ভাঙ্গায় ক্ষতিগ্রস্ত সরকারি অফিস পরিদর্শনে ডিআইজি

নিজস্ব প্রতিবেদক: আন্দোলনকারীদের হামলায় ভাঙা উপজেলা পরিষদ, ইউএনও কার্যালয়সহ অন্তত ২০টি সরকারি অফিস এবং দুটি থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর ক্ষতিগ্রস্ত অফিস-আদালত পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।

রবিবার (১৫ সেপ্টেম্বর) রাতে ঘটনাস্থল ঘুরে দেখে ঢাকায় ফেরার পথে তিনি সাংবাদিকদের বলেন, “যারা ফ্যাসিস্ট, তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। ইতোমধ্যে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, জনগণের শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। এ সময় তিনি স্থানীয় দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে কথা বলে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর পদক্ষেপের নির্দেশ দেন।

এর আগে তিনি ভাঙায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন সরকারি অফিস পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গে এক জরুরি বৈঠক করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সিদ্দিকুর রহমান, ফরিদপুর জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা, জেলা পুলিশ সুপার এম এ জলিল, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল এবং ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ আশরাফ হোসেন।

ক্ষয়ক্ষতির বিষয়ে তদন্ত করে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান জেলা প্রশাসক।

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

চুয়াডাঙ্গায় বিএনপির ৪ শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় বিএনপি ও সহযোগী সংগঠন থেকে চার শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। বুধবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার বেলগাছি মাধ্যমিক বিদ্যালয় মাঠে

দূষণমুক্ত পরিবেশ গড়ার লক্ষ্যে বাঁশখালী ইকোপার্কে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: যত্রতত্র পলিথিন, প্লাস্টিক, দূষণমুক্ত পরিবেশ গড়ার লক্ষ্যে বাঁশখালী ইকোপার্কে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযান চালিয়ে

বান্দরবানে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলা আজিজনগরে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। ২৪ আগস্ট, রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে আজিজনগর ইউনিয়নের (৪ নং ওয়ার্ড) ইসলামপুর

সলঙ্গায় অবাধে কাটা হচ্ছে মাটি, তোলা হচ্ছে বালু’ নিরব প্রসাশন 

জুয়েল রানা: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার নলকা ইউনিয়নের ফুলজোর নদীর বকুল তলা এলাকা থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে নদীর মাটি কেটে বিক্রি করে আসছে একটি প্রভাবশালী

ভারতে কাপড় খুলে ধর্ম নিশ্চিতের পর মুসলিম কৃষককে হত্যা

অনলাইন ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের হেফাজতে এক মুসলিম কৃষকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে ২৪ বছর বয়সী কৃষক জাহানুর

প্রমাণ করো, না পারলে নাকে খত দিতে হবে: ইলিয়াসকে সোহেল তাজ

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি এক ফেসবুক পোস্টে বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগের তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের জড়িত থাকার দাবি করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন। এবার