ভারতের কেন্দ্র শাসিত লাদাখে ব্যাপক সংঘর্ষ-পুলিশের গাড়িতে আগুন, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেন্দ্র শাসিত লাদাখ শহরকে রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। এ সময় পুলিশের সঙ্গে সহিংস সংঘাতে অন্তত চারজন নিহত ও আরও অনেকে আহত হয়েছেন। বিক্ষোভকারীরা সংঘর্ষের সময় পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার লাদাখের লেহ শহরে অ্যাপেক্স বডি অব লেহর ডাকা হরতাল পালনের সময় বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে চারজন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

কর্মকর্তারা বলেছেন, লাদাখের রাজ্য মর্যাদা ও সাংবিধানিক সুরক্ষার দাবিতে আন্দোলনরত বিক্ষোভকারীরা ব্যাপক সহিংসতায় জড়িয়ে পড়েছেন। তারা বিজেপির কার্যালয়সহ বেশ কয়েকটি গাড়িতে হামলা চালিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালাতে বাধ্য হয়েছে পুলিশ। রাজ্যের মর্যাদার দাবিতে চলমান এই আন্দোলনের সময় প্রথমবারের মতো সহিংসতার ঘটনা ঘটেছে।,

বুধবার শত শত বিক্ষোভকারী লেহর রাস্তায় নেমে রাজ্য মর্যাদা ও সাংবিধানিক সুরক্ষার দাবিতে বিক্ষোভ শুরু করেন। তারা অনশন পালন করে আসছিলেন এবং আজ পুরোপুরি শাটডাউনের ডাক দিয়েছিলেন আন্দোলনকারীরা।

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, ক্ষুব্ধ বিক্ষোভকারীরা লাদাখে বিজেপির কার্যালয় ও পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেন। পরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করেছে।

লাদাখে সহিংসতার এই ঘটনা এমন এক সময়ে ঘটেছে, যখন সরকারের সঙ্গে বিক্ষোভকারীদের প্রতিনিধিদের আলোচনার প্রস্তুতি চলছে। দেশটির কেন্দ্রীয় বিজেপি সরকার আগামী ৬ অক্টোবর লাদাখের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের ঘোষণা দিয়েছে। বৈঠকে লাদাখের বিক্ষোভকারীদের দাবির বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভ্যানিটি ব্যাগ থেকে পিস্তল বের করে যুবলীগ নেতার স্ত্রীর হুমকি

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ায় একটি ফার্মেসিতে এসে পিস্তল বের করে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবলীগ নেতার স্ত্রীর বিরুদ্ধে। এ- সংক্রান্ত সিসিটিভির ভিডিও প্রকাশিত হয়েছে। এ

গাজার একই এলাকায় দেড় মাসে ১৩৩ বার হামলা, নিহত ১৯০৩

অনলাইন ডেস্ক: গাজায় কথিত ‘মানবিক নিরাপদ অঞ্চলেই’ বারবার ইসরায়েলি হামলার ঘটনা ঘটছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) এসব হামলায় অন্তত ৯১ জন নিহত হয়েছেন। আন্তর্জাতিক সমালোচনা উপেক্ষা

কানাডায় থাকার বৈধতা হারাচ্ছেন ১০ লাখ ভারতীয়

আন্তর্জাতিক ডেস্ক: কানাডায় বসবাসরত প্রায় ১০ লাখ ভারতীয় নাগরিক আগামী কয়েক মাসের মধ্যে দেশটিতে তাদের বৈধ বসবাসের অনুমতি বা আইনি মর্যাদা হারানোর চরম ঝুঁকির মুখে

আরব সাগরে ইরানের ড্রোন ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র : সেন্টকম

আন্তর্জাতিক ডেস্ক: আরব সাগরে একটি ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, ড্রোনটি যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিংকনের

পবিত্র লাইলাতুল মেরাজ আজ

নিজস্ব প্রতিবেদক: পবিত্র লাইলাতুল মেরাজ বা শবে মেরাজ আজ শুক্রবার (১৬ জানুয়ারি)। ইসলাম ধর্মের অন্যতম তাৎপর্যপূর্ণ এই রাতটি ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে পালন করবেন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা।

তথ্য সরবরাহ না করায় সিলেটের জেলা প্রশাসককে আদালতের শোকজ

নিজস্ব প্রতিবেদক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কোন নির্বাহী ম্যাজিস্ট্রেট গুলি করার আদেশ দেন, সেই তথ্য সরবরাহ না করায় জেলা প্রশাসককে (ডিসি) কারণ দর্শানোর