ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুজনেরই

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ছোট ভাইকে পানিতে ডুবে যাওয়া থেকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন বড় ভাইও। শুক্রবার (৪ জুলাই) সকালে উপজেলার চাড়োল ইউনিয়নের ছোট লাহিড়ী গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহতরা হলেন—সোহান আলী (৭) ও সিয়াম হোসেন (৬)। তারা চাচাতো ভাই।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকায় কর্মরত বাবা-মায়ের কাছে ছুটি কাটাতে গ্রামের বাড়িতে এসেছিল দুই শিশু। তারা স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী। সকালে খেলতে খেলতে পুকুরপাড়ে গেলে হঠাৎ পা পিছলে পানিতে পড়ে যায় সিয়াম। ভাইকে ডুবে যেতে দেখে সঙ্গে সঙ্গে ঝাঁপ দেন সোহান। কিন্তু শেষ পর্যন্ত কোনোভাবেই বাঁচানো যায়নি কাউকেই।

পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে স্থানীয়দের সহায়তায় পুকুর থেকে দুজনের মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় দুই পরিবারসহ পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। শিশুদের মৃত্যুতে কান্নায় ভারী হয়ে উঠেছে গ্রাম।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ করেছে।

 

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই জাতীয় নির্বাচন: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি একে জাতির নবজন্মের মহোৎসব হিসেবে বর্ণনা করেছেন।

মহানবী (স.) ও মা খাদীজা (রা.) এঁর বিবাহ

হযরত খাদীজা (রাঃ) এর বড় বোনের নাম হালা। তাঁর ছিলো বিশাল ভেড়ার পাল। তিনি পয়সার বিনিময়ে দুজন রাখাল রেখেছিলেন এর একজন ছিলেন ২০/২২ বছরের মুহাম্মদ

‘ভ্যালেন্টাইনস ডে’ যেভাবে শুরু হলো

ঠিকানা টিভি ডট প্রেস: আজ ১৪ ফেব্রুয়ারি, ভালোবাসার দিন। বিশ্ব ভ্যালেন্টাইনস ডে বা ভালোবাসা দিবস। ভালোবাসা দিবসে যুগলদের মনের এই উচ্ছ্বাসকে বাড়িয়ে দেবে কয়েকগুণ। শুধু

ধর্ষণের ৬ দিন পর বাবাকে হত্যা, সাংবাদিক ইলিয়াসের কড়া স্ট্যাটাস

নিজস্ব প্রতিবেদক: বরগুনায় মেয়েকে অপহরণের পর ধর্ষণ করার অভিযোগে বিচার চেয়ে মামলা দায়েরের ৬ দিনের মাথায় হত্যার শিকার হয়েছেন ভুক্তভোগীর বাবা মন্টু চন্দ্র দাস (৩৫)।

ইরানের পারমাণবিক কেন্দ্র থেকে কর্মীদের সরিয়ে নিতে প্রস্তুত রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে তাদের কর্মীদের সরিয়ে নিতে মস্কো পুরোপুরি প্রস্তুত। যে কোনো ধরনের প্রয়োজনে তাৎক্ষণিক এ ব্যবস্থা নেওয়া হবে। এমনটি জানিয়েছেন

সীমান্ত দিয়ে চট্টগ্রামে ঢুকছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, নির্বাচন ঘিরে ব্যবহারের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক: আইনশৃঙ্খলা বাহিনীর নানা অভিযানের পরও চট্টগ্রামে থামছে না অবৈধ অস্ত্রের ব্যবহার। বিভিন্ন সংস্থার তথ্য, কক্সবাজারসহ বিভিন্ন সীমান্ত হয়ে ছোট এবং অত্যাধুনিক সব অস্ত্র ঢুকছে