ভারতের দালালি করে কেউ আর ক্ষমতায় যেতে পারবে না : মাহমুদুর রহমান

নিজস্ব প্রতিবেদক: দৈনিক আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান বলেছেন, ‘ভারতের দালালি করে কেউ আর ক্ষমতায় যেতে পারবে না, থাকতেও পারবে না। ভারতের প্রশ্নে কোনো ছাড় নেই। যারা বা যে দল ভারতের দালালি করবে, তাদের প্রতিহত করতে হবে।’

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে যশোর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ‘জুলাই বিপ্লবোত্তর পরিস্থিতি ও আমাদের করণীয়’ শীর্ষক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। জ্ঞান-চর্চাভিত্তিক সংগঠন প্রাচ্যসংঘ যশোর এ আলোচনাসভার আয়োজন করে।

রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে মাহমুদুর রহমান বলেন, ‘শুধু সরকারই নির্বাচনে কারচুপি করে না, রাজনৈতিক দলও করে। আপনারা জনগণের কাছে ওয়াদা করেন যে আপনারা কারচুপি করবেন না।’

একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশ গণতান্ত্রিক শাসনব্যবস্থায় ফিরে যেতে পারে উল্লেখ করে তিনি বলেন, ‘দিল্লি থেকে দেশকে বিপর্যস্ত করার চেষ্টা চলছে।

শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন হয়ে গেলে তারা আর ঘোলা পানিতে মাছ শিকার করার সুযোগ পাবে না।’ এ জন্য সরকারের পাশাপাশি নাগরিক সমাজ, রাজনৈতিক দলসহ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান মাহমুদুর রহমান।

মাহমুদুর রহমান বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে দেশের তরুণরা নতুন রাজনৈতিক শক্তি হিসেবে জেগে উঠেছে। যারা জুলাই যুদ্ধে অংশ নিয়েছে, তারা প্রত্যেকেই এই পলিটিক্যাল পাওয়ারের অংশ। এদের কেউ ইগনোর করতে পারবে না।’

জুলাই জেনারেশনের উদ্দেশে তিনি বলেন, ‘কোনো পলিটিক্যাল স্ট্রাগল বিজয়ী হবে না, যদি না কালচারাল স্ট্রাগলে বিজয়ী হতে পারি। হিন্দুত্ববাদী সিস্টেম আমাদের বাঙালি মুসলমানের ইতিহাস ও ঐতিহ্য শিখতে দেয়নি। ভারতীয়দের দ্বারা অনুপ্রাণিত হয়ে আমরা বই-পুস্তক লিখেছি। সেসব বই-পুস্তকে বাঙালি মুসলমানের ইতিহাস-ঐতিহ্য স্থান পায়নি।’

লেখাপড়ার মাধ্যমে বাঙালি মুসলমানের ইতিহাস-ঐতিহ্য তুলে আনতে পারলে ব্রাহ্মণ্যবাদী সাংস্কৃতিক আধিপত্য পরাজিত করা সম্ভব হবে বলে তিনি মনে করেন। বলেন, ‘এই সাংস্কৃতিক যুদ্ধে জয়লাভ করতে পারলে আমরা রাজনৈতিক যুদ্ধেও জয়লাভ করতে পারব। তাহলে শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট আর ফিরতে পারবে না।’

দৈনিক আমার দেশ সম্পাদক বলেন, ‘হাসিনা আর ফিরবে না, ক্লোজড। সুষ্ঠু ও অবাধ নির্বাচন করতে পারলে শেখ হাসিনার মতো ফ্যাসিস্টের কবর রচনা হয়ে যাবে।’

ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে মাহমুদুর রহমান বলেন, ‘কোনো ভারতীয় দালালকে ভোট দেবেন না। আমরা দল বুঝি না। আমরা শুধু বুঝি ভারতীয় কোনো দালাল যেন সংসদে যেতে না পারে।’ আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘১৮ কোটির বাংলাদেশে দিল্লি আর কোনো দিন আধিপত্য বিস্তার করতে পারবে না।’

প্রাচ্যসংঘ যশোরের সুপ্রিম কাউন্সিল সদস্য আখতার ইকবাল টিয়ার সভাপতিত্বে আলোচনাসভায় বিশেষ আলোচক হিসেবে বক্তৃতা করেন গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল হামিদ ও প্রাচ্যসংঘ যশোরের প্রতিষ্ঠাতা লেখক-গবেষক বেনজীন খান।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জ কাটাখালিতে পরিচ্ছন্নতা অভিযান

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ পৌর এলাকার কাটাখালি খাল পরিস্কার রাখি, দূষণমুক্ত পরিবেশ গড়ি’ শ্লোগান নিয়ে সিরাজগঞ্জের কাটাখালি নদী পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। রোববার (৯ ফেব্রুয়ারি)

বেলকুচিতে শাড়ি প্রিন্ট কারখানা ভস্মীভূত 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি একটি শাড়ি কারখানা আগুনে পুড়ে গেছে। এতে বিপুল সংখ্যক কাপড়, কম্পিউটার, আসবাব ও চারটি মেশিন পুড়ে গেছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর)

ধর্মীয় নেতাদের মাসিক সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন: প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মসজিদ, মন্দির, বৌদ্ধবিহার ও গির্জার ধর্মীয় নেতাদের জন্য মাসিক সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন। শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত

রায়গঞ্জে নানা আয়োজনে উদযাপিত হলো বিশ্ব শিশু দিবস

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির উদ্যোগে বৃহস্পতিবার নানা আয়োজনের মধ্যে উদযাপিত হয়েছে বিশ্ব শিশু দিবস। এবারের প্রতিপাদ্য ছিল “My Day,

লালমনিরহাটে থানায় হামলা, সাজাপ্রাপ্ত আসামি ছিনিয়ে নিলো দুর্বৃত্তরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম থানায় বুধবার (২ জুলাই) রাতের ঘটনা যেন রীতিমতো রুদ্ধশ্বাস নাটক। সংঘবদ্ধভাবে হামলা চালিয়ে দুর্বৃত্তরা দুই সাজাপ্রাপ্ত আসামিকে ছিনিয়ে নিয়েছে। এ সময়

১২৫ আসনে প্রার্থী ঘোষণা এনসিপির

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রথম ধাপে ১২৫ আসনে দলের প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১০ ডিসেম্বর)