ভারতীয় পণ্যে শুল্ক বাড়ানোর হুঁশিয়ারি ট্রাম্পের

অনলাইন ডেস্ক: ভারতের বিরুদ্ধে আরও শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি অব্যাহত রাখায় ভারতের ওপর এই পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই শুল্কের হার ‘উল্লেখযোগ্যভাবে’ বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন ট্রাম্প।

মঙ্গলবার (৫ আগস্ট) মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “ভারত ভালো বাণিজ্যিক অংশীদার নয়। তারা আমাদের সঙ্গে ব্যাপকভাবে ব্যবসা করে, অথচ আমরা তাদের সঙ্গে তেমন বাণিজ্য করতে পারি না। এজন্য আমরা ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছি। তবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আমি সেটি আরও বাড়াতে যাচ্ছি, কারণ তারা রাশিয়ার কাছ থেকে তেল কিনছে।”

এর আগের দিন, সোমবার (৪ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, রাশিয়ার তেল কেনার দায়ে ভারতের পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে। সেই শুল্কভার ভারতেরই বহন করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে, গত ৩১ জুলাই ট্রাম্প একটি নির্বাহী আদেশে ভারতসহ বিভিন্ন দেশের পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন। ওই আদেশে ভারতের ওপর ২৫ শতাংশ পাল্টা শুল্ক নির্ধারণ করা হয়। পাশাপাশি রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল আমদানির কারণে অতিরিক্ত জরিমানা আরোপের কথাও বলা হয়। তবে কী পরিমাণ জরিমানা আরোপ করা হবে, সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য দেওয়া হয়নি। শুল্ক কার্যকর হওয়ার সম্ভাব্য তারিখ ৭ আগস্ট নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া থেকে ব্যাপক হারে তেল আমদানি করছে ভারত। এ বিষয়ে শুরু থেকেই যুক্তরাষ্ট্রের আপত্তি থাকলেও, ব্লুমবার্গের এক সূত্র জানিয়েছে, ওয়াশিংটনের চাপ সত্ত্বেও নয়াদিল্লি দেশটির তেল শোধনাগারগুলোকে রাশিয়ার আমদানিতে কোনো বাধা দেয়নি।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বকশীবাজারে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ঘটনাস্থলে সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক: রাজধানী বকশীবাজারে আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতে বিচারকাজ বন্ধের দাবিতে সড়ক অবরোধ করছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকালে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। এদিকে

যমুনা নদীতে আকস্মিক পানি বৃদ্ধি, তলিয়ে গেছে বাদামের খেত: লোকশানে কৃষক

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: যমুনা নদীতে আকস্মিক পানি বৃদ্ধির ফলে সিরাজগঞ্জের চরাঞ্চলের শত শত বিঘা বাদামেরখেত তলিয়ে গেছে। একারনে ক্ষতিগ্রস্থ কৃষকেরা অপরিপক্ক বাদাম তোলার চেষ্টা করছেন।

গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে তথ্য মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক: জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে ঢাকা জেলা প্রশাসকের মাধ্যমে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার নিকট স্মারকলিপি পাঠিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসসএফ। ১৫

ইউনূস নিজ হাতে উপদেষ্টার তালিকায় সংশোধন এনেছেন : রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক: ড. ইউনূস নিজ হাতে তালিকায় সংশোধন এনেছেন বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। বিশেষ করে এনজিও সংশ্লিষ্ট ব্যক্তিদের ক্ষেত্রে তিনি নিজেই নাম যুক্ত করেছেন বলেও

ধর্মমন্ত্রী কায়কোবাদকে জড়িয়ে ফেসবুকে মিথ্যাচার: কর্নেল আব্দুল হক ও সাংবাদিক মোস্তফা ফিরোজকে লিগ্যাল নোটিশ

নিজস্ব প্রতিবেদক: ধর্মমন্ত্রী ও কুমিল্লা (৩) মুরাদনগরের ৬ বারের এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদকে জড়িয়ে ফেসবুকে ঋণখেলাপীর মিথ্যা অভিযোগ এনে অপপ্রচার করছে জামায়াতে ইসলামী ও

মিরপুরে আগুনে নিহত বেড়ে ১৬

অনলাইন ডেস্ক: মিরপুর রূপনগর শিয়ালবাড়ি এলাকায় পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে আগুনের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের নিহতের তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (১৪ অক্টোবর)