ভারতের আগ্রাসনের জবাব দেবে পাকিস্তান: শেহবাজ শরিফ

অনলাইন ডেস্ক: জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কার্যত চরমে পৌছেছে এবং এই উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেয়ার আশঙ্কাও বাড়ছে।

এমনকি আগামী ৩৬ ঘণ্টার মধ্যে ভারত পাকিস্তানে হামলা করতে পারে বলে গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে জানিয়েছে দেশটি। এমন অবস্থায় ভারতের যে কোনো আগ্রাসনের পূর্ণ শক্তি দিয়ে জবাব দেয়ার কথা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গুতেরেসের সঙ্গে ফোনালাপে তিনি এই হুঁশিয়ারি দেন। মঙ্গলবার রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ।

সংবাদমাধ্যমটি বলছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ মঙ্গলবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এই আলাপচারিতায় তিনি দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক উত্তেজনা, বিশেষ করে কাশ্মিরের পেহেলগাম হামলা ও ভারতের সাম্প্রতিক আগ্রাসী পদক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, প্রধানমন্ত্রী শেহবাজ বলেন, পাকিস্তান সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করে এবং এই বৈশ্বিক সন্ত্রাসবিরোধী যুদ্ধে দেশটি যে বিপুল ত্যাগ স্বীকার করেছে, সেটিও তিনি মহাসচিবকে স্মরণ করিয়ে দেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষায় ভারতের পক্ষ থেকে পাকিস্তানের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করেন এবং পেহেলগাম হামলার ঘটনায় একটি অবাধ ও নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের দাবি জানান।

তিনি বলেন, ‘কাশ্মিরের স্বাধীনতা আন্দোলনকে সন্ত্রাসবাদ আখ্যা দিয়ে ভারত দমন-পীড়ন চালাচ্ছে।’

এ ছাড়া তিনি অভিযোগ করেন, ভারত কাশ্মিরের দখলকৃত অঞ্চলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাস চালাচ্ছে।

প্রধানমন্ত্রী শেহবাজ আরও বলেন, ‘২৪ কোটিরও বেশি মানুষের জীবননির্ভর পানিপ্রবাহকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত।’ বিশেষ করে সিন্ধু নদের পানি চুক্তিকে একতরফাভাবে স্থগিত করার হুমকি নিয়ে তিনি তীব্র উদ্বেগ জানান তিনি।

তিনি জাতিসংঘ মহাসচিবকে আহ্বান জানান ভারতকে দায়িত্বশীল আচরণে উৎসাহিত করতে এবং সংযম বজায় রাখার পরামর্শ দিতে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জের ৬টি আসনে ৪৫ প্রার্থীর মনোনয়নপত্র জমা

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতার জন্য সিরাজগঞ্জের ৬টি আসনে ৫৭ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করলেও ৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছে।

দেড় যুগ পরে এনায়েতপুর জামায়াতের স্বাধীনতা দিবসের র‍্যালি

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: দেড় যুগ পরে সিরাজগঞ্জের এনায়েতপুর থানা জামায়াতের আয়োজনে স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে এনায়েতপুর থানা সদর থেকে থানা

প্রধান উপদেষ্টার সৌদি সফর বাতিল

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আসন্ন সৌদি আরব সফর বাতিল করা হয়েছে। সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে রিয়াদে আয়োজিত ফিউচার ইনভেস্টমেন্ট

বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ চুরির মামলায় শ্রমিক দলের সভাপতি কারাগারে

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: কলাপাড়ার ধানখালীতে নির্মিত পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ চুরি ও পাচারের ঘটনায় দায়ের করা মামলায় ধানখালী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শামীম

ক্ষমতায় গেলে ৫ লাখ বেকারকে ১০ হাজার করে মাসিক ঋণ দেবে জামায়াত

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতায় গেলে শিক্ষাজীবন শেষে চাকরি পাওয়া পর্যন্ত সময়ে পাঁচ লাখ বেকারকে সর্বোচ্চ দুই বছর মেয়াদে মাসিক ১০ হাজার টাকা করে সুদমুক্ত ঋণ দেওয়ার প্রতিশ্রুতি

সেহরি খাওয়ার সময় বাবাকে কু’পি’য়ে হ”ত্যা করল ছেলে

নিজস্ব প্রতিবেদক: চৌগাছায় পারিবারিক কলহের জেরে বাবা শরিফুল ইসলামকে (৪৫) কুপিয়ে হত্যা করেছেন ছেলে মোহাম্মদ রবিন (২২)। শনিবার (৮ মার্চ) ভোরে সেহরির সময় উপজেলার পাতিবিলা