ভারতকে রুখে দিতে ইমরান খানের মুক্তি জরুরি: পিটিআই সিনেটর

আন্তর্জাতিক ডেস্ক: একদিকে ভারত-পাকিস্তান সীমান্তে যুদ্ধের আশঙ্কা, অন্যদিকে পাকিস্তানের অভ্যন্তরে জাতীয় ঐক্যের তীব্র প্রয়োজন। এমন সময় কারাগারে বন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি নিয়েও শুরু হয়েছে নতুন আলোচনা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জাতীয় সংকট নিরসনে ইমরান খান হতে পারেন ‘একতা’র মুখ। তাই প্রশ্ন উঠছে,ভারতকে রুখতেই কি এবার মুক্তি পেতে যাচ্ছেন ইমরান খান?

ভারতের সম্ভাব্য হামলার গুঞ্জন যখন পাকিস্তানে ছড়িয়ে পড়ছে, তখন জাতীয় ঐক্যের স্বার্থে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবি জোরালো হচ্ছে। সমর্থকদের মতে, ইমরান খানই একমাত্র নেতা যিনি এক ডাকে পুরো জাতিকে এক করতে পারেন।’

পাকিস্তানের প্রধান বিরোধী দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) মনে করছে, ভারতের বিজেপি সরকারের হুমকি-ধমকি ও যুদ্ধের প্রস্তুতির প্রেক্ষাপটে ইমরান খানের মুক্তিই হতে পারে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ। দলটি বলছে, ইমরান খানকে মুক্তি দিয়ে সবার উদ্দেশে ঐক্যের ডাক দেয়ার সুযোগ করে দিতে হবে। এর মধ্যে ভারত সরকারের পক্ষ থেকে সিন্ধু পানি চুক্তি স্থগিতসহ নানা প্রতিশোধমূলক অবস্থান প্রকাশের পর, পাকিস্তানের পার্লামেন্ট সোমবার জরুরি সিনেট অধিবেশন ডাকে। সেখানে সরকারের পাশাপাশি বিরোধীদলের আইনপ্রণেতারাও ভারতের তীব্র সমালোচনা করেন। একইসাথে ইমরান খানের মুক্তির দাবিও ওঠে।

পিটিআই সিনেটর সৈয়দ আলী জাফর অধিবেশনে বলেন, “মানুষ জানে মোদির নাটকের চিত্রনাট্য কীভাবে তৈরি হয়। ভারত একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করতে পারে না।” তিনি আরও বলেন, এই সংকটে ইমরান খানের মুক্তি জরুরি। এই জাতীয় সংকটময় মুহূর্তে ইমরান খানের উপস্থিতি বিশ্ববাসীর কাছে একটি শক্ত বার্তা পাঠাবে যে পাকিস্তান ঐক্যবদ্ধ। পিটিআই’র মতে, এতে আন্তর্জাতিক মহলে পাকিস্তানের অবস্থান আরও গ্রহণযোগ্য হবে।

সিনেটর ও বিরোধীদলীয় নেতা শিবলি ফারাজও একই আহ্বান জানান। তিনি বলেন, “ইমরান খানকে টেলিভিশনে বক্তব্য দেওয়ার সুযোগ দিলে তিনি মিনার-ই-পাকিস্তানে বিশাল সমাবেশ এবং ভারত সীমান্তে পদযাত্রার ডাক দিতে পারেন। তার এক ডাকে এক কোটিরও বেশি মানুষ জড়ো হবে।”পিটিআই-এর আশঙ্কা, রাজনৈতিক অস্থিরতা চলতে থাকলে বাইরের শক্তিগুলো সুযোগ নিতে পারে। সরকার ও বিরোধী উভয়পক্ষই একমত যে, ভারত এই উত্তেজনা সৃষ্টি করে কাশ্মীর ইস্যু থেকে আন্তর্জাতিক মনোযোগ সরাতে চাইছে।

বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক বিভাজন সত্ত্বেও পাকিস্তানের বেশিরভাগ রাজনৈতিক দল ভারতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। তবে ইমরান খানের মুক্তি দাবি রাজনৈতিক উদ্দেশ্যপ্রসূত কি না, সে প্রশ্নও উঠেছে। অনেক বিশ্লেষক আশঙ্কা করছেন, ইমরান খানকে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার সুযোগ দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইসরায়েলকে সহায়তা করলে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্সের ঘাঁটিতে হামলার হুমকি ইরানের

অনলাইন ডেস্ক: ইসরায়েলকে রক্ষা করতে সাহায্য করলে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্সের ঘাঁটি ও জাহাজে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। শনিবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে বিবিসি

কৃষকের জমির ফসল কেটে নিলেন কৃষকলীগ সভাপতি 

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে এক নিরিহ কৃষকের জমির ফসল জোরপূর্বক কেটে নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোঃ মতিয়ার রহমান (মতি মেম্বার) এর

গুলশানের বাসায় পৌঁছালেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরে অবশেষে গুলশানের বাসভবনে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে

সরাইলে নির্বাচনী প্রচারণায় ঐক্যের আহ্বান জানালেন জুনায়েদ আল হাবিব

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনে দুই উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর মূল ভবনের সংস্কার কাজ পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং গৃহায়ন, গণপূর্ত ও শিল্প মন্ত্রণালয়ের

খালেদা জিয়ার চিকিৎসা চলছে, যুক্তরাজ্যের ৪ সদস্যের মেডিকেল টিম এভারকেয়ারে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য যুক্তরাজ্য থেকে আসা চার সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম ঢাকায় পৌঁছেছে। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা