ভারতের আহমেদাবাদে ২৪২ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত

অনলাইন ডেস্ক: স্থানীয় দমকল কর্মকর্তা জয়েশ খাদিয়া বলেন, ‘বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আগুন ধরে যায়। আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।‘

ভারতের আহমেদাবাদ বিমানবন্দরের কাছের মেঘানিনগর এলাকায় এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে ২৪২ জন যাত্রী ছিলেন। খবর হিন্দুস্তান টাইমস।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। বিধ্বস্ত হওয়ার পরপরই তাতে আগুন ধরে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে দমকল বাহিনী মোতায়েন করা হয়। আগুন নেভাতে কাজ করছেন দমকল বিভাগ।

স্থানীয় দমকল কর্মকর্তা জয়েশ খাদিয়া বলেন, ‘বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আগুন ধরে যায়। আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।‘

আহমেদাবাদ পুলিশ কমিশনার জি. এস. মালিক জানান, বিমানটি মেঘানিনগর এলাকায় বিমানবন্দরের কাছে ভেঙে পড়েছে। এটি কোন ধরনের বিমান ছিল এখনো তা স্পষ্ট নয়।

বিস্তারিত তথ্য পাওয়ার জন্য অনুসন্ধান চলছে এবং উদ্ধার কাজ চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। দুর্ঘটনার কারণ ও প্রাণহানির সংখ্যা এখনো জানা যায়নি।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

তাড়াশে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জে তাড়াশে মাধাইনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল কাদের বাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ (১৬ ই মার্চ) রবিবার

সাংবাদিকের মামলায় সুরভী ২ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক: ব্ল্যাকমেইল, মামলা-বাণিজ্য ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। সংশ্লিষ্ট মামলার তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটনের

গৃহবধু আত্নহত্যার ঘটনায় চার প্ররোচনাকারীর নামে আদালতে মামলা

বেনাপোল পোর্টথানাধীন নারায়নপুর গ্রামের আবুল হোসেনের কন্যা মামলার বাদী অসহায় আসিরন খাতুন জানান, আমার মেয়ে খাদিজার মৃত্যু নিয়ে প্রথম থেকেই রহস্য থাকলেও আমার অসহায়ত্ব ও

বর্শা নিক্ষেপে দেশ সেরা বেলকুচির মেয়ে তারিন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচির মেয়ে তারিন খাতুন ৫৩ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় বর্শা নিক্ষেপে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছেন। তারিন জেলার বেলকুচি

আগামীকাল চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: উন্নত চিকিৎসার জন্য আগামীকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রবিবার (৫ জানুয়ারি) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে

রবিবার থেকে বন্ধ হচ্ছে টিকটক

ঠিকানা টিভি ডট প্রেস: টিকটক রবিবার (১৯ জানুয়ারি) থেকে যুক্তরাষ্ট্রে তাদের অ্যাপ বন্ধ করার পরিকল্পনা করেছে।এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, রবিবার থেকে সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপটির