ভারতকে জবাব দিতে ‘পূর্ণ ক্ষমতা পেল’ পাকিস্তান সেনাবাহিনী

অনলাইন ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বে বুধবার জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি) পাঞ্জাব এবং আজাদ কাশ্মীর জুড়ে ভারতের ক্ষেপণাস্ত্র, বিমান এবং ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে। একে পাকিস্তানের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে।

বৈঠকে নিশ্চিত করা হয়েছে যে পাকিস্তান জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদের অধীনে প্রতিক্রিয়া জানানোর অধিকার সংরক্ষণ করে এবং সশস্ত্র বাহিনীকে সংশ্লিষ্ট ব্যবস্থা গ্রহণের জন্য ক্ষমতা প্রদান করা হয়েছে।

দেশটির এই কমিটি বলেছে, ভারতের হামলার জবাবে সময় অনুযায়ী যথাযথ স্থানে পছন্দ মতো পাকিস্তান প্রতিক্রিয়া জানাবে। একই সঙ্গে সামরিক বাহিনীকে ‘‘সংশ্লিষ্ট পদক্ষেপ’’ গ্রহণের জন্য অনুমোদন দিয়েছে পাকিস্তানের নিরাপত্তাবিষয়ক এই সর্বোচ্চ কমিটি।

বুধবার ভারতের হামলার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নেতৃত্বে অনুষ্ঠিত এনএসসির বৈঠকে ভারতের হামলার নিন্দা জানানো হয়। দেশটির সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আত্মরক্ষায় ভারতের বিমান হামলার জবাব দেওয়ার অধিকার পাকিস্তানের রয়েছে বলে জানিয়েছে এনএসসি। এই বিষয়ে ভারতের হামলার প্রতিক্রিয়া জানানোর জন্য দেশের সামরিক বাহিনীকে অনুমতি দেওয়া হয়েছে।

জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদের বরাত দিয়ে এনএসসি বলেছে, নিরীহ পাকিস্তানিদের প্রাণহানি ও পাকিস্তানের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘনের প্রতিশোধ নেওয়ার অধিকার পাকিস্তানের রয়েছে।

এনএসসির বিবৃতিতে বলা হয়েছে, ‘পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য অনুমতি দেওয়া হয়েছে।’

বিবৃতিতে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি বলেছে, ‘ভারতের নগ্ন আগ্রাসনে সমগ্র পাকিস্তানি জাতি সশস্ত্র বাহিনীর সাহসিকতা, ত্যাগ ও মাতৃভূমির প্রতিরক্ষায় তাদের সময়োচিত কাজের প্রশংসা করছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জ-এর ৬ আসনের ৫টিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রার্থীর জয়

সিরাজগঞ্জ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ জেলার ৬টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বিএনপি মনোনীত প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার রাতে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী

কাশ্মীরিরা ইরানের জন্য শুরু করল ব্যাপক ত্রাণ কার্যক্রম

অনলাইন ডেস্ক ভারতের জম্মু ও কাশ্মীরে ইরানের প্রতি সংহতি জানাতে স্থানীয়রা সোনা, রূপা, নগদ অর্থ ও অন্যান্য মূল্যবান সামগ্রী দান করছেন। বিশেষ করে বুদগাম ও

সিরাজগঞ্জে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন

সিরাজগঞ্জ প্রতিনিধি: বুধবার (৫ মার্চ), সকালে সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে উদ্বোধন হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক আয়োজিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা ২০২৪-২৫। জেলা

সরকারের পদত্যাগ দাবিতে আ.লীগের লিফলেট বিতরণ করলেন বিসিএস ক্যাডারের কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বিসিএস শিক্ষা ক্যাডারের ৩১তম ব্যাচের কর্মকর্তা ও লালমনিরহাটের পাটগ্রামের সরকারি জসমুদ্দিন কাজী আব্দুল গণি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মুকিব মিয়া অন্তর্বর্তী সরকারের

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে সামরিক মহড়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র কয়েক দিনব্যাপী সামরিক মহড়ার পরিকল্পনা ঘোষণা করেছে। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যাকে ‘আর্মাডা’ বলে উল্লেখ করেছেন,

শাহজাদপুরে সিজেডএমের উদ্যোগে ৬০০ হতদরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরণ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের কৈজুরি পাথালিয়াপাড়া এলাকায় সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) এর জীবিকা উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে ৬০০ হতদরিদ্র নারী ও পুরুষের