ভারতের পুশইনকে উসকানি হিসেবে দেখছি না : স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমরা ভারতের পুশইনকে কোনো উসকানি হিসেবে দেখছি না। একইসঙ্গে বাংলাদেশে অবস্থানরত ভারতীয়দের ক্ষেত্রেও আমরা প্রপার চ্যানেল ব্যবহার করেই ফেরত পাঠানোর নীতিতে অটল আছি।’

শনিবার (১৭ মে) সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত বয়েসিং ভাসমান বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে আমার কথা হয়েছে। ভারত সরকারকে চিঠি দেওয়া হয়েছে। আমরা তাদের অনুরোধ করেছি, পুশইনের পরিবর্তে যেন বাংলাদেশিদের যথাযথ কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে ফেরত পাঠানো হয়। তিনি বলেন, ভারতে অবস্থানরত বাংলাদেশিদের ‘পুশইন’ (জোর করে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাঠানো) নয়, বরং কূটনৈতিক ও প্রপার চ্যানেলের মাধ্যমে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছি।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি), মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, পুশইনের মাধ্যমে জঙ্গি ও সন্ত্রাসীদের দেশে প্রবেশের ঝুঁকি রয়েছে। আমরা আশাবাদী, এসব অপতৎপরতা প্রতিহতে আমরা সফল হব।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইউএনও’র কক্ষে ৪ জামায়াত নেতাকে পেটালেন বিএনপি নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক: পাবনার সুজানগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর সামনেই উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীরসহ ৪ নেতাকে বেধড়ক মারধর করলেন বিএনপি নেতারা।’ এসময় অবৈধ বালু

পাবনা-১ আসনের সংসদীয় আসন পুনর্বহাল দাবিতে সকাল-সন্ধা হরতাল চলছে

পাবনা প্রতিনিধি: পাবনা-১ (বেড়া আংশিক-সাঁথিয়া) সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বেড়ায় রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল সন্ধ্যা হরতাল চলছে। সর্বদলীয় সংগ্রাম কমিটির ডাকে সকাল ছয়টা থেকে শুরু

এক ঘণ্টা সময় পেলেই বাংলাদেশে দখল করে নেব

আন্তর্জাতিক ডেস্ক: নতুন বছরের প্রথম দিনে এক ঘণ্টার মধ্যে বাংলাদেশ দখলের হুমকি দিয়েছেন ভারতের নাগা সাধুরা।বিএনপি নেতা রিজভীর বাংলা-বিহার-উড়িষ্যা দখলের মন্তব্য ও বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের

বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে দুই সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে দুই সেনাসদস্যসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে মগবাজার এলাকায় ডাকাতি করার জন্য

সিরাজগঞ্জে গ্লোবাল ক্লাইমেট অ্যাকশন ডে উপলক্ষে চরাঞ্চলে মানববন্ধন ও র‍্যালি

সিরাজগঞ্জ প্রতিনিধি: কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি সিআরইএ প্রকল্পের আওতায় শুক্রবার সকালে সিরাজগঞ্জ বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের চর কোনাবাড়ি ঘাট এলাকায় মানববন্ধন

সমুদ্র সৈকতে লাইফ গার্ড কার্যক্রম বন্ধের পথে: পর্যটকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

কক্সবাজার প্রতিনিধি: বন্ধের মুখে কক্সবাজার সমুদ্র সৈকতের লাইফ গার্ড কর্মীদের কার্যক্রম। ফলে জীবিকা হারানোর শঙ্কায় যেমন উদ্বিগ্ন ২৭ জন প্রশিক্ষিত কর্মী, তেমনি পর্যটকদের নিরাপত্তা নিয়েও দুশ্চিন্তায়