ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে লড়াইয়ের ঘোষণা রুমিন ফারহানার

নিজস্ব প্রতিবেদক: দলীয় মনোনয়ন না পেলেও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়াই করার ঘোষণা দিয়েছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানা।

সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিটঘর বাজারে শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।

সভায় রুমিন ফারহানা বলেন, ‘আমি যা বলি, আমি তা-ই করি। আমার এলাকার মানুষের সিদ্ধান্তই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। আপনারা যদি আমার পাশে থাকেন, মার্কা যা-ই হোক, নির্বাচন করব আমি সরাইল-আশুগঞ্জ থেকেই।,

তিনি বলেন, দেশের অধিকাংশ আসনে যখন মনোনয়ন নিয়ে আনন্দ-উৎসব চলছে, তখন সরাইল-আশুগঞ্জের মানুষ জানেন না তাদের এমপি প্রার্থী কে। এটা এই এলাকার মানুষের জন্য দুঃখজনক। নিজের দলীয় ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, গত ১৭ বছর আমার কী ভূমিকা ছিল, সেটা আমি বলব না, মানুষজন জানেন। আমার বাবার অপূর্ণ স্বপ্ন পূরণ করতেই আমি রাজনীতিতে। আপনারা পাশে থাকলে বাংলাদেশ জয় করতে পারি।

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কথা উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, বাংলাদেশের মানুষ গত ১৫ বছর প্রকৃত ভোট দিতে পারেনি। এখন সরকার দাবি করছে, ২০২৬ সালে সবচেয়ে ভালো নির্বাচন দেবে। আমরা এ কথায় বিশ্বাস রাখতে চাই।

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনের আগে সব অবৈধ অস্ত্র উদ্ধার করুন, ৫ আগস্টের পর থানা থেকে লুট হওয়া অস্ত্র আইনের আওতায় আনুন। ভোটার, প্রার্থী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করুন। প্রায় প্রতি সপ্তাহেই এলাকায় আসার কথা উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, সরাইল ও আশুগঞ্জ নিয়ে আমার অনেক স্বপ্ন। এই দুটি উপজেলাকে মডেল উপজেলা বানাতে চাই। আপনাদের ভোটে সংসদে গেলে এই স্বপ্ন বাস্তবায়ন করব।,

উল্লেখ্য, বিএনপি ইতোমধ্যে দুই দফায় ২৭২ আসনে প্রার্থী ঘোষণা করেছে, কিন্তু ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে এখনো কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। রুমিন ফারহানা গত কয়েক মাস ধরে এই আসনে নিয়মিত গণসংযোগ ও সামাজিক কার্যক্রম চালিয়ে আসছেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ড. ইউনূসের সাক্ষাৎ চেয়ে টিউলিপের চিঠি, সাড়া মেলেনি

অনলাইন ডেস্ক: নোবেলজয়ী অর্থনীতিবিদ ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ চেয়ে যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক একটি চিঠি দিলেও তাতে সাড়া মেলেনি। ঢাকা

ভারতের পুশইনকে উসকানি হিসেবে দেখছি না : স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমরা ভারতের পুশইনকে কোনো উসকানি হিসেবে দেখছি না। একইসঙ্গে বাংলাদেশে অবস্থানরত ভারতীয়দের

দেশের পরিস্থিতি নিয়ে সাবেক সেনাপ্রধানের স্ট্যাটাস

নিজস্ব প্রতিবেদক: দেশে এক-এগারোর পুনরাবৃত্তি যেন না হয়, সে বিষয়ে সতর্ক করেছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। শুক্রবার (২৩ মে) দুপুরে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে

বাগেরহাটের মোরেলগঞ্জের খাল থেকে দিনমজুর মো.জাকির খানের ভাসমান মরদেহ উদ্ধার 

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি। বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার সদর বারইখালী খাল থেকে মো.জাকির খান (৫০) নামের এক দিনমজুরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ২৭

স্বামীর কোনো অধিকার নেই স্ত্রীর উপার্জিত অর্থে

স্বামীর ওপর স্ত্রীর অধিকার ও স্ত্রীর ওপর স্বামীর অধিকার নিয়ে অনেক আলোচনা হয়েছে। এবার ভিন্ন একটি বিষয় আলোচনার প্রয়োজন বোধ করছি। বর্তমান সমাজে স্বামী স্ত্রী

ঝড়ে ভেঙে পড়া ডালে শিক্ষকের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে ঝড়ের রাতে ইউক্যালিপটাস গাছের ডাল ভেঙে পড়ে আরশেদুল ইসলাম রিন্টু (৪৮) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। শুক্রবার (৬ জুন) রাত