ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে: মমতা

অনলাইন ডেস্ক: ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) প্রতি ইঙ্গিত করে তিনি বলেছেন, ভারত-বাংলাদেশ সীমান্তে যা করা হচ্ছে তা ‘বাড়াবাড়ি’। সোমবার পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহারে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে। আমি রাজ্য পুলিশকে বলব, ভয় পাবেন না। একটু সক্রিয় হোন। নাকা (তল্লাশি) অপারেশনের ওপর জোর দিতে হবে।’

বাসিন্দাদের ওপর হয়রানির অভিযোগ করে মমতা বলেন, ‘কোচবিহার একটি সীমান্ত জেলা। সীমান্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে হবে। কোনো বাড়াবাড়ি সহ্য করা হবে না। কেউ বাংলা বললেই সে বাংলাদেশি হয়ে যায় না। বাংলাদেশ একটি দেশ এবং পশ্চিমবঙ্গ একটি রাজ্য।’

মমতা বলেন, উত্তর প্রদেশের অনেকে উর্দু বলেন। পাকিস্তানিরাও উর্দু বলেন। পাকিস্তানেও একটি পাঞ্জাব আছে। ভারতেও পাঞ্জাব আছে। দুই পাশের বাসিন্দারা পাঞ্জাবি বলেন। বাংলার বাসিন্দাদের হয়রানি করা হচ্ছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এই সরকারের বিরুদ্ধে যেন আন্দোলন না করতে হয় :নিলোফার চৌধুরী মনি

ডেস্ক রিপোর্ট: বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ প্রজন্ম দলের প্রধান সমন্বয়ক নিলোফার চৌধুরী মনি ঈদ উপলক্ষে একটি টক শোতে অংশ নিয়ে ব্যক্তিগত

চাঁদা না পেয়ে ধর্ষণচেষ্টা, যুবদল নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার বরুড়ায় চাঁদা না পেয়ে এক নারীকে ধর্ষণের চেষ্টা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে যুবদল নেতা ফারুক হোসেনকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ জুলাই)

টঙ্গী‌তে ৩৬ ঘন্টা পর নিখোঁজ নারীর লাশ উদ্ধার 

টঙ্গী (গাজীপুর) প্রতি‌নি‌ধি: টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় গাজীপুর সিটি কর্পোরেশনের খোলা ড্রেনে পড়ে নিখোঁজ হওয়া নারী ফারিয়া তাসনিম জোতির লাশটি ৩৬ ঘন্টা পর উদ্ধার করা

সোমবার কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ৪ দিনের সরকারি সফরে সোমবার কাতারের রাজধানী দোহার উদ্দেশে রওনা দেবেন। সেখানে তিনি ‘আর্থনা সামিট-২০২৫’ -এ অংশগ্রহণ

কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, বন্ধ হলো ঝুলন্ত সেতুতে পর্যটক চলাচল

নিজস্ব প্রতিবেদক: টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানির স্তর অস্বাভাবিকভাবে বেড়েছে। এর ফলে রাঙামাটির প্রতীক হিসেবে খ্যাত ‘ঝুলন্ত

ঘুষ না পেয়ে সেচ প্রকল্পের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন : পানির অভাবে কৃষকের জমি ফেটে চৌচির! 

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে কৃষকের কাছে দাবীকৃত উৎকোচের টাকা না পেয়ে ফসলের জমিতে সেচ প্রকল্পের চলমান বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে বিএডিসি কর্মকর্তা