ভারতের সঙ্গে গোপন বৈঠকের সংবাদ বিভ্রান্তিকর: জামায়াত আমীর

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের সঙ্গে গোপন বৈঠকের অভিযোগকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমীর।

সাক্ষাৎকারে রয়টার্সের এক সাংবাদিক প্রতিবেশী দেশ ভারত হিসেবে তাদের সঙ্গে কোনো যোগাযোগ, কথাবার্তা কিংবা বৈঠক হয়েছে কি না—এ বিষয়ে প্রশ্ন করলে জামায়াত আমীর জানান, গত বছরের মাঝামাঝি সময়ে অসুস্থতা শেষে চিকিৎসা গ্রহণ করে বাসায় ফেরার পর দেশ-বিদেশের বিভিন্ন ব্যক্তি ও কূটনীতিক সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন।

তিনি বলেন, অন্যান্য দেশের কূটনীতিকদের পাশাপাশি ওই সময় ভারতের দুইজন কূটনীতিকও তার বাসায় সৌজন্য সাক্ষাৎ করেন। অন্যান্য অতিথিদের মতো তাদের সঙ্গেও স্বাভাবিক কথাবার্তা হয়। বিষয়টি কখনোই গোপন ছিল না।

জামায়াত আমীর আরও জানান, সংশ্লিষ্ট কূটনীতিকদের সঙ্গে আলোচনার সময় তিনি স্পষ্টভাবে বলেছেন, যারা তার সঙ্গে সাক্ষাৎ করেছেন, তাদের বিষয়ে গণমাধ্যমকে অবহিত করা হয়েছে এবং ভারতীয় কূটনীতিকদের এই সাক্ষাৎও প্রচারে আনার ইচ্ছা ছিল। তবে তারা এটি প্রকাশ না করার অনুরোধ জানান। তখন জানিয়ে দেওয়া হয়, ভবিষ্যতে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট কোনো বৈঠক হলে তা অবশ্যই প্রকাশ্যে আসবে এবং এ ক্ষেত্রে গোপনীয়তার কোনো প্রশ্ন নেই।

এমন পরিস্থিতিতে কিছু দেশীয় গণমাধ্যমে ভারতের সঙ্গে জামায়াত আমীরের গোপন বৈঠক হয়েছে—এমন সংবাদ প্রকাশে বিস্ময় প্রকাশ করেন তিনি। এসব সংবাদকে বিভ্রান্তিকর উল্লেখ করে তিনি এর তীব্র নিন্দা জানান এবং ভবিষ্যতে প্রকৃত তথ্য যাচাই না করে এমন সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

টাঙ্গাইলে কোটি টাকা প্রতারণার অভিযোগে ভুক্তভোগীদের মানববন্ধন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে বেসরকারী সংস্থা সেনিয়া ফাউন্ডেশনের বিরুদ্ধে অস্ট্রলিয়া পাঠানোর নামে করে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার (১৬

রাষ্ট্রপতির থেকে জুলাইয়ের সার্টিফিকেট নেওয়ার চাইতে বিষ খেয়ে মরে যাওয়া ভালো: হাসনাত

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের থেকে জুলাইয়ের সার্টিফিকেট নেওয়ার থেকে আমাদের সবার বিষ খেয়ে মরে

ঈদ শুভেচ্ছা জানিয়েছেন শিয়ালকোল ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী আব্দুল কাইয়ুম

নিজস্ব প্রতিবেদক: আসছে আগামীকাল শনিবার পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শিয়ালকোল ইউনিয়নবাসীসহ সকল পেশা শ্রেণি মানুষদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী আব্দুল কাইয়ুম।

হোলি আর্টিজান হামলা: কেন হাইকোর্ট কমাল সাত জঙ্গির মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক: বিশ্বজুড়ে আলোড়ন তোলা ২০১৬ সালের গুলশানের হোলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলায় ২২ জন মানুষ নির্মমভাবে নিহত হন। এই মামলায় বিচারিক আদালতের দেওয়া

পবিপ্রবি ছাত্রদল নেতার নির্দেশনা দেওয়ার স্ক্রিনশট ভাইরাল

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শাখা ছাত্রদলের এক নেতার হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া নির্দেশনার স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে ‘ফেক অ্যাকাউন্ট’ খুলে পোস্ট

নিজ হাতেই নির্বাচনী ব্যানার সরালেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-১৫ আসনের (মিরপুর-কাফরুল) বিভিন্ন এলাকা থেকে নির্বাচনী ব্যানার, পোস্টার ও ফেস্টুন সরিয়ে নিয়েছে জামায়াত। আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) নিজ হাতে ব্যানার সরিয়ে এ