ভারতের অন্ধ্রপ্রদেশে মন্দিরের দেয়াল ধসে ৮ প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের অন্ধ্রপ্রদেশের একটি মন্দিরের দেয়াল ধসে কমপক্ষে ৮ জন নিহত হয়েছে। রাজ্যের বিশাখাপত্নমের সিংহচলম মন্দিরের একটি দেয়াল ধসে এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছে আরও বেশকয়েকজন।

কর্তৃপক্ষ জানায়, গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) স্থানীয় সময় রাত আড়াইটার দিকে চন্দন-উৎসব চলাকালীন ২০ ফুট দীর্ঘ দেয়ালটি ধসে পড়ে। ধারণা করা হচ্ছে, মানুষের চাপেই ভেঙে পড়েছে দেয়ালটি। ২০ দিন আগেই দেয়ালটি তৈরি করা হয়েছিলো। দুর্ঘটনার পরপরই জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এনডিআরএফ) স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে তাৎক্ষণিক উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করে।

ঘটনার পর গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক শোকবার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। প্রধানমন্ত্রী নিহতদের পরিবারকে দুই লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেন।

জানা গেছে, এই উৎসবে দেবতার দর্শনের জন্য দর্শনার্থীরা ৩০০ রুপি মূল্যের টিকিট কিনে লাইনে দাঁড়িয়েছিলেন। হঠাৎ এ ধরনের দুর্ঘটনায় উৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয় শোকে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইয়াহিয়া খানের মন্ত্রিত্বের প্রস্তাব প্রত্যাখ্যান করেন গোলাম আযম: আমান আযমী

ডেস্ক রিপোর্ট: জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত অধ্যাপক গোলাম আযমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহিল আমান আযমী জানিয়েছেন, ১৯৬৯ সালে ইয়াহিয়া খান ক্ষমতা গ্রহণের পর

চাঁদাবাজির অভিযোগে কথিত সাংবাদিকসহ তিনজন কারাগারে

শেরপুর প্রতিনিধি: শেরপুরে চাঁদাবাজির অভিযোগে কথিত সাংবাদিক মারুফুর রহমান ফকির (৪৭)সহ তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে আদালতে সোপর্দের পর আমলি

বহির্বিশ্বে সীমিত হয়ে আসছে বাংলাদেশীদের গন্তব্য

ঠিকানা টিভি ডট প্রেস: গত কয়েক বছর বাংলাদেশী পর্যটকদের অন্যতম গন্তব্য হয়ে উঠেছিল ভিয়েতনাম। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি ঘুরতে গিয়ে বাংলাদেশীদের কেউ কেউ প্রতিবেশী কম্বোডিয়া বা

অবৈধ ভারতীয়দের ফেরত পাঠানো হবে নিয়ম মেনে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: সীমান্তে ভারতীয় পুশইন পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে বাংলাদেশ সরকারের অবস্থান আবারও পরিষ্কার করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান,

ছাত্রদলের নির্বাচন কমিশন ভবন ঘেরাও

নিজস্ব প্রতিবেদক: তিনটি বিষয়ের প্রতিবাদে নির্বাচন কমিশন ভবন ঘেরাও করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার (১৮ জানুয়ারি) সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে অবস্থান নেন তারা। ছাত্রদল সভাপতি

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করল মালয়েশিয়া

অনলাইন ডেস্ক মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি আনুষ্ঠানিকভাবে বাতিল ঘোষণা করেছে মালয়েশিয়া। দেশটির বিনিয়োগ, বাণিজ্য ও শিল্পমন্ত্রী দাতুক সেরি জোহারি আব্দুল ঘানি জানিয়েছেন,