ভারতীয় কূটনীতিকের সঙ্গে ‘গোপন’ বৈঠকের কথা জানালেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি জানিয়েছেন, তারা আগামী নির্বাচনে ঐক্য সরকার গঠনের কথা চিন্তা করছেন। এছাড়া এক ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠক হওয়ার তথ্যও জানিয়েছেন তিনি। জামায়াত আমির দাবি করেছেন, ভারতীয় ওই কূটনীতিকই তাকে বৈঠকটি গোপন রাখতে বলেছেন। এজন্য এটি গোপন রাখা হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স। এতে বলা হয়েছে, বাংলাদেশে আগামী নির্বাচনের পর যেসব দল সরকার গঠন করতে পারে তাদের সঙ্গে ভারত তাদের যোগাযোগের পরিধি বাড়িয়েছে। এমন সময় জামায়াত আমির নিশ্চিত করেছেন এ বছরের শুরুতে এক ভারতীয় কূটনীতিকের সঙ্গে তার বৈঠক হয়েছে। যদিও অন্যান্য দেশের কূটনীতিকরা তার সঙ্গে প্রকাশ্যে দেখা করেছেন। কিন্তু ভারতীয় কর্মকর্তা জামায়াত আমিরের সঙ্গে হওয়া বৈঠকের বিষয়টি গোপন রাখতে বলেছেন।

ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠকের ব্যাপারে ডা. শফিকুর রহমান বলেছেন, “আমাদের সবাইকে অবশ্যেই একেঅপরের সঙ্গে খোলামেলা হতে হবে। আমাদের সম্পর্ক ভালো করা ছাড়া অন্য কোনো বিকল্প নেই।”

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে জামায়াত আমিরের সঙ্গে তাদের কূটনীতিকের বৈঠকের বিষয়টি সরাসরি নিশ্চিত করেনি তারা। কিন্তু ভারত সরকারের একটি সূত্র জানিয়েছে, তারা বাংলাদেশের বিভিন্ন দলের সঙ্গে যোগাযোগ করছে।

পাকিস্তানের সঙ্গে ‘ঐতিহাসিক’ সম্পর্কের ব্যাপারে জিজ্ঞেস করলে জামায়াত আমির বলেন, “আমরা সবার সঙ্গে ভারসামপূর্ণ সম্পর্ক বজায় রাখি। আমরা কোনো একটি নির্দিষ্ট দেশের দিকে ঝুঁকতে আগ্রহী নই। এরবদলে আমরা সবাইকে সম্মান করি এবং সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক চাই।”

সূত্র: রয়টার্স

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জামায়াত পুলিশ-প্রশাসনকে কব্জা করার চেষ্টা করছে: জাহেদ উর রহমান

নিজস্ব প্রতিবেদক: জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর বিতর্কিত বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে। এই বক্তব্যকে কেন্দ্র করে দেশের নির্বাচন ও প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে

স্ত্রীর মৃত্যুর ৩০ মিনিট পর স্বামীর মৃত্যু: সিরাজগঞ্জে এক হৃদয়বিদারক ভালোবাসার গল্প

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদরের খোকশাবাড়ীতে ঘটেছে এক অভূতপূর্ব ও হৃদয়বিদারক ঘটনা। দীর্ঘ ৬৫ বছরের দাম্পত্য জীবনের অবসান হলো মাত্র ৩০ মিনিটের ব্যবধানে। প্রথমে মারা যান

জুলাই অভ্যুত্থানে ৩,৬১৯টি অস্ত্র লুট, উদ্ধার ৬২.৪ শতাংশ: সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় সারা দেশের বিভিন্ন থানা থেকে মোট ৩ হাজার ৬১৯টি অস্ত্র লুট হয়েছিল বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

মাদ্রাসার ছাত্রাবাস খালি করতে বিএনপি নেতার হুমকি, শিক্ষার্থীদের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক: কাজীপাড়া ছিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার আবাসিক শিক্ষার্থীদের ছাত্রাবাস ছাড়তে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ৯৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কবির হোসেন মিল্টন ও বহিরাগতদের বিরুদ্ধে।

৪ ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দিয়েছে হামাস

আন্তর্জাতিক ডেস্ক: আরও চার ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দিয়েছে হামাস। মঙ্গলবার (১৪ অক্টোবর) গাজা সিটি থেকে আন্তর্জাতিক সংস্থা রেড ক্রসের কাছে দেহাবশেষগুলো হস্তান্তর করা হয়।,

এক হাজার টাকার জন্য বৃদ্ধের ঘরের টিন খুলে নিলেন পাওনাদার!

ডেস্ক রিপোর্ট: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের রূপনাথপুর গ্রামে এক হাজার টাকার জন্য হতদরিদ্র এক বৃদ্ধের ঘরের টিন খুলে নিয়ে গেছে পাওনাদার। বর্তমানে পরিবারটি মানবেতর