ভারতীয় কোম্পানির সঙ্গে ২৫০ কোটি টাকার চুক্তি বাতিল করল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: ভারতের পশ্চিমবঙ্গের একটি কোম্পানির সঙ্গে ২ কোটি ১০ লাখ মার্কিন ডলার মূল্যের এক চুক্তি বাতিল করেছে বাংলাদেশ। বাংলাদেশি মুদ্রামান অনুযায়ী চুক্তিটির মূল্য প্রায় ২৫৬ কোটি ২০ লাখ টাকা (প্রতি ডলার সমান ১২২ টাকা ধরে)।

শুক্রবার (২৩ মে) ভারতের প্রথম সারির একাধিক সংবাদমাধ্যমের খবরে এই চুক্তি বাতিলের তথ্য জানানো হয়েছে।

সংবাদমাধ্যমগুলো বলছে, চুক্তির আওতায় কলকাতাভিত্তিক ওই প্রতিরক্ষা কোম্পানির কাছ থেকে নৌবাহিনীর জন্য ২ কোটি ১০ লাখ ডলারের (প্রায় ১৮০ কোটি রুপি) টাগ বোট কেনার কথা ছিল বাংলাদেশের।

কিন্তু, গত শনিবার ভারত তাদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা দেয়। এরপরই বাংলাদেশের পক্ষ থেকে নৌবাহিনীর টাগ বোট কেনার ক্রয়াদেশ বাতিলের সিদ্ধান্ত এলো বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্সকে স্থলবেষ্টিত অঞ্চল হিসেবে আখ্যা এবং এই অঞ্চলে সমুদ্রের একমাত্র অভিভাবক হিসেবে বাংলাদেশকে অভিহিত করেছিলেন। একইসঙ্গে চীনকে এই অঞ্চল ব্যবহার করে ব্যবসা সম্প্রসারণের প্রস্তাব দেওয়ায় ভারত সরকার তাদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশের পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা দিয়েছে।

ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলেছে, বাংলাদেশ সরকার কলকাতার গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের (জিআরএসই) সঙ্গে ১৮০ কোটি রুপির চুক্তি বাতিল করেছে। এই কোম্পানিটি ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতায় পরিচালিত হয়।

এনডিটিভির তথ্য অনুযায়ী, কোম্পানিটি জাহাজ তৈরি এবং রক্ষণাবেক্ষণ করে। ভারতীয় নৌবাহিনী ও কোস্টগার্ডের জাহাজের কাজও তারা করে। কোম্পানিটি দেশের পুঁজিবাজারকে বলেছে, আমরা আপনাদের জানাচ্ছি বাংলাদেশ সরকার তাদের ক্রয়াদেশ বাতিল করেছে।

সংবাদমাধ্যম হিন্দু বিজনেস লাইন বলেছে, বাংলাদেশ সরকার ও এই কোম্পানির পারস্পরিক আলোচনার মাধ্যমে ক্রয়াদেশ বাতিল করা হয়েছে। কলকাতাভিত্তিক কোম্পানি জিআরএসই বাংলাদেশের কাছ থেকে ৮০০ টন ওজনের টাগ বোটটি তৈরির আদেশ পেয়েছিল।

গত বছরের জুলাইয়ে ভারতীয় ওই কোম্পানির প্রতিনিধি এবং বাংলাদেশ নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে টাগ বোট কেনার চুক্তিটি হয়েছিল। ২০২৩ সালে ঢাকা ও নয়াদিল্লির প্রতিরক্ষা খাতে ৫০০ মিলিয়ন ডলারের ঋণ সহায়তা চুক্তি হয়। সেই চুক্তির আওতায় এই টাগ বোটটি ছিল প্রথম বড় কোনও ক্রয়াদেশ।

ভারতীয় এই ঋণের মাধ্যমে বাংলাদেশের অন্য আরও অবকাঠামো তৈরি করা হচ্ছে। যেগুলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে শুরু হয়। ইটিভি ভারতের তথ্য অনুযায়ী, গত আট বছরে বাংলাদেশকে লাইন অব ক্রেডিটের আওতায় ৮ বিলিয়ন ডলার দিয়েছে ভারত।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

৪ শর্ত পূরণ হলে ফিরতে পারবে আওয়ামী লীগ

ঠিকানা টিভি ডট প্রেস: বাংলাদেশের সূচনালগ্ন থেকে রাজনীতিতে প্রভাবশালী দল আওয়ামী লীগ বর্তমানে অস্তিত্ব সংকটে রয়েছে। ২০২৪ সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর দলটি নতুন করে

যদি মনে করেন প্রশাসন দূর্বল, তাহলে আপনাদের ভূল হবে -সিরাজগঞ্জ জেলা প্রশাসক

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: আপনারা যদি মনে করেন এখন তো প্রশাসন দূর্বল হয়েছে, আমরা যা ইচ্ছে তাই করবো তাহলে আপনাদের ভূল হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ছুটি শেষে ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম শুরু 

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ছুটি শেষে ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্বাধীনতা ও জাতীয় দিবস, শব-ই-কদর, জুমাতুল বিদা ও ঈদ-উল-ফিতরের ছুটি শেষে

ইরানের হামলায় ইসরায়েলি তেল পরিশোধনাগার বিধ্বস্ত

অনলাইন ডেস্ক: ইরানের মিসাইল হামলায় বিধ্বস্ত হয়েছে ইসরায়েলের বৃহৎ তেল পরিশোধনাগার। এছাড়াও পরিশোধনাগারে মিসাইলের আঘাতে তিনজন নিহতও হয়েছে। সোমবার (১৬ জুন) রাতে সেখানে মিসাইল ছোঁড়ে ইরান।

কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলি

অনলাইন ডেস্ক: ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে লাইন অব কন্ট্রোলে (এলওসি) দুই পক্ষের মধ্যে এই গুলিবিনিময় হয়। সামরিক সূত্রের

আমতলীর মহিলা লীগ নেত্রী ও সাবেক ছাত্রলীগ সভাপতি ঢাকায় গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট: ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীর বনশ্রী ও বনানী এলাকায় অভিযান চালিয়ে বরগুনার আমতলী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী নুশরাত জাহান লিমু ও