ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাদলা সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর ছররা গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত হয়েছেন। শনিবার (২৪ মে) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার খাদলা সীমান্তের শ্যামনগর এলাকার ওপারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন খাদলা ইউনিয়নের শ্যামপুর গ্রামের মো. রবিউল ইসলাম (২৮) ও মো. আজাদ হোসেন (২৬)। বর্তমানে তারা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গতরাত দেড়টার দিকে উপজেলার শ্যামনগর এলাকার বিপরীতে ভারতীয় সীমান্তে এই ঘটনা ঘটে।

লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান বলেন, আমরা সীমান্তে দুইজন আহত হওয়ার বিষয়টি জেনেছি। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মধ্যরাতে ইনকিলাব মঞ্চের ৬ দফা ঘোষণা

নিজস্ব প্রতিবেদক ইনকিলাব মঞ্চ ছয় দফা দাবি ঘোষণা করেছে। রোববার মধ্যরাতে তাদের ফেসবুক পেজে এ ঘোষণা আসে। ঘোষণার বিবৃতিতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল

আমরা ভারতের কোনও ফাঁদে পা দেব না, মার্কিন ভাইস প্রেসিডেন্টের বার্তার প্রতিক্রিয়ায় পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক: আমরা আশা করি ভারত সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়া এমনভাবে জানাবে, যাতে এটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতের দিকে না যায় বলে মন্তব্য করেছেন, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট

সৌদি আরবের উপহার ১২,৫০০ কার্টুন খেজুর: কোন জেলায় কত বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরব সরকারের উপহার হিসেবে পাওয়া ১২ হাজার ৫০০ কার্টুন খেজুর দেশের বিভিন্ন জেলায় বরাদ্দ দিয়েছে সরকার। ‘কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার’

আবুল সরকারের মৃত্যুদণ্ড চেয়ে আইন উপদেষ্টাসহ ৪ জনকে লিগ্যাল নোটিশ

নিজস্ব প্রতিবেদক: ইসলাম এবং অন্যান্য ধর্ম নিয়ে কটূক্তিকারীদের বিরুদ্ধে বিশেষ আইন-এর অধ্যাদেশ জারি করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়ে আইন উপদেষ্টাসহ চার জনকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

উল্লাপাড়ায় শিক্ষার্থীকে মারধর ও চাঁদা দাবির অভিযোগে ৩ পুলিশসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় এক শিক্ষার্থীকে শারীরিকভাবে নির্যাতন করে শ্রবণশক্তি নষ্ট করা এবং ১ লাখ ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে তিন পুলিশ সদস্যসহ

পিএসসি এলাকায় বিসিএস চাকরিপ্রার্থীদের লাঠিপেটা, আটক কয়েকজন

ডেস্ক রিপোর্ট: ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে পিএসসি এলাকায় বিসিএস চাকরিপ্রার্থীদের অবস্থানরতদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দিয়েছে যৌথবাহিনী। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল ৩টায়