ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল, জরুরি বৈঠকে বসেছেন নেতানিয়াহু

অনলাইন ডেস্ক: ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল। তীব্র তাপ এবং প্রবল বাতাসের কারণে দেশটির বেশ কয়েকটি শহরে আগুন ছড়িয়ে পড়েছে। এসব শহরের বাসিন্দাদের ইতোমধ্যে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে। আগুনের কারণে শহরের সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে।

লাইনের কাছে আগুন লাগায় ট্রেন চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে অ্যাডহক কমান্ড সেন্টারে জরুরি বৈঠকে অংশ নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার (২৩ এপ্রিল) রাতে আনাদোলুর এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য ইসরায়েলের মোশাভ তারুমের কাছে প্রথমে আগুনের সূত্রপাত হয়। তাপমাত্রা বৃদ্ধি এবং তীব্র বাতাসের কারণে তা ছড়িয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এর পর বেইত শেমেশ শহরের বেশ কয়েকটি স্থানে আগুন লাগে।

তীব্র বাতাসে আগুন বিভিন্ন শহরের ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে আগুন আরও ভয়াবহ আকার ধারণ করে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এছাড়াও এশতাওল, বেইত মেইর এবং মেসিলাত জিওন শহর থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে। ভয়াবহ আগুনের ফলে সড়কের গাড়িচালকরা তাদের যানবাহনকে ফেলেই শহর ছাড়তে বাধ্য হন। জনসাধারণকে সাবধানতা অবলম্বন করতে এবং ক্ষতিগ্রস্ত এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে পুলিশ।

দাবানল ছড়িয়ে পড়া এলাকা থেকে জেরুজালেমে যাওয়ার গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দিয়েছেন তারা। বিমানের সাহায্যে আগুন নেভানোর কাজ ইতোমধ্যে শুরু করা হয়েছে। আগুন নেভাতে গিয়ে সাতজন দমকলকর্মীসহ কমপক্ষে নয়জন আহত হয়েছেন বলে খবর। ফায়ার অ্যান্ড রেসকিউ অথরিটির একজন মুখপাত্র জানিয়েছেন, আগুন নেভাতে গিয়ে ৯ জন ব্যক্তি আহত হয়েছেন, যাদের মধ্যে সাতজন দমকলকর্মী এবং দুজন বেসামরিক নাগরিক। তিনি বলেন, দাবানলের স্থান থেকে জেরুজালেম প্রায় ২৫ কিলোমিটার দূরে।

এরপরও জেরুজালেমের আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন, বাতাসের মানের স্তর হ্রাস পেয়েছে। তিনি আরও জানান, ছয়টি জেলা থেকে ফায়ার সার্ভিসের কর্মীর তালিকাভুক্ত করে আগুন নেভানোর চেষ্টা চলছে। তাদের সঙ্গে ইসরাইল ডিফেন্স ফোর্সেসের (আইডিএফ) সদস্যরাও যোগ দিয়েছেন। বেইত শেমেশের উত্তরে দাবানল নেভাতে প্রায় ১১০টি অগ্নিনির্বাপক দল, ১১টি অগ্নিনির্বাপক বিমান এবং একটি হেলিকপ্টার কাজ করছে। এছাড়াও ইসরায়েলি বিমান বাহিনী, উদ্ধার পরিষেবা এবং পুলিশ কাজ করেছে। পুলিশের একজন মুখপাত্র জানিয়েছে, আগুন রুট ১-এর উত্তর দিকে ছড়িয়ে পড়ছে।

দাবানলের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে কর্মকর্তারা পর্বতারোহীদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন। রুট ৬-এর কাছে আগুন লাগলে পেতাহিয়া এবং পেদায়া শহরের কাছে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা গেছে, রেহোভোটের কাছে মহাসড়ক ধরে হেঁটে যাওয়া লোকজনের ভিড়, চারিপাশ ভারি ধোঁয়ায় আচ্ছন্ন। প্রসঙ্গত, এটাই প্রথম নয়, দীর্ঘ ও শুষ্ক গ্রীষ্মকালের কারণে ইসরায়েলে এর আগেও অনেকবার দাবানল ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মোবাইল বিজনেস কমিউনিটি’ একটি ভুঁইফোড় সংগঠন: ফয়েজ তৈয়্যব

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিক মিজানুর রহমান সোহেলকে গতকাল মঙ্গলবার দিবাগত মধ্যরাতে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। আবার সকালে তাঁকে বাসায় পৌঁছে দেওয়া হয়েছে। এই

গাজা থেকে ইসরায়েলে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা হামাসের

অনলাইন ডেস্ক: গাজা থেকে প্রায় ১০টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হেনেছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এর মধ্যে বেশিরভাগই সফলভাবে প্রতিরোধ করা হয়েছে বলেও জানায়

শাহজাদপুরে জামায়াতের গণমিছিল: জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় ঐক্যের আহ্বান

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে একটি গণমিছিলের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর উপজেলা শাখা। উপজেলা জামায়াতের

রায়গঞ্জে শিশু অধিকার বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে শিশু অধিকার বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সিডিপি ঘুরকা কার্যালয়ে শিশু অধিকার বিষয়ক

ঢাকায় পৌঁছেছেন জোবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ঢাকায় পৌঁছেছেন। শুক্রবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এর আগে লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশে বৃহস্পতিবার

শেখ পরিবারসহ ১০ শিল্পগোষ্ঠীর ৫৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার পরিবার এবং দেশের শীর্ষ ১০টি শিল্পগোষ্ঠীর নামে দেশে ও বিদেশে থাকা মোট ৫৭ হাজার ২৫৬ কোটি ৮৬ লাখ টাকার