ভারতে আটকে নির্যাতনের ভিডিও দিয়ে মুক্তিপণ দাবি

ঠাকুরগাঁও প্রতিনিধি: ভারতের পাঞ্জাবে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে অপহৃত হয়েছেন ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার রুহিয়া মানিক খাড়ি গ্রামের বাসিন্দা মো. মিঠুন (২২)।

অপহরণকারীরা তার পরিবারের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। একই সঙ্গে মিঠুনকে নির্যাতনের একটি ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে তাকে হত্যার হুমকিও দিয়েছে তারা।

মিঠুনের বাবা আব্দুর রউফ জানান, মিঠুন কয়েক বছর ধরে পাঞ্জাবের একটি ইটভাটায় রাজমিস্ত্রির কাজ করতেন। গত কয়েক থেকে তার সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ ছিল না। আজ সকালে একটি ভারতীয় নম্বর থেকে মিঠুনের পরিবারের কাছে ফোন আসে। ফোনে অপহরণকারীরা ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা না দিলে মিঠুনকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়।

অপহরণকারীরা মিঠুনকে দড়ি দিয়ে বেঁধে নির্যাতন করছে—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি মিঠুনের পরিবারের কাছেও পাঠানো হয়েছে।

পরিবারের সদস্যরা জানায়, ভিডিওটিতে মিঠুনকে চরমভাবে ভীতসন্ত্রস্ত দেখাচ্ছিল।

অপহরণের সঙ্গে জড়িতরা হরিপুর উপজেলারই বাসিন্দা এবং তারাও ভারতের কাশ্মীরে কাজ করতেন বলে জানা গেছে। তবে তাদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। এই ঘটনার পর মিঠুনের পরিবার স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সহযোগিতা চেয়েছে।

এ বিষয়ে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাকারিয়া মন্ডল বলেন, বিষয়টি প্রাথমিকভাবে এমনি জানতে পেরেছি। অভিযোগ দিলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বহুলীতে রাতের আঁধারে কেটে ফেলা হলো ২৫০টি পেয়ারা গাছ

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের সদর উপজেলা বহুলী ইউনিয়নে ৩৯ শতক ফসলি জমিতে রোপন করা উন্নত জাতের পেয়ারার বাগানের গাছ কাটার অভিযোগ উঠেছে দেশ মাতৃকা ফুড প্রোডাক্টস

নানা অনিয়মে অভিযুক্ত অবশেষে বদলী হলেন সচিব ওমর ফারুক

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ১নং ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মো. ওমর ফারুক তালুকদারকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। রোহিঙ্গা শরনার্থী শিবির সংশ্লিষ্ট

সলঙ্গা ইউনিয়ন জামায়াতের আমিরে বাড়ীতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের সলঙ্গা ইউনিয়নের শহরিয়ারপুর গ্রামে জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমীর কে এম হারুন অর রশিদের নিজ বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত আনুমানিক ৯টার দিকে

গণভোটের প্রস্তুতি নিতে ইসির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: গণভোট আয়োজনের জন্য বাড়তি অর্থ ছাড় ও অতিরিক্ত ভোটকেন্দ্র প্রস্তুত রাখার বিষয়ে সরকারের দুই মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন বলছে, গণভোট

বেলকুচিতে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ৫ চালককে জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সমেশপুর এলাকায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) বিকালে এ অভিযানে পাঁচজন সিএনজি চালককে মোট

রায়গঞ্জে তিন বাড়ীতে দুর্বৃত্তের হামলাও ভাংচুর, ভিপি আয়নুল হকের ঘটনাস্থল পরিদর্শন 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জে রায়গঞ্জের ধামাইনগর ইউনিয়নে একই রাতে তিন বাড়ীতে দুর্বৃত্তের হামলা ও ভাংচুর। গত ১৭ জানুয়ারি (শুক্রবার) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ধামাইনগর