ভারতের সামনে মাথানত করা জালেম বিএনপিকেও পালাতে হবে: রাশেদ প্রধান

নিজস্ব প্রতিবেদক: জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, যেই দলের নেতা নিজের মাতৃভূমিতে পা রাখবে সেটার সিদ্ধান্ত একা নিতে পারেন না, সেই নেতার নেতৃত্বে নতুন বাংলাদেশের ১৮ কোটি মানুষ ফ্যামিলি কার্ড নিয়ে শান্তিতে থাকবে- এটা বাংলাদেশের কোনো পাগলও বিশ্বাস করে না। হাসিনা যেভাবে পালিয়েছে, একইভাবে ভারতের সামনে মাথানত করা নতুন জালেম বিএনপিকেও পালাতে হবে।

তিনি বলেন, ওনারা বলতে চায় ‘আই হ্যাভ এ প্ল্যান’ বা আমাদের একটা পরিকল্পনা আছে। আমরা বলতে চাই, সর্বোত্তম পরিকল্পনাকারী মহান রাব্বুল আলামিন, কোনো মানুষ নয়।,

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাগপা ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আই হ্যাভ এ প্ল্যান’ বলার পর সেই প্ল্যান কী সেটাকেও তারা গুপ্ত রাখবেন। দেশে আসার জন্য কোথায় মুচলেকা দিতে হয় বা কার অনুমতি নিয়ে দেশে পা রাখতে হয়, সেটাও তারা গোপন এবং গুপ্ত রাখবেন। তারা যদি ফ্যামিলি কার্ডের নাম দিয়ে মনে করেন ফেব্রুয়ারি মাসের ১২ তারিখে তাদের জয় জয়কার হবে, তাহলে আমি স্মরণ করিয়ে দিতে চাই- এমন স্বপ্ন দেখলে ফ্যাসিস্ট শেখ হাসিনা যেভাবে পালিয়েছে, একইভাবে ভারতের সামনে মাথানত করা নতুন জালেম বিএনপিকেও পালাতে হবে।

রাশেদ প্রধান বলেন, বিগত কিছুদিনের মধ্যে আমরা পাঁচটা ছাত্র সংসদ নির্বাচন স্বচক্ষে দেখেছি। পাঁচটা নির্বাচনের ফলাফল যেভাবে এসেছে, তারপর বড় দল বিএনপির নেতারা বলতে চায়, ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব নাকি জাতীয় সংসদ নির্বাচনে পড়বে না। আমার কেন জানি মনে হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি নেতাদেরকে বলতে হবে জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের প্রভাব আগামী স্থানীয় সরকার নির্বাচনে পড়বে না। স্থানীয় সরকার নির্বাচনের পর তাদের বলতে হবে যে, স্থানীয় সরকার নির্বাচনের ফলাফল আগামী ছাত্র সংসদ নির্বাচনে পড়বে না।,

নির্বাচনের পরিবেশে লেভেল প্লেয়িং ফিল্ড নেই উল্লেখ করে তিনি বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নেই। তবু, আমরা হতাশ নই। কারণ হচ্ছে ২৪ পরবর্তী বাংলাদেশে নতুন ছাত্র জনতা, শ্রমিক সম্প্রদায় এখন সচেতন। আমরা এমন একটি প্রজন্ম পেয়েছি যেই প্রজন্মে হাদির মতো সন্তানরা জন্ম নেয়, যারা মাথা উঁচু করে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে। অতএব, আমাদের হারানোর কিছু নেই, আমাদের ভয় পাওয়ার কিছু নেই।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

অক্টোবরের মধ্যে জুলাই হত্যাকাণ্ডের ৩-৪টি মামলার রায়ের আশা আইন উপদেষ্টার 

নিজস্ব প্রতিবেদক: অক্টোবরের মধ্যে জুলাই হত্যাকাণ্ডের তিন থেকে চারটি মামলার রায় পাওয়ার আশা প্রকাশ করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার সচিবালয়ে এক

যত দ্রুত সম্ভব নির্বাচন, ডিসেম্বরেও হতে পারে: প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকার যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করবে। এটা এ বছরের ডিসেম্বরেও হতে পারে। আমরা

হাসনাতের গাড়িতে হামলার ঘটনায় আটক ৫৪

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি), দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় ৫৪ জনকে আটক করা হয়েছে। রোববার (৪ মে) রাতে গাজীপুর থেকে

মানবতাবিরোধী অপরাধ মামলা: হাসিনা-কামালের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ঠিকানায় পুলিশ খুঁজে না পাওয়ায় তাদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের

টাঙ্গাইলে ছাত্র প্রতিনিধি পরিচয়ে আ’লীগের সাবেক এমপির বাসা জবরদখল

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে ছাত্র প্রতিনিধির পরিচয় ব্যবহার করে সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকট জোয়াহেরুল ইসলামর (ভিপি জোয়াহের) টাঙ্গাইল শহরের ছোটকালীবাড়িস্থ

নাটোরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করলেন এনপিডিএ প্রশিক্ষক

নাটোর প্রতিনিধি: বাংলাদেশ সরকারের লক্ষ্য ও নির্দেশনা অনুযায়ী শিক্ষিত বেকার যুবদের দক্ষ মানবসম্পদে রূপান্তরের উদ্দেশ্যে বাস্তবায়িত “দেশের ৪৮ জেলায় শিক্ষিত যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচি”-এর আওতায়