ভারতের ত্রিপুরায় তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক: ভারতের ত্রিপুরা রাজ্যে তিন বাংলাদেশি নাগরিককে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় বাসিন্দারা। নিহতদের বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায়।

বুধবার দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেছে ৫৫ বিজিবির মিডিয়া সেল। নিহতরা হলেন—চুনারুঘাট উপজেলার আলীনগর গ্রামের আশ্বব আলীর ছেলে জুয়েল মিয়া (৩২), বাসুল্লা গ্রামের কনা মিয়ার ছেলে পণ্ডিত মিয়া (৪৫) এবং কবিলাশপুর গ্রামের কদ্দুস মিয়ার ছেলে সজল মিয়া (২০)।

ত্রিপুরার স্থানীয় সাংবাদিক আশীষ চক্রবর্তী জানান, বুধবার সকালে খোয়াই জেলার বিদ্যাবিল এলাকায় পাহাড়ি আদিবাসীরা তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করে। পরে পুলিশ লাশ উদ্ধার করে খোয়াই থানায় নেয়।

চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন পরিষদের সদস্য তারেকুর রহমান জানান, নিহতদের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে বিজিবি ভারতের কর্তৃপক্ষের কাছে পাঠায়। সেখান থেকে পাঠানো ছবিতে নিহত তিনজনকে শনাক্ত করা হয়েছে।

হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, “ঘটনার সত্যতা নিশ্চিত হয়েছে। এ বিষয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের প্রক্রিয়া চলছে।”

বিজিবির প্রাথমিক তথ্য অনুযায়ী, দুই থেকে তিন দিন আগে শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী বিদ্যাবিল এলাকা দিয়ে তিনজন বাংলাদেশি ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই থানাধীন কারেঙ্গিছড়া এলাকায় প্রবেশ করেন। স্থানটি সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার ভেতরে, ৭০ বিএসএফ ব্যাটালিয়নের আওতাধীন অঞ্চলে অবস্থিত।

বিজিবি জানায়, স্থানীয় ভারতীয় বাসিন্দারা গরু চুরির সন্দেহে রাতের অন্ধকারে তাদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। নিহতদের মরদেহ বর্তমানে ভারতের সাম্পাহার থানায় রয়েছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পুলিশের পোশাক পরিবর্তনের চেয়ে মানসিক পরিবর্তনে জোর দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক পরিবর্তনের চেয়ে মানসিক পরিবর্তনে জোর দিচ্ছে সরকার। শুধু পোশাক বদলালেই কি মানসিকতার পরিবর্তন হয়- এমন প্রশ্নও রাখেন

বাঁশখালীতে রিকশাচালক-সি.এন.জি শ্রমিক কল্যাণ সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাঁশখালী উপজেলার চাম্বল, শেখেরখীল, ছনুয়া রিকশাচালক ও সি.এন.জি. ৪ (স্টোক) শ্রমিক কল্যাণ সমবায় সমিতি লি. এর অন্তবর্ত্তী ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে স্বচ্ছ ও

গণতান্ত্রিক ছাত্র সংসদের মাধ্যমে নিষিদ্ধ ছাত্রলীগের পুনর্বাসন হচ্ছে: ছাত্রদল সভাপতি

ডেস্ক রিপোর্ট: গণতান্ত্রিক ছাত্র সংসদকে জাতীয় নাগরিক পার্টির ছাত্রসংগঠন উল্লেখ করে এই দুইটি সংগঠনে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের পুনর্বাসন হচ্ছে বলে অভিযোগ করেছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল

দুর্নীতি মামলায় মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাকের ১৫ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক: অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাককে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। শুক্রবার দ্য স্ট্রেইটস টাইমের প্রতিবেদনে এ তথ্য

শাপলা চত্বরে গণহত্যার পুরস্কার পান ‘ডিবি হারুন’

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে দেশে থেকে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার পরিকল্পনা বাস্তবায়ন করেন তৎকালীন ডিএমপি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদের চাঁদা দাবির ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগরের মুখপাত্র নাহিদ হাসান খন্দকারের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অভ্যুত্থান