ভয়াবহ বিপদের মুখোমুখি আওয়ামী লীগ!

ঠিকানা টিভি ডট প্রেস: ক্ষমতায় টিকে থাকার জন্য শেখ হাসিনার শাসনের ভয়াবহতা এখন আন্তর্জাতিক পর্যায়ে আলোচিত। বিশ্বমঞ্চে নিজেকে হিরো হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইলেও তিনি এখন ভয়ঙ্কর ভিলেন হিসেবে পরিচিত। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, উভয়েই বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে কঠোর প্রতিবেদন প্রকাশ করেছে।’

প্রতিবেদনে জানানো হয়েছে যে, শেখ হাসিনার সরকারের অধীনে বাংলাদেশে মানবাধিকারের ব্যাপক লঙ্ঘন ঘটেছে, যা মানবতাবিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের প্রতিবেদনে বলেন, “বাংলাদেশে বিক্ষোভ দমন করতে শেখ হাসিনা সরকারের সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের চিত্র ফুটে উঠেছে।” তারা আরও জানিয়েছে যে, জাতিসংঘের ১০৫ পৃষ্ঠার প্রতিবেদনটি গত বছর অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ অন্যান্য মানবাধিকার সংগঠন দ্বারা প্রকাশিত প্রতিবেদনগুলোর প্রতিধ্বনি।

প্রতিবেদনে কিছু সুপারিশ করা হয়েছে, যার মধ্যে সরকারের কর্মকাণ্ডে ন্যায়বিচার প্রতিষ্ঠা, নিরাপত্তা বিভাগে সংস্কার এবং কালো আইন বাতিল করার প্রস্তাব রয়েছে। দীর্ঘমেয়াদী বিচার, জবাবদিহিতা এবং ক্ষতিপূরণের জন্য জাতিসংঘ এবং অন্যান্য সংস্থাকে প্রচেষ্টা চালিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া, ২০২৪ সালের জুলাই থেকে আগস্টের মধ্যে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ দমনে সহিংসতা ও দমন-পীড়ন নথিভুক্ত করা হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটি ভিডিও যাচাইয়ের সিরিজও প্রকাশ করেছে, যেখানে বিক্ষোভ দমনে প্রাণঘাতী এবং অপ্রত্যাশিত বল প্রয়োগের প্রমাণ রয়েছে। এ প্রতিবেদনগুলোর মাধ্যমে দেখা যাচ্ছে যে, শেখ হাসিনা ও তার আওয়ামী লীগ সরকার গত ১৫ বছরে মানবাধিকার লঙ্ঘন করেছে, যা বিচারের জন্য যথেষ্ট বলে মনে করা হচ্ছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জুলাই অভ্যুত্থান দিবসে নড়াইলে শহীদ পরিবার অবমূল্যায়নের অভিযোগ

নড়াইল প্রতিনিধি: নড়াইলের জেলা প্রশাসক (ডিসি) শারমিন আক্তার জাহানের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে নিহত দুই শহীদের পরিবারকে অবমূল্যায়নের অভিযোগ উঠেছে। শহীদ পরিবারের সদস্যদের অভিযোগ—৫ আগস্ট জেলা

জামায়াতে ইসলামী এখন দেশের একটি শক্তিশালী ও জনভিত্তিক রাজনৈতিক সংগঠন: মাসুদ

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ জানিয়েছেন, দলের নিয়মিত কর্মী সংখ্যা বৃদ্ধি পেয়ে বর্তমানে

দালালের ফাঁদে পড়ে রাশিয়ায় যশোরের জাফর, পাঠানো হবে যুদ্ধে

ঠিকানা টিভি ডট প্রেস: দুই সন্তানের বাবা জাফর হোসেনের স্বপ্ন ছিল ইউরোপে গিয়ে নিজের ভাগ্যের পরিবর্তন করবেন। একটি এনজিও থেকে ৪ লাখ টাকা ও সুদের

শাস্তির ক্ষেত্রে নারী হিসাবে আদালতে সহানুভূতি পাবেন না শেখ হাসিনা: প্রসিকিউটর তামিম

নিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধের মামলার রায় দেওয়ার ক্ষেত্রে নারী হিসাবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোনো সহানুভূতি দেখানো হবে না বলে আশা করছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রসিকিউটর গাজী

মুনিয়ার ঘটনায় তৌহিদ আফ্রিদি রেহাই পেয়েছে পিএম অফিসের জন্য’

অনলাইন ডেস্ক: ‘মুনিয়ার ঘটনায় তৌহিদ আফ্রিদি রেহাই পেয়ে গেছে পিএম অফিসের জন্য’ এমন কথা কনটেন্ট ক্রিয়েটর তাহমিদ সামিনের সঙ্গে তৌহিদ আফ্রিদি নিজেই বলেছিলেন। তাহমিদ সামিন

বেলকুচিতে জুলাই গণ-অভ্যুত্থানের যোদ্ধাদের মাঝে চেক বিতরণ 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে জুলাই-২০২৪ গণ-অভ্যুত্থানে আহত গ ক্যাটাগির যোদ্ধাদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ( ১৩ মে) বিকালে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় হতে প্রেরিত