ভারতের আরেকটি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি পাকিস্তানের

অনলাইন ডেস্ক: নয়াদিল্লির সঙ্গে সংঘাত চলাকালীন পাকিস্তান বিমান বাহিনী (পিএএফ) উচ্চ প্রযুক্তির যুদ্ধবিমানসহ ছয়টি ভারতীয় যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ দাবি করেন।

কামরায় পাকিস্তান বিমান ঘাঁটি পরিদর্শনের সময় শাহবাজ শরিফ গত ৬ এবং ৭ মে রাতে ষষ্ঠ বিমানটি ভূপাতিতের বিষয়টি নিশ্চিত করেছেন।’

পরিদর্শনকালে শাহবাজ শরিফ বলেন,‘এটি পাকিস্তান বিমান বাহিনীর যুদ্ধ দক্ষতা এবং সশস্ত্র বাহিনীর অটল সংকল্পের প্রমাণ।’

বিধ্বস্ত বিমানগুলির মধ্যে তিনটি রাফায়েল যুদ্ধবিমান, একটি সুখোই এসইউ-৩০, একটি মিগ-২৯ এবং একটি মিরাজ ২০০০ অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা গেছে।

মানববাহী বিমান ছাড়াও পাকিস্তানি বাহিনী মোট ৮৫টি ভারতীয় ড্রোন ধ্বংস করেছে, যার মধ্যে একটি ইসরাইলে-নির্মিত হেরন ইউএভি এবং ৮৪টি কোয়াডকপ্টার এবং নজরদারি ড্রোন রয়েছে।

এর আগে, পাকিস্তান সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে পাকিস্তান বিমান বাহিনীর (পিএএফ) সিনিয়র অফিসার এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব আহমেদ ঘোষণা করেছেন, সাম্প্রতিক সংঘর্ষের সময় পাকিস্তান বিমান বাহিনী ভারতীয় বিমান বাহিনীর বিরুদ্ধে ৬-০ ব্যবধানে জয়লাভ করেছে।

এভিএম আওরঙ্গজেব ভারতীয় আগ্রাসনের কার্যকর প্রতিক্রিয়ায় পিএএফের কর্মক্ষমতার প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘পিএএফ শান্তি ও যুদ্ধকালীন উভয় সময়েই পূর্ণ প্রস্তুতি বজায় রেখেছিল। আমরা বিমান বাহিনী প্রধানের নির্দেশ অনুসরণ করেছি এবং পাকিস্তানে আক্রমণকারীদের লক্ষ্য করে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেছি।’

তিনি বিস্তারিতভাবে বলেন, ‘পাকিস্তানের বিমান প্রতিরক্ষা অভিযানের অংশ হিসেবে আগত সব ভারতীয় ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ট্র্যাক করা হয়েছিল। পিএএফ সফলভাবে শত্রু ড্রোন জ্যাম করেছে, তাদের ডেটা ট্রান্সমিশন ব্যাহত করেছে এবং ধ্বংসের কৌশল প্রয়োগ করেছে।’

প্রসঙ্গত, কয়েক দশক ধরে চলা ভারত-পাকিস্তানের মধ্যে সর্বশেষ উত্তেজনা শুরু হয় গত ৭ মে। সেদিন পাকিস্তান এবং আজাদ জম্মু ও কাশ্মীরের (এজেকে) বিভিন্ন এলাকায় ভারত বিমান হামলা চালিয়ে কমপক্ষে ৩১ বেসামরিক নাগরিককে হত্যা করে। পালটা জবাবে, পাকিস্তান ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করে, যার মধ্যে তিনটি রাফায়েল। এছাড়া কয়েক ডজনও ড্রোনও ধ্বংস করে ইসলামাবাদ। চারদিনের এই সংঘাতে ভারতের হাতে কমপক্ষে ১১ সেনা এবং ৪০ বেসামরিক নাগরিক নিহত হন বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ছাত্রশিবির সভাপতির ছাত্রত্ব প্রশ্নবিদ্ধ: অভিযোগ ছাত্রদল সভাপতির

অনলাইন ডেস্ক: ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতির ছাত্রত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি দাবি করেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হয়েও শিবির

হাসিনার কূটনৈতিক বুদ্ধিতে ভিসা ও ট্রান্সশিপমেন্ট বাতিলে বিপাকে মোদি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তাঁর সরকার একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়ে ভারতের অর্থনীতিকে সংকটে ফেলছেন। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার

আ. লীগের সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়কে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার রাত

টয়লেটে নকল মিললে দায় কেন্দ্রের, কড়া নির্দেশ শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: পরীক্ষাকেন্দ্রের টয়লেটে নকল পাওয়া গেলে সংশ্লিষ্ট কেন্দ্র কর্তৃপক্ষকে দায়ী করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন,

এনএসআইয়ের কর্মকর্তা পরিচয় দেওয়া সেই জাহিদ ধরা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) ভুয়া ডেপুটি পরিচালক (ডিডি) পরিচয় দেওয়া মো. জাহিদ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে

গাজায় হামাসের সঙ্গে দুগমুশ গোত্রের সংঘর্ষ, নিহত ২৭

নিজস্ব প্রতিবেদক: ফিলিস্তিনের গাজা নগরীতে হামাসের নিরাপত্তা বাহিনী ও দুগমুশ গোত্রের সশস্ত্র সদস্যদের মধ্যে সংঘর্ষে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। দক্ষিণ গাজা নগরীতে জর্ডানিয়ান হাসপাতালের কাছে