ব্রাহ্মণবাড়িয়ায় ৬০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার ভাদুঘর এলাকায় অভিযান চালিয়ে ৬০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)। বুধবার (৩০ জুলাই) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অংশ নেন বিজিডিসিএলের ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) প্রকৌশলী মোহাম্মদ শাহআলম।

প্রকৌশলী শাহআলম জানান, ভাদুঘর এলাকার একাধিক বাসাবাড়িতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস ব্যবহার করা হচ্ছিল। সংযোগ বিচ্ছিন্নের পাশাপাশি বকেয়া বিল আদায়ের কাজও চলমান রয়েছে। অবৈধ গ্যাস ব্যবহার বন্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অভিযানকালে এলাকাবাসীর মধ্যে সচেতনতা তৈরির অংশ হিসেবে গ্যাসের নিরাপদ ও সঠিক ব্যবহারের বিষয়ে সতর্কতামূলক বার্তা প্রদান করা হয়।

এ সময় স্থানীয়দের মধ্যে সরকারি নিয়মনীতি অনুসরণে উৎসাহ দেখা যায় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

হাদিকে দেখতে হাসপাতালে জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির

চট্টগ্রামে বাস-মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেল ৭ জনের

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী পরিবহনের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। তবে নিহতের পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। এ

কাজিপুরে প্রবীণ শিক্ষক মোজাম্মেল হক এর ইন্তেকাল

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের অবসরপ্রাপ্ত প্রদর্শক নতুন মেঘাই গ্রামের মোজাম্মেল হক বিএসসি আর নেই। গত (২৩ জুন) সোমবার নিজ বাড়িতে

দেশ ছেড়ে পালিয়েছেন সারজিস আলম…সর্বশেষ যা জানা গেল

ঠিকানা টিভি ডট প্রেস: সম্প্রতি,“৩২ কোটি টাকা ইস্যুতে গ্রেফতার সমন্বয়ক রাফি, দেশ ছেড়ে পালালো সারজিস আলম” শীর্ষক একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

সার্বভৌমত্ব রক্ষায় পাহাড়ে আড়াইশ ক্যাম্প চায় সেনাবাহিনী

ডেস্ক রিপোর্ট: পার্বত্য চট্টগ্রাম আবার অস্থিতিশীল করে তুলতে সক্রিয় হয়ে উঠেছে ভারতীয় মদতপুষ্ট সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট বা ইউপিডিএফ। ধর্ষণের নাটক সাজিয়ে সাম্প্রদায়িক

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াল ভারত-পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ এশিয়ার দুই বৈরী প্রতিবেশী ভারত ও পাকিস্তান তাদের যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছে। আগামী ১৮ মে পর্যন্ত পরস্পরের ভূখণ্ডে হামলা থেকে বিরত থাকবে দুই