ভাড়া বাসা থেকে ডিবি পুলিশের দুই সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: অবৈধভাবে শটগানের কার্তুজ রাখায় ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে শহরের কাউতলী স্টেডিয়াম এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি পুলিশ) কনস্টেবল মো. শাখাওয়াত হোসেন (২৯) ও কনস্টেবল মো. সোহরাব হোসেন (৩০)।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের দুই সদস্যের বাসায় অবৈধভাবে গোলাবারুদ সংরক্ষিত আছে। এমন খবরে মঙ্গলবার রাতে পুলিশের একটি টিম কাউতলী স্টেডিয়াম এলাকায় অভিযান চালায়।

এ সময় তাদের বাসা থেকে অবৈধভাবে রাখা শটগানের ৬৭ পিস কার্তুজ, ২৭টি ভারতীয় শাড়ি ও একটি রয়েল এনফিল্ড মোটরসাইকেলসহ তাদের দুইজনকে গ্রেপ্তার করা হয়।

এদিকে, এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি)’ উপ-পরিদর্শক মো. সোহেল আহমেদ বাদী হয়ে অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ধানমন্ডি ৩২ নম্বরে ভয়াবহ গোপন আস্তানার সন্ধান, যা যা পাওয়া গেলো সেই আস্তানায়

নিজস্ব প্রতিবেদক: ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির নিচে পাঁচতলা ভবনের সন্ধান পাওয়ার দাবি করেছেন ছাত্র-জনতা। প্রত্যক্ষদর্শীরা বলছেন, মাটির নিচে বেশ কয়েকটি কক্ষ

প্রেম করে স্কুল ছাত্রীকে বিয়ে, স্ত্রীকে হত্যার পর স্বামী লাপাত্তা

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরে মারিয়া খাতুন নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জের ধরে তাকে হত্যার পর স্বামী মুস্তাফিজুর রহমান নয়ন পালিয়েছে।

দেশীয় অস্ত্র ও মাদকসহ বিএনপি নেতার ভাই-ভাতিজা আটক

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্যসহ বাবা-ছেলেকে আটক করেছে যৌথবাহিনী। আটক দুইজন গাজীপুর মহানগরীর বাসন থানা বিএনপি সভাপতি তানভীর সিরাজের ভাই ও ভাতিজা।,

রাষ্ট্রযন্ত্র সাংবাদিকদের সাথে সবসময় তামাশা করে: বিএমএসএফ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা, ১ মে ২০২৫: জাতীয় গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও সাংবাদিকদের ১৪ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) রাজধানী ঢাকাসহ

লিগ্যাল চ্যানেলে শ্রমিক নিতে আগ্রহী ইতালি: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক: ইতালি সরকার বাংলাদেশ থেকে লিগ্যাল চ্যানেলে শ্রমিক নিতে আগ্রহী বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ইতালির

মাইকিং করে ঘুষের টাকা ফেরত দিলেন চেয়ারম্যান!

বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলায় মাইকিং করে ঘুষের টাকা ফেরত দিলেন ধুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। আজ সোমবার বিকেলে ইউনিয়ন পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।,