ভারতের মণিপুরের মুখ্যমন্ত্রীর পদত্যাগ,রাষ্ট্রপতির শাসন জারি

অনলাইন ডেস্ক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে। মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পদত্যাগের চার দিন পর বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এই সিদ্ধান্ত কার্যকর হয়। এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, গত রোববার (৯ ফেব্রুয়ারি)। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পর রাজধানী ইম্ফলে মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভাল্লার কাছে পদত্যাগপত্র জমা দেন বীরেন সিং। পরের দিন রাজ্যের বিধানসভায় সম্ভাব্য অনাস্থা প্রস্তাবের মুখোমুখি হওয়ার আগেই বিজেপির এই মুখ্যমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ান।

মণিপুরে জাতিগত সহিংসতার প্রায় ২১ মাস পর মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পদত্যাগ করলেন। এই সহিংসতায় ২৫০ জনেরও বেশি মানুষ নিহত এবং কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অভিমত যে রাজ্যটিতে এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে সংবিধানের বিধান অনুসারে সেই রাজ্যের সরকার পরিচালনা করা সম্ভব নয়।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জিয়া মঞ্চ সিরাজগঞ্জ জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচলা সভা অনুষ্ঠিত 

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় জিয়া মঞ্চ সিরাজগঞ্জ জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ই জানুয়ারী শনিবার বেলা ১১ টার দিকে

২৪ ঘণ্টায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩২, আহত শতাধিক

নিজস্ব প্রতিবেদক ঈদের ছুটিতে গত ২৪ ঘণ্টায় দেশের ১৫ জেলায় সড়ক দুর্ঘটনায় ৩২ জন নিহত হয়েছেন। এ সময় শতাধিক মানুষ আহত হয়েছেন। কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহতের

সমালোচনা সহ্য না হলে উপদেষ্টা পদ ছেড়ে রাজনৈতিক দল করেন’

নিজস্ব প্রতিবেদক: সমালোচনা সহ্য করতে না পারলে উপদেষ্টাদের পদ ছেড়ে দিয়ে রাজনৈতিক দল করতে বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সোমবার (৩

পাঁচ দশক পর আবার চালু হলো বাংলাদেশ-পাকিস্তান সরাসরি বাণিজ্য

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ পাঁচ দশক পর সরকারি পর্যায়ে সরাসরি দ্বিপাক্ষিক বাণিজ্য পুনরায় শুরু করেছে বাংলাদেশ ও পাকিস্তান। ১৯৭১ সালের পর এই ধরনের বাণিজ্য এবারই প্রথম।

কাজিপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (৩

অভিজিৎ হত্যা মামলায় যাবজ্জীবনপ্রাপ্ত ফারাবী হাইকোর্টে জামিনে মুক্ত

নিজস্ব প্রতিবেদক ব্লগার ও লেখক অভিজিৎ রায় হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত শফিউর রহমান ফারাবীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান