ব্রিকস দেশগুলোর ওপর ১০% শুল্কের হুমকি ট্রাম্পের

অনলাইন ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিকস জোটের সহযোগী দেশগুলোর ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। সোমবার (৭ জুলাই) ওয়াশিংটনে দেওয়া এক ঘোষণায় তিনি বলেন, ব্রিকসের ‘অ্যান্টি-আমেরিকান’ নীতিগুলোর সমর্থনে থাকা দেশগুলোর জন্য কোনো ছাড় থাকবে না। তবে তিনি ঠিক কোন নীতির কথা বলছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। — খবর শাফাক নিউজের।

এই হুঁশিয়ারি এসেছে ব্রাজিলের রিও ডি জেনিরিওতে অনুষ্ঠিত ব্রিকসের বার্ষিক সম্মেলন শেষ হওয়ার পরপরই। সেখানে জোট সদস্যরা বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) ভিত্তিক, নিয়মভিত্তিক, স্বচ্ছ ও বৈষম্যহীন বহুপক্ষীয় বাণিজ্য ব্যবস্থার প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেনসেন্ট নিশ্চিত করেছেন, নতুন শুল্ক আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে। তবে যেসব দেশ ওই সময়ের আগেই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে পৌঁছাবে, তারা এই শুল্ক থেকে ছাড় পেতে পারে।

এর আগে গত এপ্রিলেই ট্রাম্প ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বৃদ্ধির প্রস্তাব দেন, মূলত যেসব দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য উদ্বৃত্ত ধরে রেখেছে, তাদের লক্ষ্য করেই। সে সময় আলোচনার সুযোগ দিয়ে ৯ জুলাই চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছিল।

নতুন এই শুল্কনীতি ব্রিকস জোটের দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টির ইঙ্গিত দিচ্ছে।

উল্লেখ্য, ব্রিকসের সদস্য দেশগুলো হলো—ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি ঘিরে ৫০ নেতার পদত্যাগ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদ্য ঘোষিত জেলা কমিটির বিরুদ্ধে অবৈধ, অগণতান্ত্রিক ও অস্বচ্ছ প্রক্রিয়ায় গঠনের অভিযোগ উঠেছে। এসব অভিযোগ তুলে সংগঠনের ৫০ জন

ইরানে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, পাঠানো হচ্ছে হাজার হাজার সেনা

আন্তর্জাতিক ডেস্ক: সময় যত গড়াচ্ছে ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধের শঙ্কা ততই বাড়ছে। এমন পরিস্থিতির মধ্যে চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করেছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে সম্ভাব্য

দোকান দখলের অভিযোগ, তিন যুবদল নেতা গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জোরপূর্বক দোকানঘর দখলের অভিযোগে যুবদলের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। সোমবার (২ জুন) দুপুরে মাদারগঞ্জ পৌর এলাকার জোনাইল বাজার

খামেনি হত্যার বদলা নিতে ‘সব শক্তি প্রয়োগ’ করার ঘোষণা ইরানের প্রেসিডেন্টের

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার ঘটনায় প্রতিশোধ নেওয়া ইসলামী প্রজাতন্ত্রের বৈধ অধিকার

জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা ডিসেম্বরের প্রথম সপ্তাহে

নিজস্ব প্রতিবেদক: আাগামী ১৫ নভেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শেষ করার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।, বুধবার (২৯ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে

ইসরায়েলের বিরুদ্ধে নেদারল্যান্ডসে লক্ষাধিক মানুষের নজিরবিহীন বিক্ষোভ

অনলাইন ডেস্ক: গাজায় ইসরায়েলের বর্বর যুদ্ধের বিরুদ্ধে নেদারল্যান্ডসে নজিরবিহীন বিক্ষোভ হয়েছে। ইসরাইলের বিরুদ্ধে নেদারল্যান্ডস সরকারের কঠোর অবস্থান নেয়ার দাবিতে লক্ষাধিক মানুষ গতকাল হেগ শহরে অভূতপূর্ব