ভারতের নিষেধাজ্ঞা, করণীয় নির্ধারণে জরুরি সভা ডেকেছে বাণিজ্য মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ থেকে তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্যসহ সাত ধরনের পণ্য আমদানির ক্ষেত্রে স্থলবন্দর ব্যবহারে ভারতের নিষেধাজ্ঞার বিষয়ে করণীয় নির্ধারণে সভা ডেকেছে বাণিজ্য মন্ত্রণালয়। আগামীকাল মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে অর্থমন্ত্রণালয়, এনবিআর, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি উপস্থিত থাকবেন।

বৈঠকের বিষয়টি নিশ্চিত করে এনবিআরের সদস্য (শুল্ক, নীরিক্ষা, আধুনিকায়ন ও আইসিটি) কাজী মোস্তাফিজুর রহমান ‘আমার দেশ’কে বলেন, ‘বৈঠকে এনবিআরের পক্ষ থেকে আমাদের পর্যালোচনা তুলে ধরবো। সে হিসাবে আমরা প্রস্তুতি নিচ্ছি।’ ভারতের সিদ্ধান্তের ফলে বাংলাদেশের রপ্তানির প্রভাব কী হতে পারে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা বিভিন্ন তথ্য যোগাড় করে বিশ্লেষণ করছি। বিশ্লেষণের ফলাফল বৈঠকে উপস্থাপন করা হবে।’

বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান রাজনৈতিক সম্পর্কের টানাপোড়ন চলছে। জুলাই-আগস্ট বিপ্লবে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নেয়। এরপর নানা ইস্যুতে দুই দেশের মধ্যে শীতল সম্পর্ক তৈরি হয়। এরই মধ্যে গত ৪ এপ্রিল থাইল্যান্ডে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু ওই বৈঠকের এক সপ্তাহেরও কম সময়ে ৮ এপ্রিল ট্রান্সশিপমেন্ট সুবিধায় তৃতীয় দেশে পণ্য রপ্তানিতে বাংলাদেশের সুবিধা বাতিল করে ভারত। এরপর ভারত থেকে স্থলবন্দর দিয়ে সুতা আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করে বাংলাদেশ। এ নিষেধাজ্ঞার এক মাসের মাথায় পাল্টা ব্যবস্থা হিসেবে তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্যসহ সাত ধরনের পণ্য স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে আমদানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত।

তবে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন,’এ নিষেধাজ্ঞার কারণে ভারতের ব্যবসায়ীরাই বেশি ক্ষতিগ্রস্ত হবেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইরানে আবারও একাধিক বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। যে কারণে সক্রিয় করা হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আজ শনিবার ভোরে এমটি ঘটেছে

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৭

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৪ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড

এনায়েতপুরে জামায়াত কর্মী হত্যায় আ’লীগের ৩০ জনের নামে মামলা

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের এনায়েতপুরে জামায়াতে ইসলামীর কর্মী ওয়ারেছ আলী (৫৫) হত্যার ঘটনায় দীর্ঘ ১২ বছর পর মামলা হয়েছে। এ মামলায় এনায়েতপুর থানা আওয়ামী

জুলাই সনদের মূল লক্ষ্য অর্জনে ব্যর্থ সরকার : টিআইবি

নিজস্ব প্রতিবেদক: টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, রাজনৈতিক দলগুলোর অনীহা ও আমলাতন্ত্রের চাপের মুখে জুলাই সনদের মূল লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে সরকার। সোমবার রাজধানীতে বর্তমান সরকারের

সিরাজগঞ্জ-৪ আসনে প্রার্থীদের হলফনামা: সম্পদ, আয়-ব্যয় ও মামলার তথ্য প্রকাশ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের দাখিল করা নির্বাচনী হলফনামা বিশ্লেষণে তাদের সম্পদ, আয়-ব্যয় এবং মামলার বিষয়ে বিস্তারিত তথ্য উঠে এসেছে। নির্বাচনে অংশ নেওয়া

গুজরাটে পাঁচ শতাধিক বাংলাদেশি আটক

অনলাইন ডেস্ক: ভারতের গুজরাট রাজ্যের সুরাট ও আহমেদাবাদ থেকে ৫৫০ জনেরও বেশি বাংলাদেশি অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার (২৬ এপ্রিল) ভারতের