ভারতকে কোনো ছাড় দেয়া হবে না: বিজিবি মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী জানিয়েছেন ভারতের সঙ্গে যেসব বিষয়ে বাংলাদেশ বঞ্চিত হয়েছে বলে মনে করে, সেসব ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেয়া হবে না।

বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিজিবি মহাপরিচালক বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা জানিয়েছি যে, ভারতের সঙ্গে যেসব অসম চুক্তি রয়েছে, সেগুলো নিয়ে কাজ করতে হবে। বিষয়গুলো কূটনৈতিক পর্যায়ে সমাধান করা হবে, তবে আমাদের পক্ষ থেকে কোনো ছাড় দেয়া হবে না। যেসব ক্ষেত্রে আমরা মনে করি বঞ্চিত হয়েছি, সেসব বিষয়ে কোনো আপস করা হবে না।

তিনি আরও বলেন, ভারতের সঙ্গে সীমান্ত সম্মেলনে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলোচনার জন্য একটি বৈঠক করা হবে, যেখানে সুনির্দিষ্ট তথ্য উপস্থাপন করা হবে। বর্ডার কিলিং এই সম্মেলনের অন্যতম প্রধান এজেন্ডা। আমরা স্পষ্ট করে বলতে চাই, কোনো বিষয়ে ভারতের সঙ্গে কোনো ছাড় দেয়া হবে না।

এদিকে, ভারতের সঙ্গে সম্পর্কের আস্থা বৃদ্ধির বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মন্তব্য করেছেন, বাংলাদেশ কোনো ছাড় দিয়ে আস্থা তৈরি করবে না। শুধু ছাড় দিলেই আস্থা বাড়ে না, আলোচনার মাধ্যমেও তা সম্ভব।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো পরিকল্পনা নেই ইরানের

আন্তর্জাতিক ডেস্ক: বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় বসার পরিকল্পনা নেই তেহরানের বলে মন্তব্য করেছেন, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই।, সোমবার (৬ অক্টোবর) সাপ্তাহিক

সলঙ্গায় কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

জুয়েল রানা: বাংলাদেশ সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষে সিরাজগঞ্জের সলঙ্গার ধুবিল ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকালে সলঙ্গা

মাগুরার সেই শিশুটির শারীরিক অবস্থার অবনতি

নিজস্ব প্রতিবেদক: মাগুরার সেই শিশুর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। বুধবার (১২ মার্চ) সকালে তার দুবার ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ (আকর্ষিকভাবে হৃৎস্পন্দন বন্ধ হয়ে

নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে পেশ

নিজস্ব প্রতিবেদক: নির্ধারিত সময়ের তিন সপ্তাহ আগেই নবম জাতীয় বেতন কমিশন তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে পেশ করেছে। বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন

সিরাজগঞ্জে শিশু সুরক্ষা ও জীবনরক্ষকারী আচরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জে শিশু সুরক্ষা ও জীবনরক্ষকারী আচরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছ। বুধবার সকাল ১০টায় সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা ইসলামিক ফাউণ্ডেশের আয়োজনে জেলা মডেল মসজিদ

৩১ বিলিয়নে নামলো রিজার্ভ

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) সেপ্টেম্বর ও অক্টোবর দুই মাসের আমদানি বিল পরিশোধ করার পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১ বিলিয়ন ডলারের নিচে নেমেছে। রোববার