ভারতের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ায় সৈন্যদের প্রশংসায় পাক সেনাপ্রধান

ডেস্ক রিপোর্ট: ভারতের বিরুদ্ধে প্রতিশোধ ও দেশটিকে কঠোর বার্তা দেওয়ায় ফ্রন্টলাইনের সৈন্যদের প্রশংসা করেছেন পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির।

ফিল্ড মার্শাল মুনির সীমান্তে (LoC) অবস্থানরত সৈন্যদের প্রশংসা করেছেন, ভারতের সঙ্গে যুদ্ধে ‘নিরীহ প্রাণের প্রতিশোধ’ নেওয়ার জন্য।

শনিবার এ তথ্য জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

সাম্প্রতিক উত্তেজনার সময় ভারতের উসকানিমূলক আগ্রাসনের জবাবে সাহসিকতা ও দক্ষতার সঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে নারী, শিশু ও বৃদ্ধসহ নিরীহ পাকিস্তানি নাগরিকদের প্রাণহানির প্রতিশোধ নেওয়ার জন্য ফ্রন্টলাইন সৈন্যদের প্রশংসা করেছেন ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির।

ঈদুল আজহার দিনে নিয়ন্ত্রণ রেখার অগ্রভাগে মোতায়েন সৈন্যদের উদ্দেশ্যে জেনারেল মুনির বলেন, আপনারা সাহসিকতা ও কার্যকর প্রতিক্রিয়ার মাধ্যমে শিশু, নারী ও বৃদ্ধসহ নিরীহ পাকিস্তানি নাগরিকদের প্রাণহানির উপযুক্ত প্রতিশোধ নিয়েছেন।

সেনাবাহিনীর মিডিয়া শাখা জানায়, এই সফর শুরু হয় ঈদের নামাজের মাধ্যমে, যেখানে পাকিস্তানের স্থায়ী শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধি এবং মাতৃভূমির রক্ষার্থে শহীদদের চূড়ান্ত আত্মত্যাগের জন্য বিশেষ দোয়া করা হয়।

সেনাবাহিনীর প্রধান সৈন্যদের আত্মত্যাগের মনোভাবের প্রশংসা করে বলেন, ফ্রন্টলাইনে পরিবার থেকে দূরে ঈদ উদযাপন করা একটি মহৎ জাতীয় উদ্দেশ্য—যা হলো সারাবছর যেকোনো মূল্যে মাতৃভূমির প্রতিরক্ষা।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা, বাজারে আসছে ইরানি তেল

অনলাইন ডেস্ক: ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিলের পরিকল্পনা গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র। বিশ্ববাজারে তেলের সরবরাহ স্থিতিশীল রাখতে সমুদ্রপথে থাকা ইরানি তেলের ওপর থেকে বিধিনিষেধ প্রত্যাহার করে নেওয়া

বিয়ের দাবিতে হিন্দু যুবকের বাড়িতে মুসলিম নারীর অবস্থান, এলাকায় চাঞ্চল্য

রায়গঞ্জ সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন তানজিলা আক্তার (৩২) নামে এক মুসলিম নারী। শনিবার (১৪ জুন) সকাল থেকে উপজেলার

ফের ভারতের কাছে হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ

অনলাইন ডেস্ক: জুলাই হত্যাকাণ্ডের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে হস্তান্তর করার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী

বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করল কানাডা

অনলাইন ডেস্ক: বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে নিজ দেশের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে কানাডা সরকার। বৃহস্পতিবার দেশটির সরকারি ওয়েবসাইটের ভ্রমণ বিভাগে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া

যমুনা রেল সেতু দিয়ে পূর্ণগতিতে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: প্রমত্তা যমুনা নদীর বুকে নির্মিত দেশের বৃহত্তর যমুনা রেল সেতুতে রবিবার (৫ জানুয়ারি) পূর্ণগতিতে ট্রায়াল ট্রেনের (পরীক্ষামূলক) টেস্ট রান আপ ও

এআই দিয়ে কণ্ঠ নকল: আইনি পদক্ষেপ নিচ্ছেন হানিফ সংকেত

নিজস্ব প্রতিবেদক: জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি–র উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেত এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তির মাধ্যমে তাঁর কণ্ঠস্বর নকল করে একটি ভুয়া বিজ্ঞাপন প্রচারের ঘটনায়