই উড়োজাহাজটি ২০১৩ সালে প্রথম উড়েছিল এবং ২০১৪ সালে এয়ার ইন্ডিয়ার বহরে যুক্ত হয়। এটি ড্রিমলাইনার মডেলের প্রথম বড় দুর্ঘটনা।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গভীর রাতে মশাল হাতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের গোসাইরহাটে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে গভীর রাতে মশাল হাতে একটি মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) মধ্যরাতে হঠাৎ ব্যানার

নাইক্ষংছড়ি সীমান্তে ৭১ জন মিয়ানমারের নাগরিককে ফেরত পাঠালো বিজিবি

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সীমান্ত পথে অবৈধ অনুপ্রবেশকারী ২০টি পরিবারের ৭১ জন নাগরিককে মিয়ানমারে ফেরত পাঠালো বিজিবি। ২৩ জুলাই, বুধবার বিকেলে তাদের ফেরত পাঠানো

সিরাজগঞ্জ ভূমি অফিসের বদলি নায়েব হাছান আলীর বিরুদ্ধে ঘুষ দুর্নীতির ঝড়, টাকা ফেরত পেতে দিশেহারা সেবাগ্রহীতারা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ভূমি অফিসে দীর্ঘদিন ধরে চলছে অনিয়ম ও দুর্নীতির মহোৎসব। সরকারি খাস জমি মালিকানায় রূপান্তর, খারিজ ও নামজারীর নামে মোটা

শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

ঠিকানা ডেস্ক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই-আগস্ট গণহত্যার নির্দেশদাতা হিসেবে দাখিলকৃত তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। পরবর্তী শুনানির দিন ধার্য

ইউনূসের বদলে আমজনতার তারেক ‘প্রধান উপদেষ্টা’ হলে ভালো চালাতে পারতেন: গোলাম মাওলা রনি

নিজস্ব প্রতিবেদক: ড. ইউনূসের সময়টিতে যত টাকা ছাপা হয়েছে, মুদ্রার মান যেভাবে কমেছে, আইন-শৃঙ্খলার যেভাবে অবনতি হয়েছে, সেটি বর্তমান সরকারের পক্ষে সামাল দেওয়া রীতিমতো ‘পুলসিরাত’ পার

টাঙ্গাইল এলজিইডি রোলার ভাড়ায় ফের দেশ সেরা

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) রোলার মেশিন (রাস্তা সমান করার যন্ত্র) ভাড়ার মাধ্যমে ২০২৪-২৫ অর্থবছরে দেশের জেলাগুলোর মধ্যে সর্বোচ্চ রাজস্ব