ভয়ে জানালা দিয়ে কাঁড়ি কাঁড়ি টাকা ফেলে দিলেন সরকারি কর্মকর্তা

ঠিকানা ডেস্ক: ভারতের ওড়িশার ভুবনেশ্বরে দুর্নীতি দমন দপ্তরের অভিযানে রাজ্য সরকারের পল্লী উন্নয়ন দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার বৈকুন্ঠ নাথ শরণগীর বিরুদ্ধে বড় ধরনের দুর্নীতির প্রমাণ মিলেছে। একসাথে সাতটি স্থানে অভিযান চালিয়ে এখন পর্যন্ত প্রায় ২ কোটি ১০ লাখ টাকা নগদ উদ্ধার করেছে তদন্তকারীরা।

ভুবনেশ্বর, আনুগুল ও পিপিলির বিভিন্ন ফ্ল্যাট ও বাড়িতে এই তল্লাশি চালানো হয়। তার মধ্যে শুধু আনুগুলের বাড়ি থেকেই পাওয়া গেছে ১ কোটি ১০ লাখ টাকা, আর ভুবনেশ্বরের একটি ফ্ল্যাট থেকে পাওয়া গেছে আরও ১ কোটি টাকা।

অভিযানের সময় সবচেয়ে চমকপ্রদ ঘটনা ঘটে ভুবনেশ্বরের ফ্ল্যাটে। দুর্নীতি দমন কর্মকর্তারা দরজায় পৌঁছানোর আগেই বৈকুন্ঠ নাথ শরণগী জানালা দিয়ে বান্ডিল বান্ডিল টাকা বাইরে ছুঁড়ে ফেলেন। পরে স্থানীয় প্রত্যক্ষদর্শীদের উপস্থিতিতে এসব টাকা জব্দ করা হয়।

তার বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে এই তল্লাশি অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ২৬ জন কর্মকর্তা, যাদের মধ্যে ছিলেন আটজন ডিএসপি, ১২ জন ইন্সপেক্টর ও ৬ জন এএসআই।

দলটি এখনো জব্দকৃত টাকার হিসাব গুনে চলেছে। নগদ অর্থ ছাড়াও কিছু জমি-সম্পত্তি, ফ্ল্যাট, স্বর্ণালঙ্কার ও মূল্যবান নথিপত্র জব্দ করা হয়েছে।

এ ঘটনায় ওড়িশায় সরকারি স্তরে দুর্নীতির বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। তদন্ত অব্যাহত রয়েছে এবং প্রয়োজনে আরও অভিযান চালানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আনসার সদস্যের স্ত্রীকে নিয়ে পালালেন জামায়াত নেতা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাঘা উপজেলায় আনসার সদস্যের স্ত্রীকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে জামায়াতের এক নেতার বিরুদ্ধে। অভিযুক্ত মো. শামসুল ইসলাম স্থানীয় বাউশা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি

টানা তিন দিনের ছুটিতে রাজধানীতে ৩ বড় সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল থেকে শুরু হচ্ছে টানা তিন দিনের সরকারি ছুটি। এই ছুটিকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় তিনটি দল ও সংগঠন পৃথকভাবে জনসমাবেশের কর্মসূচি ঘোষণা

টাঙ্গাইলে যায়যায়দিন প্রতিনিধিদের মতবিনিময় অনুষ্ঠিত 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল জেলায় কর্মরত জনপ্রিয় দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ ফব্রয়ারি) বিকালে জেজেডি ফ্রেন্ডস ফোরাম আয়োজিত ওই সভায়

বাজেট ২০২৫-২৬: সাংবাদিকদের প্রশিক্ষণ, সুরক্ষা ও চিকিৎসায় বরাদ্দ চাইলেন আহমেদ আবু জাফর

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটে সাংবাদিকদের পেশাগত সুরক্ষা ও কল্যাণে আলাদা বরাদ্দ রাখার দাবি জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান

হাদির অবস্থা অপরিবর্তিত; অবস্থার উন্নতি হলে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির অবস্থা অপরিবর্তিত রয়েছে

কয়েদখানা নোবেলের ঈদ,বন্দিদের শোনালেন গান

নিজস্ব প্রতিবেদক: কারাগারে নোবেলের ঈদ, বন্দিদের শোনালেন গানগায়ক মাইনুল আহসান নোবেল; শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেওয়া এই শিল্পী এখন তুমুল বিতর্কিত কেউ একজন। গানের মঞ্চ নয়;