ভারতের সিকিমে ভূমিকম্প, বাংলাদেশও প্রভাব

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের হিমালয় কন্যা সিকিমে কয়েক দফায় ভূমিকম্প অনুভূত হয়েছে। অন্তত আট থেকে ১০ বার কম্পনে কেঁপে ওঠে সিকিমের গ্যাংটক, নামচি ও মাঙ্গান এলাকা। সিকিমের এই ভূমিকম্পের প্রভাব পড়েছে বাংলাদেশেও; বিশেষ করে রংপুর বিভাগের জেলাগুলোতে তীব্র কম্পন অনুভূত হওয়ায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) এবং মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সিকিমের নামচি এবং মাঙ্গান এলাকায়।

বাংলাদেশের সময় অনুযায়ী বৃহস্পতিবার রাত ১টা ৩৯ মিনিটে প্রথম বড় কম্পনটি অনুভূত হয়; যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৬। এরপর রাত ২টা ৫০ মিনিটে ৪ দশমিক ৪ মাত্রা এবং ভোর ৩টা ৩১ মিনিটে ৪ দশমিক ০ মাত্রার আরও দুটি মাঝারি কম্পন অনুভূত হয়। ভোর ৬টা পর্যন্ত অন্তত আরও ৫-৬টি ছোট আকারের আফটারশক রেকর্ড করা হয়েছে।

ভূমিকম্পগুলোর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ৫ থেকে ১০ কিলোমিটারের মধ্যে, যা অত্যন্ত অগভীর হওয়ার কারণে কম্পন বেশি অনুভূত হয়েছে।

যুদ্ধবিরতি লঙ্ঘন করে দক্ষিণ ও পূর্ব লেবাননে ইসরাইলের বিমান হামলাযুদ্ধবিরতি লঙ্ঘন করে দক্ষিণ ও পূর্ব লেবাননে ইসরাইলের বিমান হামলা

নীলফামারীর বাসিন্দা জানান, ‘আমি বিছানায় ছিলাম, মনে হচ্ছিল রুমটা ভেঙে পড়বে। অনেক ভয় লাগছিল। পরে দেখি ভুমিকম্প হলো।’

ভূতাত্ত্বিক বিশেষজ্ঞদের মতে, সিকিম ও সংলগ্ন হিমালয় অঞ্চলটি ভূমিকম্পপ্রবণ ‘ফল্ট লাইন’-এর ওপর অবস্থিত। বড় কম্পনের পর ছোট ছোট আফটারশক হওয়া স্বাভাবিক। এর আগে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) মিয়ানমারের ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থান কেঁপে ওঠে। এদিন ভোরেও সাতক্ষীরার কলারোয়া এলাকায় ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ঢাকা-বরিশাল মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মশালমিছিল

নিজস্ব প্রতিবেদক: মাদারীপুরে বিক্ষোভ ও ঝটিকা মশালমিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। রোববার দিবাগত রাত ২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর এলাকায় এ ঘটনা

এক পুলিশ ফাঁড়ির ইনচার্জের দৈনিক আয় লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া সীমান্ত দিয়ে অস্বাভাবিকভাবে বেড়েছে চোরাচালান। উল্লেখযোগ্য হারে আসছে মিয়ানমারের গরু, মাদক ও চোরাই পণ্য। দেশ থেকে যাচ্ছে নিত্যপণ্য এবং জ্বালানি

যোগ্যতা-অযোগ্যতায় নতুন বিধানে আ.লীগ নেতাদের নির্বাচনে অংশ নেওয়ার পথ বন্ধ হয়ে যাচ্ছে

ডেস্ক রিপোর্ট: ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করে গত বছরের ৫ আগস্ট সারা দেশের ছাত্র-জনতাকে ঢাকার উদ্দেশে যাত্রা করার আহ্বান জানিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেদিন

বেলকুচিতে নারী নির্যাতন বন্ধে ন্যায় বিচার চায় খুশী খাতুন 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে নারী নির্যাতন বন্ধে ন্যায় বিচারের আশঙ্কায় সংবাদ সম্মেলন করেছেন উপজেলার দৌলতপুর গ্রামের ভুক্তভোগী নারী খুশী খাতুন। রবিবার (১৬ মার্চ) সকালে

চৌহালীতে স্বপ্ন শিখর ফাউন্ডেশনের উদ্যোগে ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় স্বপ্ন শিখর ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার সকালে রিয়াজুল জান্নাত প্রিপারেটরী স্কুল অডিটোরিয়ামে প্রথমবারের মতো শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

সিরাজগঞ্জে নাশকতার মামলায় নিষিদ্ধ সংগঠনের দুই ইউপি সদস্য গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় নাশকতার মামলায় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট দুই ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে সলঙ্গা থানার