ব্রিগেডিয়ার জেনারেল আশার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ: দায়িত্ব থেকে অব্যহতি, তদন্তে উচ্চপদস্থ বোর্ড

নিজস্ব প্রতিবেদক: সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুজ্জামান আশার বিরুদ্ধে ওঠা নারী নির্যাতনের অভিযোগ তদন্তে বাংলাদেশ সেনাবাহিনী একটি উচ্চপদস্থ তদন্ত বোর্ড গঠন করেছে। অভিযোগ প্রমাণ হলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।,

এর আগে বৃহস্পতিবার প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন তার ফেসবুকে দাবি করেন, এক মেজরকে মিথ্যা মামলায় জেলে পাঠিয়ে তার স্ত্রীকে ধর্ষণ করেছেন ব্রিগেডিয়ার জেনারেল আশা। তিনি তার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলেও এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে উল্লেখ করা হয়—কোরবানির ঈদের রাতে ওই নারীকে ধর্ষণ করা হয়েছিল।

এদিকে শুক্রবার বেলা সাড়ে ৩টায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ প্রকাশের আগেই সেনাবাহিনী বিষয়টি সম্পর্কে অবগত ছিল এবং সেনা আইন অনুযায়ী সতর্কতার সাথে তদন্ত কার্যক্রম শুরু করে। অভিযোগের সংবেদনশীলতা ও নারীর সামাজিক মর্যাদা বিবেচনায় প্রক্রিয়াটি গোপন রাখা হয়েছিল।

আইএসপিআর জানায়, অভিযুক্ত কর্মকর্তা ইতোমধ্যে দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছেন এবং একটি উচ্চপদস্থ তদন্ত বোর্ড ঘটনাটির প্রকৃত সত্য উদঘাটনে কাজ করছে। অভিযোগকারী নারী একজন প্রাক্তন সেনা কর্মকর্তার প্রাক্তন স্ত্রী। উক্ত প্রাক্তন কর্মকর্তা পূর্বে একটি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে সেনাবাহিনী থেকে বরখাস্ত হন এবং বর্তমানে কারাদণ্ড ভোগ করছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বরখাস্ত হওয়া কোনো সেনা সদস্যের সরকারি বাসস্থান বা অন্যান্য সুযোগ-সুবিধা পাওয়ার কথা নয়। তবে মানবিক কারণে, ওই প্রাক্তন সেনা কর্মকর্তার সন্তানের এসএসসি পরীক্ষা বিবেচনা করে পরিবারকে সাময়িকভাবে সরকারি বাসস্থানে থাকার অনুমতি দেওয়া হয়েছিল।

বাংলাদেশ সেনাবাহিনী নৈতিক মূল্যবোধ ও শৃঙ্খলার প্রতি অঙ্গীকারবদ্ধ এবং এ ধরনের নীতিভ্রষ্ট কার্যক্রমে কোনোভাবেই প্রশ্রয় দেয় না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আবুল সরকারের মৃত্যুদণ্ড চেয়ে আইন উপদেষ্টাসহ ৪ জনকে লিগ্যাল নোটিশ

নিজস্ব প্রতিবেদক: ইসলাম এবং অন্যান্য ধর্ম নিয়ে কটূক্তিকারীদের বিরুদ্ধে বিশেষ আইন-এর অধ্যাদেশ জারি করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়ে আইন উপদেষ্টাসহ চার জনকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের দাবি: ইরানি গণমাধ্যমের প্রতিবেদন

অনলাইন ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন—এমন দাবি করেছে দেশটির কয়েকটি গণমাধ্যম। রোববার (১ মার্চ) ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি ও

সিইসির সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। বুধবার (২৮ জানুয়ারি) বেলা ১২টায় রাজধানীর

চীনে বিষাক্ত খাবারে ২৩৩ শিশু অসুস্থ, সিসার মাত্রা ছাড়িয়েছে ২ হাজার গুণ

অনলাইন ডেস্ক: চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশের তিয়ানশুই শহরের একটি কিন্ডারগার্টেনে খাবারে খাওয়ার অযোগ্য রং ব্যবহার করায় সিসার বিষক্রিয়ায় অন্তত ২৩৩ শিশু গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েছে। শিশুদের

সংসদ নির্বাচনের তফসিল সংশোধন ইসির

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলে আংশিক সংশোধন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। গত ১১ ডিসেম্বর প্রকাশিত মূল প্রজ্ঞাপনের কিছু তারিখ ও তথ্যে পরিবর্তন

সাত কলেজ শিক্ষার্থীদের আল্টিমেটাম; যোগ হলো নতুন ৫ দাবি

নিজস্ব প্রতিবেদক: সাত কলেজের সমন্বয়ে একটি বিশ্ববিদ্যালয়ের আশ্বাস দেয়ায় সরকারসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সাথে নতুন করে আরও ৫ দফা দাবি