ব্রিজের মুখ বন্ধ করে মাটি ভরাট, তিনজনকে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে ব্রিজের মুখ বন্ধ করে পানির স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করে অবৈধভাবে মাটি ভরাটের অভিযোগে তিন ব্যক্তিকে মোট ২ লাখ ৮০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চান্দাইকোনা ষোলমাইল এলাকার জোড়পুকুর নামক স্থানে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে দেখা যায়, উক্ত স্থানে পানির স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করে আবাদি জমির পাশে ব্রিজের মুখ বন্ধ করে মাটি ভরাট করছিল। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় তিনজনকে মোট ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে চান্দাইকোনা গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে আব্দুল্লাহ আল মামুন কে ৫০ হাজার, বগুড়া জেলার শেরপুর থানার রোরুয়া গ্রামের সোলায়মান হোসেন খানের পুত্র মোশাররফ হোসেন কে ১ লাখ ৫০ হাজার টাকা ও চান্দাইকোনা গ্রামের ওসমান আলীর পুত্র শরিফুল ইসলামকে ৮০ হাজার টাকা সহ মোট ২ লাখ ৮০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।এছাড়াও দুই দিনের মধ্যে ভরাটকৃত মাটি অপসারণ করে স্থানটি পূর্বাবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ প্রদান করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা বলেন, “জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে। অবৈধভাবে মাটি বা বালু উত্তোলনের খবর পেলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানোর জন্য সকলকে অনুরোধ জানিয়েছেন তিনি।”

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ রাতে, দেখা যাবে বাংলাদেশ থেকেও

অনলাইন ডেস্ক: বিশ্ব আজ এক মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছে। পৃথিবীর বিভিন্ন স্থান থেকে রবিবার দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। আকাশ মেঘমুক্ত থাকলে বাংলাদেশ থেকেও দেখা

বন্দুক ঠেকিয়ে এতিমখানার ১২ গরু লুট

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার লাকসামে একটি এতিমখানার গরুর খামারে ৩ মাসে দুই দফায় অস্ত্র ঠেকিয়ে ১২টি গরু লুটের ঘটনা ঘটেছে। দুই দফায় ২৫ লাখ টাকার দুধের

কুমিল্লায় ভুয়া সিআইডি সেজে ডাকাতি, শ্রমিকদল নেতা সোহেলসহ আটক ৫

কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় সিআইডি পরিচয়ে ডাকাতির সময় পৌর শ্রমিকদলের সভাপতি সোহেল মুন্সিসহ প্রতারকচক্রের পাঁচ সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার (১৪ জুলাই) দুপুরে কুমিল্লার

ভূমিকম্পে মসজিদ ধসে মিয়ানমারে ৩ জন নিহত

অনলাইন ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আজ শুক্রবার (২৮ মার্চ) রিখটার স্কেলে ৭ দশমিক ৭ মাত্রার কম্পন অনুভূত হয়, যা দেশটির

সিরাজগঞ্জ-৫ আসনে মনোনয়ন জমা দিলেন ৭ প্রার্থী 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৭ জন প্রার্থী। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন পত্র

পাকিস্তানে ভয়াবহ সংঘর্ষ: সেনা ও সন্ত্রাসীসহ নিহত ৪৭

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশে সন্ত্রাসবিরোধী অভিযানে ভয়াবহ সংঘর্ষে অন্তত ৪৭ জন নিহত হয়েছে। এর মধ্যে ৩৫ জনকে ‘ভারত-সমর্থিত সন্ত্রাসী’ এবং ১২ জনকে