ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিলের ডাক দিলেন মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক: খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।সম্প্রতি ভারতে পাশ হওয়া বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল-২০২৫ বাতিলের দাবিতে ও ভারতজুড়ে অব্যাহত মুসলিমদের প্রতি সহিংসতার প্রতিবাদে গণমিছিলের ডাক দিয়েছেন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। আগামী ২৩ এপ্রিল ঢাকায় ভারতীয় দূতাবাস অভিমুখে তিনি এ গণমিছিলের ডাক দিয়েছেন।

অনলাইন ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবে এক ভিডিওবার্তায় মাওলানা মামুনুল হক ভারতে মুসলিমদের উপর অবর্ণনীয় জুলুমের প্রতিবাদে, ঈমানী দায়িত্ব পালনার্থে বাংলাদেশের মুসলিমসহ সকল নাগরিককে দল-মত নির্বিশেষে এই গণমিছিলে অংশগ্রগণের আহ্বান জানান।,

এর আগে গত ১২ এপ্রিল ঢাকার পল্টনস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে এই কর্মসূচি গ্রহণ করা হয়। ১৩ এপ্রিল দুপুরে মিডিয়া সমন্বয়ক মাওলানা হাসান জুনাইদ গণমাধ্যমকে এ তথ্য জানান।

বৈঠকে সভাপতিত্ব করেন দলের আমির মাওলানা মামুনুল হক। সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে অংশগ্রহণ করেন সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, মাওলানা রেজাউল করীম জালালী, মাওলানা আফজালুর রহমান, সাবেক এমপি মাওলানা শাহিনুর পাশা চৌধুরী, মাওলানা কুরবান আলী, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, মুফতি শরাফত হোসাইনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তী সরকার: ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের নতুন রাষ্ট্রদূত বোরিস ভ্যান বোমেলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, আসন্ন জাতীয়

পাকিস্তান অধিকৃত কাশ্মিরে ভয়াবহ বিক্ষোভ-সহিংসতা, নিহত আট

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তান অধিকৃত কাশ্মিরে টানা চার দিনের সহিংস বিক্ষোভে অন্তত আটজন নিহত হয়েছেন। পুলিশের সঙ্গে সংঘর্ষে আরও বহু মানুষ আহত হয়েছেন বলে বৃহস্পতিবার পাকিস্তানি

সিরাজগঞ্জে দুই উপজেলায় তিন মরদেহ উদ্ধার 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের একই দিনে দুই উপজেলা থেকে তিন জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  সোমবার দিবাগত রাতে বেলকুচি উপজেলার শাহ্পুর ও রাজাপুর গ্রাম থেকে

চুক্তি না হলে ইরানের আরও দুটি পরমাণু কেন্দ্রে হামলার ইঙ্গিত

অনলাইন ডেস্ক: ইরানের তিনটি পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় মাত্র একটি কেন্দ্রে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে বলে নতুন এক গোয়েন্দা মূল্যায়নে উঠে এসেছে। তবে তেহরান যদি

এনায়েতপুরে কর্ণেল সাইফুলের কবর জিয়ারত করলেন জামায়াত নেতৃবৃন্দ 

নিজম্ব প্রতিবেদক: জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে সিরাজগঞ্জের এনায়েতপুরে শহীদ লেফটেন্যান্ট কর্ণেল সাইফুল ইসলামের কবর জিয়ারত করেছেন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামী এনায়েতপুর

পাগল বেশে সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে আসছে কারা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-ভারত সীমান্তে উত্তেজনা নতুন রূপ নিয়েছে। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে তৈরি হওয়া অস্থিরতার মাঝে ভারতের দিক থেকে পাগলবেশে একের পর এক ব্যক্তি