ভারতীয় শ্রমিকদের ভিসা প্রক্রিয়া কঠোর করল সৌদি আরব

ঠিকানা টিভি ডট প্রেস: সৌদি আরবে কাজের ভিসা পেতে ভারতীয় কর্মীদের এখন থেকে তাদের পেশাগত ও শিক্ষাগত যোগ্যতার প্রাক-যাচাই করাতে হবে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) থেকে এ নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছে সৌদির মিশন। সম্প্রতি সৌদি দূতাবাসের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।:

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কাজের ভিসা পেতে প্রাক-যাচাই বাধ্যতামূলক শর্ত হিসেবে যুক্ত করা হবে। নতুন এ প্রক্রিয়া ছয় মাস আগে প্রস্তাব করা হয়েছিল। এর লক্ষ্য হলো সৌদি আরবে প্রশিক্ষণ কেন্দ্রগুলোর সীমিত সক্ষমতা বিবেচনায় শ্রমবাজারের মান বজায় রাখা এবং দক্ষ কর্মী নিয়োগ নিশ্চিত করা।

নতুন নিয়ম অনুযায়ী, প্রতিষ্ঠানের মালিক ও মানবসম্পদ বিভাগগুলোকে প্রবাসী কর্মীদের জমা দেওয়া তথ্য এবং সনদ যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, সৌদি আরব ইকামা (বাসস্থানের অনুমতি) নবায়ন ও এক্সিট-রিএন্ট্রি ভিসা বাড়ানোর নিয়মও হালনাগাদ করেছে।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, সৌদি আরবে বাংলাদেশি কর্মীদের পর দ্বিতীয় বৃহত্তম প্রবাসী গোষ্ঠী ভারতীয়। বর্তমানে দেশটিতে ২৪ লাখেরও বেশি ভারতীয় কাজ করছেন। সৌদি আরবের ভিশন ২০৩০ অনুযায়ী, নিয়োগের মান উন্নয়নে দক্ষ প্রবাসী প্রতিভা আকর্ষণের লক্ষ্য নেওয়া হয়েছে। এর ফলে, নিয়োগ প্রক্রিয়া আরও উন্নত হবে।’

সূত্র: দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস, এনডিটিভি

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাংলাদেশে পুরোদমে বিদ্যুৎ সরবরাহ শুরু করল আদানি

ডেস্ক রিপোর্ট: কারিগরি ত্রুটির কারণে বন্ধ থাকা ভারতের আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটও চালু হয়েছে। ফলে এখন দুই ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় বাংলাদেশে বিদ্যুৎ

বিএনপি জুলাই সনদ ভঙ্গ করে সংসদ কার্যক্রম শুরু করেছে: সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক: বিএনপি জুলাই সনদ ভঙ্গের মাধ্যমে জাতীয় সংসদের কার্যক্রম শুরু করেছে বলে মন্তব্য করেছেন সারজিস আলম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক। বৃহস্পতিবার

উল্লাপাড়ায় আমগাছে অস্বাভাবিক আলোর ঝলকসহ রহস্যময় প্রাণী দেখার দাবি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের ছয়পাড়া গ্রামে রাতের অন্ধকারে আমগাছে অস্বাভাবিক আলোর ঝলক দেখা যাওয়ার পাশাপাশি রহস্যময় একটি প্রাণীর উপস্থিতির দাবি করেছেন স্থানীয়

বাংলাদেশি ভেবে বিএসএফের গুলি, ভারতীয় চোরাকারবারি নিহত

নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে এক ভারতীয় চোরাকারবারি নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গোরকমন্ডল সীমান্তের ৯২৯ নম্বর আন্তর্জাতিক

সিরাজগঞ্জে চলন্ত ট্রাকে তরুণীকে ধর্ষণের দায়ে চালকের আমৃত্যু কারাদণ্ড 

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে চলন্ত ট্রাকে প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে সোহেল রানা নামে এক চালককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড

এদের তাড়ানোর জন্য লাঠি হাতে নেয়া ছাড়া উপায় থাকে না: সর্বমিত্র চাকমা

ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র চাকমা বলেছেন, তিনি তাঁর ক্যাম্পাসকে ভবঘুরে, পাগল ও গাঁজাখোরমুক্ত দেখতে চান। মঙ্গলবার গভীর